somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ব্লগার নাকি নাস্তিক??

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের সাথে আমার পরিচয় ২০০৮ সাল থেকে। প্রথম দিকে শুধু অন্যের লেখা পরতাম। ২০০৯ সাল থেকে ব্লগে টুকিটাকি লিখতাম। এখন পর্যন্ত লিখে যাচ্ছি। সে হিসাবে আমি একজন ব্লগার।

একদিন আমার অফিসের কাজে এক সহকর্মীর সাথে গিয়েছিলাম শান্তিনগরের এক ক্লায়েন্ট এর বাসায়। ক্লায়েন্ট এক ভদ্র মহিলা, ইঞ্জিনিয়ার। কাজ শেষে ফেরার কিছু আগে ভদ্র মহিলা জিজ্ঞাস করলেন "শাহবাগের কি খবর?, আমি তো প্রতিদিন টিভিতে দেখছি খুব যেতে ইচ্ছা করছে" ...... এসময় পাশ থেকে আমার সহকর্মী আমাকে দেখিয়ে বললেন উনি ব্লগার। ভদ্র মহিলা অনেকটা আবেগাপ্লুত হয়ে গেলেন, উনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি বিভিন্নভাবে প্রশংসা করতে লাগলেন যেমন " আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারাই পারবেন দেশটাকে নতুন করে গড়তে...... ইত্যাদি ইত্যাদি" । ... প্রশংসা শুনে নিজেকে বেশ ধন্য মনে করলাম, খুশিও হলাম বেশ।

৪৫ দিন পর আজকের ঘটনা:
প্রতিদিনের মতো আজকেও অফিসে গেলাম যথা সময়ে। আমাদের অফিসে সকালে চা খেতে খেতে হালকা পাতলা রাজনৈতিক আলাপ চলে। আমার এক সহকর্মী কথা প্রসঙ্গে বললেন "সরকার হেফাজত কে সভা করার অনুমতি দিয়ে ঠিক কাজ করেনি, অনেক লোকের সমাগম ঘটবে যাতে হাঙ্গাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি"।... আমি তার কথায় সমর্থন দিয়ে বললাম " শান্তিপূর্ণ হলে তো সমস্যা নাই, তারা যদি শাহবাগের মতো দীর্ঘ সময় অবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে"।... এমন সময় পাশের আরেক সহকর্মী বলে উঠলেন "ব্লগারদের মতো কথা বলেন কেন,বুঝেছি নাস্তিক হয়ে গেছেন" ।... আমি তো অবাক !! আমি তাকে জিজ্ঞাস করলাম ভাই ব্লগার মানে কি নাস্তিক?? আপনি কি কোনদিন ব্লগ পরেছেন?? উনি প্রশ্নের কোনও উত্তর না দিয়ে বললেন "এসব পরা লাগেনা, এতো মানুষ বলতেছে.....................।।"... অথচ উনি স্নাতক আর্কিটেক্ট।।

হিরো থেকে আমি হয়ে গেলাম নাস্তিক। তাহলে বুঝুন মানুষ ব্লগারদের এরকম মনে করছে কেন!! এর প্রধান কারণ *আমরা বাঙালি, বাঙালী জন্মগতভাবেই হুজুগে হয়। রাস্তার পাশে ৫ জন মানুষের জমায়েত দেখলে ওখানে ঢু মারতে পছন্দ করি, চিলে কান নিয়ে গেছে বললে নিজের কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটতে থাকি। আর উপরের বস যখন বলেন তখন তো কথাই নেই।

ব্লগারদের যারা ঢালাওভাবে নাস্তিক বলছেন তারা কখনো ব্লগ লেখেননি এবং পড়েননি। বড় হুজুর বলেছে ব্লগার মানে নাস্তিক, তাই আমিও বলি। আবার অনেক দলের নেতারা তো প্রকাশ্যে সমাবেশে নাস্তিক নাস্তিক করে মুখে ফেনা তুলে ফেলছেন। তার কর্মিরা তো আর দেখার দরকার নাই।। নেতা বলছে বলে কথা আমার আর দেখার দরকার কি।।

মানুষের এই ভুল ভাঙ্গাতে হবে।। তাদেরকে এটা বুঝাতে হবে আপনিও ব্লগ লিখতে পারেন আপনার মতো করে। অন্য একজনের লেখা আপনার মতের সাথে নাও মিলতে পারে। তাকে লেখার মাধ্যমেই পরাস্ত করলে হবে, খুন করে নয়। আপনার একটি লেখা হয়তো তার মনোভাব বদলে দিতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

×