আমার প্রিয় পোস্ট

আস্ত ইলিশের কাবাব

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০০

                       


উপকরন:
বড় ইলিশ ১টি, পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো এক কাপের চার ভাগের ১ ভাগ, আলু সেদ্ধ করে চটকানো ২টি, লেবুর রস ১ টে-চামচ, লেমন রাইন্ড ১ চা-চামচ, শর্ষে গুঁড়ো ১ চা-চামচ, টোস্টের গুঁড়ো ১ কাপ, টমেটো সস ২ টে-চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, তেল ৩ টে-চামচ, লবণ ২ চা-চামচ।

প্রনালী:
ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে মাথা ও লেজের অংশ কেটে পেট পরিস্কার করে নিন। টুকরো করা মাছ, মাথা ও লেজ লবণ পানি দিয়ে সেদ্ধ করুন। মাছ সেদ্ধ হলে ছুরি দিয়ে কেটে দু?পিঠ থেকে মাছ তুলে কাঁটা বেছে নিন যেন কোন কাঁটা না থাকে। ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে অর্ধেক বিস্কিটের গুঁড়ো ভেজে নিন। কড়াইয়ে ২ টে-চামচ তেল গরম করে মাছের কিমা, চটকানো আলু এবং সব উপকরণ দিয়ে (টোস্টের গুঁড়ো ছাড়া) ৫ মিনিট ভুনা করুন। মাছ নামিয়ে অর্ধেক বিস্কিটের গুঁড়ো মিশিয়ে নিন। পরিবেশন ডিশে মাথা ও লেজ দু?দিকে রেখে গরম মাছ মাথা ও লেজের মাঝখানে বিছিয়ে মাছের শেপ করে সাজান। উপরে বিস্কিটের গুঁড়ো ছিটিয়ে মাছ ঢেকে দিন এবং চায়ের চামচ দিয়ে মাছের উপর আঁশের মতো দাগ কেটে দিন। লেটুস পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। ইলিশ মাছের কাবাব ওভেনে ১৮০ সেন্টিগ্রেড তাপে ৩০ মিনিট বেক করেও রান্না করা যায়।

 

 

  • ১৪ টি মন্তব্য
  • ২১২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১২
comment by: রাতমজুর বলেছেন: আপাতত + দিলাম, তৈরী কইরা খাওয়াইলে ৫ দিমু।
২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১২
comment by: শিক কাবাব বলেছেন: বর্তমানে ইলিশ মাছ থেকে স্বর্ণ সস্তা। দুধের স্বাদ মাঠা (পুরান ঢাকার বাসিন্দা ছাড়া অন্যদের মাঠা চেনা কষ্টকর) দিয়ে পুরন করা আরকি। মানে, ইলিশ না খেতে পেরে ইলিশের আন্ডা দিয়ে ইলিশের স্বাদ পুরন করার চেষ্টা। ১ কেজি ইলিশ স্থানীয় বাজারে ১০.৭ ডলার। আর ইলিশের আন্ডা ১ কেজি = ৭.৫ ডলার। ইলিশের আন্ডা রান্নার ভাল কোন প্রণালী জানা থাকলে জানাতে ভুল করবেন না।
৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৭
comment by: নিহন বলেছেন: শিক কাবাব বলেছেন: বর্তমানে ইলিশ মাছ থেকে স্বর্ণ সস্তা। দুধের স্বাদ মাঠা (পুরান ঢাকার বাসিন্দা ছাড়া অন্যদের মাঠা চেনা কষ্টকর) দিয়ে পুরন করা আরকি। মানে, ইলিশ না খেতে পেরে ইলিশের আন্ডা দিয়ে ইলিশের স্বাদ পুরন করার চেষ্টা। ১ কেজি ইলিশ স্থানীয় বাজারে ১০.৭ ডলার। আর ইলিশের আন্ডা ১ কেজি = ৭.৫ ডলার। ইলিশের আন্ডা রান্নার ভাল কোন প্রণালী জানা থাকলে জানাতে ভুল করবেন না।
৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৮
comment by: বালুকাবেলা বলেছেন: প্লাস+। ধন্যবাদ ভাই,
৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: ধন্যবাদ +

আপনার ডালপুরীটাও ভাল হয়েছে।তবে এইটা বেশী ভাল লাগল।
৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: :(
৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৬
comment by: নিলা বলেছেন: আমি ইলিশ মাছের কাবাব খাব :(
৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৪
comment by: সুদীপ্ত সরকার বলেছেন:
জিভে এল জল,
চোখ করে ছলছল।

থাকি প্রবাসে
ব্যস্ত দিনশেষে
গিলে খাই -
ইনস্ট্যান্ট ন্যুডল্‌স্‌। :(
৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: এক বছর চার মাস ... ইলিশ চোখেও দেখি নাই :(
১০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৩
comment by: জিলাপীর প‌্যাঁচ বলেছেন: এত রাইতে কাবাবের লোভ দেখানোর লাইগা মাইনাচ
১১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৮
comment by: হাসিব বলেছেন: লেমন রাইন্ড কি ?
১২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৯
comment by: িঅনুশীলনকািরনী বলেছেন: খেতে দারুন হবে ..
তাই রেসিপিটা রেখে দিই। ++++++++
১৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১০
comment by: ভাসমান বলেছেন: চুলা লাগবোনা ?
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: চুলার কথা মনে ছিল না :)

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৫২