somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহ্য বোরিং ক্লাসরুম: শিখা ও শিখানো

১৯ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে টিপাইমুখ নিয়ে সারাদিন একই বিষয় নিয়ে লেগে ছিলাম। একটু মুখ বদল করতে ছোট্ট এই পোষ্ট। আইডিয়াটা মাথায় জাগল সেতু জোহরা নিকের বোরিং ক্লাস, মেজাজ খারাপ নিয়ে একটা রোজনামচামূলক পো্ষ্ট পড়তে পড়তে। ওখান থেকে ক্লাসরুম কেন বোরিং হয়ে যায় - এই প্রসঙ্গটা বের করে এনেছি। অনুমান করি, বোরিং ক্লাস পার করার অভিজ্ঞতা আমাদের সবারই কমবেশি আছে। সেখান থেকে শুরু করব।

বোরিং ক্লাস আসলে শিখা আর শিখানোর মামলা। (নিজে) শিখা আর (কাউকে) শিখানোর বিষয় যেখানেই আছে এই কথাগুলো সেখানেই প্রযোজ্য।

কেউ নিজে একটা বিষয় শিখে ফেলতেই পারে। প্রমাণ হিসাবে নিজের পরীক্ষায় সর্বোচ্চ স্কোরও করে ফেলতে পারে। বিনিময়ে শিক্ষকতার একটা চাকরি জুটে যেতেও পারে। কিন্তু এতে একটা জিনিষ নিশ্চিত হয় না। উনি কী জানেন উনি কী করে শিখেছেন, জানলেন - জ্ঞানের বিষয়টা আয়ত্ব করলেন? চিন্তা কী জানে উনি কী করে চিন্তা করেন, কেন পারেন?

দুইটা দুই জিনিষ। চিন্তা করে অনেক কিছুই জানা যেতে পারে। সেখানে 'কেন' জানা গেল, সম্ভব হলো - এটা তার না জানলেও কাজ চলে। এখানে 'কেন' মানে হল - কোন চিন্তা থেকে কোন চিন্তায় পৌছাল - এর ট্রেল টাকে ট্র্যক করা; চিন্তার গতিপথ, পথ পরিক্রমাসহ চিন্তাকে জানা। বলা যায়, যখন চিন্তা জানে সে কী করে চিন্তা করে -সেই অবস্হা।

এই সমস্যাটা টের পাওয়া যায় নিজের জানা জিনিষটা কাউকে জানানো, শিখানোর দায়িত্ব যখন নেওয়া হয়।

আইডিয়ালি বললে, সবচেয়ে ভাল শিখানো তখনই সম্ভব হয় যখন
১. বক্তার নিজের বক্তব্যের চিন্তার গতিপথ, পথ পরিক্রমাসহ চিন্তাটা জানা থাকে; কোনটা শুরুর ধারণা, ওর উপরে কোন কোন ধারণার একটার পর একটা সৌধ গড়ে পুরো বক্তব্যটা দাড়িয়ে আছে, ইত্যাদির ট্রেল ট্র্যক আগেই হোম ওয়ার্ক করা আছে । ২. অংশগ্রহণ করা শ্রোতার (যেমন ছাত্র) এভারেজ চিন্তার স্তরটা কোথায়: যেখান থেকে তাকে শুরু করতে হবে, যার উপর চিন্তার সৌধ একটা পর একটা তাকে গড়ে যেতে হবে। শ্রোতার ভাবনার পথগুলোও পড়তে জানতে হবে।

এর যে কোন গড়মিল ঐ ক্লাস বা যে কোন বক্তা-শ্রোতা সম্পর্ক বোরিং হতে বাধ্য।

আমরা ভাল ছাত্র বলে যা মাপি তা হলো ও জানে কিনা তা দিয়ে। ওর স্কোর রেজাল্ট এটাই কেবল নির্দেশ করে। এতে কতটা জানানো-শিখানোতে সে দক্ষ তা নির্দেশ করে না। তাই ভাল ছাত্র মানেই ভাল শিক্ষক সে হতে পারে এরকম কোন সম্পর্ক নাই।

টিচার্স ট্রেনিংয়ে এডুকেশন্যাল সাইকোলজি বলে একটা কোর্স বা পাঠ্য আছে। তবে ক্লাস ম্যনেজমেন্ট বা ছাত্রদের জ্ঞান মাপা যাচাইয়ের পদ্ধতির দিকেই বেশি মনোযোগ। উচ্চ শিক্ষালয়ে বিশেষত টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিখা-শিখানোর বিযয়টা কম বিবেচনা করে টিচিং স্টাফ সংগ্রহ করে। বাণিজ্যিক শিক্ষালয়গুলো শিক্ষকদের ছাত্র-পপুলারিটি বা ইন্সটিটিউটের ছাত্রদের স্কোর ট্রেন্ড দেখিয়ে নিজেকে বাজারে উপস্হাপন করে। আমরা এভাবেই চলছি। বোরিং ক্লাসের অভিজ্ঞটা থেকে কোন প্রজন্মই বঞ্চিত হচ্ছে না। "সেই ট্রাডিশন সমানে চলছে"।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×