গতবারের থেকে এবার শেখ হাসিনাকে অনেক ধীর-স্থির মনে হয়েছিল। আমি আমার পরিচিত কিছু ছাত্রদল/বি এন পি র নেতৃস্তানীয় লোকদের একথা বলেছি যে এবার হাসিনা উলটা- পালটা কথা কম বলছে সুতরাং এবার তার ভুল দিয়ে রাজনিতি করবেন সে সম্ভাবনা কম। আমি খুব অবাকই হয়ে গিয়েছিলাম যে মানুষের এতবড় পরিবর্তন হয় কিভাবে!!!! "আই এম নট আনহ্যাপী" দিয়ে শুরু এরপর ১৯৮৬ সালে স্বৈরাচার সরকারের অধীনে নির্বাচন করবেনা বলার ৩ দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহন করা। ১৯৯৬ সালের নির্বাচনের পূর্বে হঠাত করেই মাথায় হিজাব পরে পোস্টারিং করা এবং নির্বাচনে জেতার পর পরই সে হিজাব খুলে ফেলা ইত্যাদির মত ২ নাম্বারী পিছে ফেলে এবার তাকে অনেকটাই ভদ্র রাজনীতিবিদ মনে হচ্ছিল। কিন্ত 'কয়লা ধুলে যে ময়লা যায়না' সেটা উনি আবারও প্রমান করা শুরু করে দিয়েছেন। জিয়ার লাশ নিয়ে মনগড়া কথা বললেন, বি ডি আর নিয়ে মনগড়া কথা বললেন আর সর্বশেষ সংযোজন ভাষা দিবস নিয়ে বাবাকে অতি রকমের বাড়াবাড়ি করে ফেললেন। বই মেলার উব্দোধন করতে গিয়ে বললেন তার পিতাই নাকি প্রথম ১৪৪ ধারা জারির ঘোষনা দিয়েছিলেন হাসপাতালে বসে। ১৯৫২ সালে আমার বাবারও জন্ম হয়নি তাই আমার কিছু বলা সাজেনা কিন্তু ঐ সময়ের একজন চলমান ব্যাক্তি যার নাম বদরুদ্দিন উমর কি বলেন শুনি । এইটুকূ জানি যে ঐ সময় পিতা এমন কোনো পদে ছিলেন না যে উনার কথা শুনে কেউ ১৪৪ ধারা ভাঙ্গতে আসবে। যাই হোক, ভাবতে ভালোই লাগছে মিথ্যার বেসাতি ছড়াতে ছড়াতে শেখ হাসিনা আবার আগের ফর্মে ফিরে যাচ্ছে। জাতিও তাকে ঐ রূপেই দেখতে চায় আসলে, কারন "বন্যেরা বনে সুন্দর আর হাসিনা উলটা পালটা কর্মকান্ডে এবং কথায়"। তার উচিত হবেনা জাতিকে তা দেখা থেকে বঞ্চিত করা। চালিয়ে যান হাসিনাজী...আদালতের 'রঙ হেডেড' উপাধীটা আপনাকে ধরে রাখতেই হবে।
ভাবতে ভালোই লাগছে যে শেখ হাসিনা আগের ফর্মে ফিরে যাচ্ছে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।