আমি জোৎস্না হয়েও আঁধারেই রয়ে যাই
এক আঁধার...ধুসর সন্ধ্যায়,
যদি বলো...
অনেক পথ পেরিয়ে অপেক্ষায় রয়ে যাই।
আঘাতেরও সময় লাগে অনুভবে প্রবেশ করতে,
কে চায় বলো হারাতে, কে চায় বলো শোনাতে,
কেন অপেক্ষা আর আসা?
মনের কি দোষ,
দোষতো এই, মানুষ রক্ত মাংসে গড়া।
কেন স্বপ্নকে হারাতে হয়?
তোমার কাছে এগিয়ে যাওয়ার পথে
কেন স্বপ্নকে ফিরে আসতে হয়?
তাই দেখাতে চাই..আসতে বলি তোমাকে
আমার আঁধারকে ছুঁয়ে দ্যাখো,
চেয়ে দ্যাখো...
অন্য কারো প্রদীপের আলোয়
আমার পৃথিবী আজ আলোকিত;
আমার আঁধারে তোমাকে নিমন্ত্রন প্রিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


