মানুষের বোকামি মাঝে মাঝে সীমা ছাড়িয়ে যায়!!!
উদাহরন স্বরুপ দেখুন কিছু প্রশ্ন যা মানুষ করে:
১. ধরুন আপনি ঘুমাচ্ছেন তখন আপনাকে চোখ বন্ধ অবস্থায় শুয়ে থাকতে দেখেও কেউ জিগ্গেস করল:
"তুমি কি ঘুমাচ্ছো?"
... (না! আমি মরতেছি!)
২. আপনার বন্ধু আপনার বাসার টেলিফোনে(ল্যান্ডফোন) ফোন করে বলছে:
"কই তুই?"
(আমি সদরঘাট!)
৩. আপনাকে ভিজা অবস্থায় বাথরুম থেকে বের হতে দেখেও কেউ জিগ্গেস করছে:
"তুমি কি গোসল করে বের হলে?"
(না! আমি টয়লেটে চুবনি খাইয়া উঠছি!)
৪. ধরুন আপনি বাইরে থেকে এসে লিফটের জন্য নিচে দাড়িয়ে আছেন তখন কেউ বললো:
" উপরে যাবেন নাকি?"
(না! আমি মাটির তলায় যাবো)
৫. আপনার বাসায় মেহমান আসছে, তো সে জানতে চাইছে:
"আপনাদের বাসায় কি বাথরুম আছে?"
(না! আমরা জঙ্গলে গিয়ে কইরা আসি!)
আপনি নিশ্চই এগুলা বলেন না? যদি বলেও থাকেন তাইলে সাবধান হইয় যান।
Powered By Plug N Play

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




