যেখানে বিশ্বের অন্য দেশসমূহে পড়ালেখার মান উন্নত করার জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, সেখানে আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ফি এর উপড় ৪.৫% হারে ভ্যাট বসানো হয়েছে। এটা কোন ধরনের মানসিকতা? সরকার কি মনে করে শিক্ষা শুধু উচ্চবিত্তদের জন্য ? সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনা বেতন ও আবাসন ছাড়াও অনেক সুবিধা ভোগ করে । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অঙ্কের ভর্তি ফি ,টিউশন ফি, নিবন্ধন ফি ছাড়াও বিভিন্ন রকমের ফি দিতে হয়। তা ছাড়াও থাকা-খাওয়ার জন্য নূন্যতম ৫,০০০ টাকা ব্যয় হয়।গড়ে মোটামুটি পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পড়তে মাসে ১২,০০০- ১৬,০০০ ব্যায় হয়। এই বিশাল অঙ্কের খরচ অনেক মধ্যবিত্ত পরিবার পক্ষেও বহন করা সম্ভব হয়না। এগুলো বাদেও যদি সরকার কে ৪.৫% হাড়ে ভ্যাট দিতে হয়, তাহলে উচ্চশিক্ষা নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যাবে। বর্তমানেও অনেক গরিব অথচ মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও সুযোগ পায়না। আর্থিক সমস্যা এর বড় কারণ । শিক্ষা সকলের মৌলিক অধিকার । মৌলিক অধিকার নিশ্চিত কারা সরকারের দায়িত্ব। তাই হিংসা মনোভাব বদলে দেশের সবাইকে উচ্চশিক্ষার পথ সুগম করার প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের নেয়া উচিৎ বলে আমি মনে করি। যদি একান্তই ভ্যাট বসাতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে মোট আয়ের উপর ভ্যাট বসান, শিক্ষার্থীদের ফি এর উপড় নয়। কারণ এমনিতেই বিভিন্ন রকমের ফি দিতেই অভিভাবকদের ১২ টা পার হয়ে ১ টা বেজে যায়। তার উপর ভ্যাট মোটেই কাম্য নয় ।
শিক্ষার উপর ভ্যাট !!!!! দেশ কোন পথে চলছে ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।