আজ প্রথম আলোর লিড নিউজে দেখলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ বেশি (২০ টি) পেয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম কারন অন্য সব পত্রিকা থেকে তাদের এই খবর আলাদা। কাল কাউন্সিলরদের ফলাফল ঘোষিত হবার পরপরই শীর্ষনিউজে খবর আসে যে ৪১ টি কাউন্সিলরদের মধ্যে বি এন পি সমর্থিত ২৮টি, আওয়ামী লীগ সমর্থিত ১১টি এবং জামাত সমর্থিত ২ টি। এই সংখ্যা গুলোর একটু পরিবর্তন করে একই ধরনের খবর আসে আজকের ইত্তেফাক, সমকাল, নয়া দিগন্ত, আমাদের সময় ইত্যাদিতে। কিন্তু এদের সবাই বি এন পি এর প্রাধান্যর কথাই লিখেছে তবে প্রথম আলো হঠাৎ কেন আওয়ামী লীগের কাউন্সিলর বেশি দেখাতে গেলো কেন?? তাতে কি আদৌ আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর বেড়ে গিয়েছে?? আবার আরেকটি খবর যেমনঃ কোন এক প্রিজাইডিং অফিসার (সম্ভবত বনজ কুমার রায় নাম) কে রিটার্নিং অফিসার ক্লোজ করেছেন তার কারন হিসেবে বেশিরভাগ সংবাদ পত্রে এসেছে যে ঐ প্রিজাইডিং অফিসার কোন এক ভোটারকে জাহাজ মার্কায় (মহিউদ্দিন) সীল মারতে প্রভাবিত করছিলেন কিন্তু প্রথম আলোতে এসেছে উলটা যে উনি নাকি কোন এক ভোটারকে আনারস মার্কায় (মঞ্জুর) ভোট দিতে প্রভাবিত করছিলেন। সবচেয়ে জনপ্রিয় পত্রিকার তকমা গায়ে নিয়ে এইরকম উদ্দেশ্যপূর্ন আওয়ামী প্রীতি খবর পরিবেশন কেন?? তাদের সুন্দর উপস্থাপনা আর কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবিদের দিয়ে কলাম লিখিয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছে তার পুরো সুজোগ নিয়ে তারা ক্রমাগত জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেই যাচ্ছে। আমার মনে হয় তারা কোন বিশেষ এজেন্ডা নিয়েই এই কাজ করছে। আমি মনে করি সচেতন সমাজের উচিত এই ধরনের পত্রিকাকে 'না' বলা যারা জেনেশুনে সত্যকে উল্টানোর চেষ্টা করে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।