শুরু হয়ে গেল প্লাগ এন প্লে টিভির ইস্পেসাল প্রোগ্রাম ভূত লাইভ, সাথে আছি আমি গাজর খান
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুরু হয়ে গেল প্লাগ এন প্লে টিভির ইস্পেসাল প্রোগ্রাম ভূত লাইভ, সাথে আছি আমি গাজর খান। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন মতিন মিয়া। তিনি এখন আমাদের সাথে তার experience শেয়ার করবেন। সরাসরি চলে যাচ্ছি মতিন মিয়ার কাছে...
ধইন্না নেন গাজর খান, শুরু করছি আমার experience. অনেকদিন আগের কথা, বান্দরবন গিয়েছিলাম বন্ধুরা মিলে। বাংলোতে উঠলাম আমরা। তো রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি বাইরে যাই, টয়লেট ছিল না ওখানে তাই বাঁশবা...গানের চিপায় গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগলাম আর গুনগুন করে গান গাইতে লাগলাম। হঠাৎ করে একটা মশা কামড় দিল আমাকে, আমি দেখলাম মশাটা আলো ছড়াচ্ছে। আমার বদনাটা ফেলে দিল মশাটা। তারপর আমাকে বলল আমি জোনাকি। আমি বললাম আমার কাছে কি চান??
জোনাকি বলল হারামজাদা আমার বাসায় আইছস প্রকৃতির ডাকে সাড়া দিতে?? আইজ থিকা যখনি তুই টয়লেটে ঢুকবি তখনি পানি শেষ হইয়া যাইব।
গাজর ভাই আজ পর্যন্ত ওই জোনাকি আমার পিছু ছারেনাই, বিশ্বাস করেন আমি টয়লেটে গেলেই পানি থাকেনা। এই ছিল আমার জীবনের ভৌতিক একটা কাহিনী।
Powered By Plug N Play
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন