আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- দেশের যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন !! একটা ভারতীয় দালাল নির্মূল কমিটি!! - এ.এ.এম বিপ্লব
- কার্টুন নিয়ে দু'কথা : বাক-স্বাধীনতার প্রতি ইসলামি আক্রোশ! - আবীর একা
- আমি রাজাকারের সন্তান বলছি। - মেংগো পিপোল
- আমার ব্লগটি শুধুই আম.লীগের সাপোর্টার ব্লগারদের জন্য....অন্য কেউ ঢুকলে পুলিশ দিয়া এইভাবেই ঠেঙানো হবে কিনতু!! [রিপোস্ট] - ন্যায় পথিক
- সেয়ানা বিপ্লবী তাহের আর ৭ ই নভেম্বরের ছায়া নায়কদের অস্পষ্ট কায়া........... - দাসত্ব
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- জাফর ইকবাল স্যার সমীপেষু, - সত্যি কথা
- হাসান মাহবুব বলেছেন: Exception Cant be example... - রায়হান রাহী
- শাবির সূশীলদের মুখে চপেটাঘাত করলেন মাদ্রাসা ছাত্র জামিল - রায়হান রাহী
- হুমায়ুন আজাদ একজন সুপরিচিত লেখক। ভ্যালু তৈরি করতে না-পারুন, ন্যুইসেন্স ভ্যালু তৈরি করার ক্ষমতা তাঁর অপরিসীম। --- আহমেদ ছফা - বিগ মব
- ঢাকার যৌবনের সেই সে রঙিন দিনগুলি!! একটি দুর্লভ ছবি-ব্লগ!!
- আধাঁরি অপ্সরা
- ফুটবলের জন্য গান! গোল.... - নস্টালজিক
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ঢাকা আমার ঢাকা, তোমাকে এভাবে মৃত্যুর দিকে হাঁটতে দেখতে বড্ড কষ্ট হচ্ছে (শেষ কিস্তি) - মেঘ
- মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্না প্রান্তরে.....প্রিয় মহীনের ঘোড়াগুলি এবং প্রিয় গান সমুহ - নাহোল
- ঠকানোর মানে যদি টাকা কম দেওয়া বুঝায়, তাহলে ইসলাম কাকে ঠকালো? পুরুষকে না নারীকে? - রসু খাঁ
- নোটন নোটন পায়রাগুলি ও কয়েক চিরকুট নোট - রিফাত হাসান
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
মেয়ে নিক, রাজাকার আর ধর্ম বিষয়ক
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
আমি নিশ্চিত আমার অন্য সব লেখার চেয়ে এই লেখায় হিট পড়বে বেশী,
কারণ এখন পর্যন্ত ব্লগে হিট হওয়ার প্রধান তিন উপাদান আমার শিরোনামের মধ্যেই রয়েছে।
আরিফ দা, রাগিব ভাই, কৌশিক, ত্রিভুজ, আরো আরো অনেক সেলিব্রেটি ব্লগার বা ন্যূন্যতমপক্ষে নাফিস ইফতেখার এর মত পর্যায়ে যেতে না পারলে, সোজা পথ হল এই তিন সাবজেক্ট নিয়ে কচলানো।
ভাষার ব্যাপারে আমার আপত্তি থাকলেও অন্যমনষ্ক শরৎ ইমন জুবায়ের'র ব্যাপারটাকে যেভাবে ব্যাখ্য করেছেন, এগুলোও অনেকটা এরকমই।
প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ এর কথা বলা যেতে পারে। নিকে এই আধুনিক নাম আর পাশে সুন্দরী এক মেয়ের ছবি।
সপ্তাহ তিন চারের মধ্যেই মহা হিট!!
সে মেয়ে, নাকি আসলে মেয়ের নিকে ছেলে এইটা প্রমাণের জন্য তার প্রকাশভঙ্গির উপর গবেষণাজাত দুটো কি তিনটে পোস্টও চলে আসলো, এবং বলা বাহুল্য, সেই পোস্টগুলোও ব্যাপক হিট
আর প্রকৃতপক্ষে তার লেখা ভালো না খারাপ, সমসাময়িক নাকি প্রাগঐতিহাসিক, সেটা গৌণ থেকে গেল সবার অজান্তেই।
এখন আর প্রজ্ঞার লেখা চোখে পড়ছেনা।
প্রজ্ঞার একটা লেখায় ডিপার্টমেন্টের একজন সেমি জুনিয়র স্যারের দ্বিতীয় বিয়ের কথা পড়ার পর অন্তত সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজী ডিপার্টমেন্টে পড়ে, সেটা আমি নিশ্চিত হয়ে গেলাম,
আমি তানভীর স্যারকে বিলক্ষণ চিনি।
গত ২৯-৩০ তারিখে বিশ্ব মানসিক সাস্থ্য দিবস উপলক্ষে টিএসসিতে
ক্লিনিক্যাল সাইকোলজির উদ্যোগে অনুষ্ঠিত প্রোগ্রামে গিয়েছিলাম।
বাই দ্য বাই রুমানাকে জিজ্ঞাসা করলাম, কোন প্রজ্ঞাকে চেন নাকি, তোমার ডিপার্টমেন্টের?
প্রজ্ঞা রুমানার পরিচিত, কিছুক্ষণের মধ্যেই দেখাও হলো। প্রোফাইলের ছবির সাথে আমার কাছে অন্তত মিল মনে হয়নি,
তবে সে যে মেয়ে, সেই ব্যাপারে কোন সন্দেহ নেই।
তো এই হল মেয়ে নিক'র কাহিনী, যা শেষ পর্যন্ত ব্লগের বাইরে বাস্তব জগতেও চলে আসে।
আর গতকাল চনদন নামে একজন আল্লাহ কি গনিত বুজঝননা?শিরোনামে একটা পোস্ট দিয়ে দিলেন,
যেটি তার ব্লগ ইতিহাসের সপ্তম লেখা এবং তিনি লেখা শুরুই করেছেন গত মাস থেকে।
চনদন আরজ আলী মাতুব্বরের মুসলীম মিরাসী আইন বিষয়ক প্রশ্ন তুলে প্রচ্ছন্ন সিদ্ধান্তের সুরে লিখলেন আল্লাহ কি গণিতে অজ্ঞ।
আমি তাকে মাইনাস দিয়ে বললাম হিট বাড়ানোর এই কৌশল বাদ দিয়ে মুসলিম মিরাসী আইন ফারায়েজ এবং সাথে সাথে কোরআন শরীফের যেসব যায়গায় মিরাসী আইন বিষয়ক আয়াত আছে,
সেগুলোর প্রেক্ষাপট এবং শানে নুজুল পড়ে আসতে।
উত্তরে চনদন বললেন,
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
লেখক বলেছেন: ধর্ম নিয়া কথা বললেই হিট বাড়ানোর প্রসঙ্গ আসে .... যুক্তি দিয়া খন্ডান। আর না পারলে অফ যা...
এই জায়গায় বাইবেল আসল কোথা থেকে?
এটা যদি চনদন এর প্রথম নিক হয় তাহলে তিনি তো যুক্তিঞ্চ, স্বাতু, আরিফুর রহমান বা আরো অনেককে দেখেননি,
তারা এর চেয়েও কঠিন সব প্রশ্নে ধর্মকে বিদ্ধ করে ব্যাপক প্লাস মাইনাস
পকেটস্থ করে এখন ব্লগ ছেড়ে মহাজাগতিক প্ররিভ্রমণকারী হয়ে নিজের সন্মান রক্ষায় ব্যস্ত আছেন।
ব্লগের অধিকাংশই এই সব মাথায় ছিটগ্রস্থ হিটওয়ালাদের স্বস্নেহে ছাড় দিয়ে দিয়েছেন। রাস্তায় বস্ত্রহীন পাগল দেখলে কেই বা
ঘাটতে যায়। তবে যেহেতু বাঙালী ধর্ম পরায়ণ জাতি; ধর্ম বিরোধিতার গন্ধে একবার হলেও দেখে আসে কি বলতে চায় সে,
তারপর আল্লাহ কি গণিতে অজ্ঞ জাতীয় বেকুবীয় প্রশ্নে বিস্তর আমোদিত হয়ে মাইনাস দিয়ে বের হয়ে আসে।
লাভের মধ্যে লাভ হয়, চনদনদের হিট বাড়ে।
আর রাজাকার বিষয়ক আলোচনায় আমার রুচি নেই। সব রসুনের গোড়াই এক। রাজনৈতিক স্বার্থে দেশকে বলী দিয়ে রাজাকার
ইস্যু এখন বুড়ির চুঁ খেলার মত একবার মোটা দাগের এপারে একবার ওপারে করতে করতে এখন শুধুই ব্লগে হিট বাড়ানো ছাড়া
ঘোড়ার ডিমটাও পাড়তে পারেনা।
চনদনের পোস্টে জেমসবন্ড বলেছেন (১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫, ): ছাগল গাছে ধরে না ব্লগে ধরে.....এই পোষ্ট ই হইল তার প্রমাণ ।
যার জানার প্রয়োজন সে জায়গা মত গিয়ে জানুক না তাতো কোন সমস্যা নাই, আর যে ছাগল শাহবাগের মোড়ে দাড়াইয়া কয় এই খানে কেন বিমান নামেনা ঝাতি জানতে চায় ?.....
তাকে কি ছাগল কমু না ফাগল কমু ?....পাবনা কি সিট খালি আছে ...?
কমিউনিটি ব্লগে সব বিষয়ে আলোচনা হতেই পারে, যদি যৌক্তিক হয়। কিন্তু একটা বালকসুলভ প্রশ্নের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসে আঘাত দেওয়াটা কতটুকু যৌক্তিক?
সামহোয়্যার এখন কিসব নিয়ম কানুন করেছে, পর্যবেক্ষণ, নিরাপদ, সাধারণ, হাবিজাবি।
এইসব ছাঁকুনি চক্রে কি এইসব শাখামৃগরা পড়েনা?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ???
ঝটপট বলেছেন:
ভালো বলেছেন।
লেখক বলেছেন: আপনিও ভালো বলুন
শেরিফ আল সায়ার বলেছেন:
কমিউনিটি আলোচনায় সবার যে মতের মিল থাকবে তাতো নয়। অমিল থাকতেই পারে। তবে কারও বিশ্বাসের আঘাত না বলে বলতে পারেন কারও বিশ্বাসে জোর খাটানো; মানে, আমি যা বিশ্বাস করি তা তোমাকেও বিশ্বাস করতে হবে। এমন যদি হয় তাহলে ব্যাপারটা ঠিক নয়।আর যদি ব্লগে হিট বাড়ানোর বিষয় আসে তাহলে এ কাজ অনেকেই করে। ব্লগ যেহেতু একজন লিখছে সে চেতেই পারে তার লেখা দশজন মানুষ পড়ুক। তাই হয়তো এসম ফর্মুলা ব্যবহার করা হয়।
তবে আপনার লেখাটা ভালো লেগেছে। কারণ, আপনিও আপনার মতামত প্রকাশ করেছেন। স্বাধীন মতামত। আবার আপনার মতামত অন্যের পছন্দ নাও হতে পারে। তাইতো বললাম, কমিউনিটিতে সবার মত ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এবং গঠনমুলক মন্তব্যর জন্য।
এরকম হলে পরমতসহিঞ্চু হতে ভালো লাগে, কিন্তু ধর্ম বিষয়ে বালখিল্য মার্কা প্রশ্ন দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
আরও আছে নাম ,নষ্ট মাথার দুষ্ট বালিকা
লেখক বলেছেন: ও আপনি আছেন? লিখছেন না কেন?
অক্ষর বলেছেন:
হ
ঝটপট বলেছেন:
স্বাধীন মতামত বা অমিল ভিন্ন বিষয় সেটি ঠিক আছি, তবে আমাদের অনেকের কথাতেই শালীনতার অভাব।
লেখক বলেছেন: সত্যি কথা।
রাফা বলেছেন:
আংশিক ঠিক ;লেখার ষ্ট্যান্ডার্ড না থাকলে এক সময় সবাই এরিয়ে যাবে।
লেখক বলেছেন: ঠিক, সেটা সময়ই বলে দেয়।
ম্যাকলাভিং বলেছেন:
সেলিব্রিটি কলু মুরশেদের নাম থাকায় মাইনাস দিলাম
লেখক বলেছেন: উনার নাম কই পাইলেন? উনি তো প্রথমালো ব্লগে এখন
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
কাজের চাপ আর পরীক্ষা...এই দুইটার জন্য সময় হচ্ছেনা...অবসর এলে আবার লিখবো...
লেখক বলেছেন: অবশ্যই লিখবেন, যারা লিখতে জানে, তাদের না লেখাটা অপরাধ বিশেষ।
লেখক বলেছেন: শীতের সময়ে হিটে সমস্যা নেই, কিন্তু আপনি কি বাইচুং ভুটিয়ার কেউ হন নাকি?
মুকুট বলেছেন:
একমত! @ শেরিফ আল সায়ার, নানামত থাকতেই পারে! এটাই স্বাভাবিক! আর তর্ক চলবেই, কিন্তু আমার মনে হয় এই তর্ক হওয়া উচিত যৌক্তিক, কাউকে হেয়/আঘাত করতে নয়! ধন্যবাদ!
লেখক বলেছেন: আপনার সাথে ১০০ ভাগ একমত
লেখক বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার ছবিটা কি ঢাবি কলাভবনের সামনে রোকেয়া হলের এক্সটেনশনকে পেছনে রেখে তোলা?
বিডি আইডল বলেছেন:
সুন্দর লিখেছেন...ভাষার গাথুনি বলছে আপনার লেখার হাত আছে...লিখতে থাকুন আরো
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার মত আইডলরা সামনে থাকলে সাহসী হব
লেখক বলেছেন: ধন্যবাদ
জেমসবন্ড বলেছেন:
ভাই আমারে তো হিট বানাইয়া দিলেন .......ডর লাগতাছে...আমার মন্তব্যটা যে আফনে এইভাবে আপনের ঐতিহাসিক পোষ্টে দিয়া দিবেন সেইটা ভাবি নাই ।
যাক, আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ । কথার মধ্যে যুক্তি আছে ।
লেখক বলেছেন: বুদ্ধিযুক্ত তীক্ষ্ম এবং রসাত্মক মন্তব্য করাটা এক ধরণের আর্টরে ভাই, সবাই পারেনা।
হিমালয়৭৭৭ বলেছেন:
ব্লগ হিটের কনসেপ্টের প্রবক্তা এবং এই সংক্রান্ত বিস্তারিত জানার জন্য গুগলে কি লিখে সার্চ দেব জানতে চাই..........মানবকল্যাণে "হিট কনসেপ্ট" এর ভূমিকা বিষয়ক কোন জার্নালের সন্ধান জানা থাকলে জানাবেন দয়া করে।।।
আপনার বক্তব্যগুলো ভেবে দেখার মত।।।
লেখক বলেছেন: হালকাভাবে নেবেন না দয়া করে। মেজাজ খারাপ করেই লিখেছি চনদনের পোস্ট পড়ে।
মুকুট বলেছেন:
@লেখক, আপনি দেখি সবসময় চিপা খোঁজেন, ঘটনাকি?? ছবিটা জাপানে তোলা! সাইতামা ইউনিভার্সিটিতে!
লেখক বলেছেন: হা হা হা, ওইটা চিপা জায়গা নারে ভাই, ব্যাপক খোলা জায়গা, মাঝখানে প্রায় ৩০ ফিট চওড়া একটা রাস্তাও আছে।
নির্বাসন বলেছেন:
সহমত...এই তিনটি বিষয় নিয়ে লিখলে প্রচুর হিট হয় পোস্টে...
আর অন্যান্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয় চোখ এড়িয়ে যায় বা ইচ্ছে করেই অনেকে পড়েনা।
লেখক বলেছেন: সত্যি কথা একদমই। তবে আশার ব্যাপার হল, ব্লগে এইগুলো মোটামুটি সবাই বুঝে ফেলেছে এখন।
এস্কিমো বলেছেন:
হুমম।
লেখক বলেছেন: বাদ দেন, ওইটা আসলে আমার বিষয় না।
চোরকাঁটা বলেছেন:
হিট ফিট বুঝিনা!! ব্লগ লিখবেন নিজের ভালো লাগে বলে!! হিট ধুইয়া কি পানি খাইবেন? আর যারা পড়তে পছন্দ করে তাদের জন্য ব্গ জুশ!! খত কিছু আছে। সবাই ইচ্ছামতো লিখুক। কুনু প্রবলেম নাই। খালি গালাগালি বাদ। বাম, ডান, রাজাকার, আঁতেল, সুশীল, জীন, পরী, চোর, ছ্যাঁচোর, সুন্দরী, কুশ্রী, লুল, শিশু, বুড়া- যার যা ইচ্ছা। পড়লে পরবেন , না পড়লে নাই। এখন ১০০ জন অনলাইনে থাকে । সামনে ৫০০ এর উপরে যাবেই। ১ মিনিট পর পর পোস্ট পরতে থাকবো? কয়টা দেখবেন? তাই সা ইন জিন্দাবাদ। লেখক বলেছেন: সেইটাই, হিট ধুইয়া কি পানি খামু?
আর খালি গালাগালি বাদ
ঝটপট বলেছেন:
হিট ধুয়ে কি পানি খাওয়া যায়?
সাদা কাগজ বলেছেন:
সহমত...
পদ্ম পুকুর বলেছেন:
কোনটার সাথে?
শিট সুজি বলেছেন:
ভাল লিখেছেন । চনদন কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি । সে আমাদের অনেকের ই ভাল বন্ধু । তার বিভিন্ন ধর্মের প্রতি কমবেশি বিদ্বেষ আছে কিন্তু তা কখোনো প্রকাশ করতে দেখিনি। সে ব্লগ লিখছে নতুন।
তার বিষয়ে আমার আরেকটি পর্যবেক্ষন হল অনেকসময় তার রাগ জামাত+মৌলবাদ -> ইসলাম -> অন্যান্য ধর্ম = agnosticity এই ধারায় রুপান্তরিত হয়।
লেখক বলেছেন: মৌলবাদ+ জামায়াত আর ইসলাম কি এক হইল?
অনুপ্রাস আবীর বলেছেন:
সহমত শেরিফ আল সায়ার এবং চনদনকে মাইনাস (-) সম্ভব হলে ডবল মাইনাস
গ্রুপেন ফুয়েরার বলেছেন:
আপ্নেরে প্লাস, ভালো লেখার জইন্যে। তয় ব্যাবাকেইতো হিট চায়, সমস্যা কি তাতে? অন্যর আতে ঘা না দিলেই হইছে।
শেরিফ আল সায়ার বলেছেন:
@মুকুট, আপনার সাথে একমত ভাই। যৌক্তিক তো অবশ্যই। তারপরও কেউ যদি কিছু বলতে চায় তাহলে বলতে দিন। বলার পর তার কাছে যৌক্তিক ব্যাখ্যা চান। এবং আপনার পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরুন। এভাবেই একটা ইন্টারেক্সানটা গড়ে উঠবে। ধন্যবাদ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনার লেখা ভালো লেগেছে ।
ধর্মকে গালি দিয়ে কিম্বা চৌরাস্তার মোড়ের ন্যাংটো পাগলের মতো ধর্ম বিষয়ে কোন প্রলাপ বকতে পারলে হিট হওয়ার সম্ভাবনা আর সুযোগটা অনেকেই গ্রহণ করছেন । ব্লগে হিট বাড়ানোর মধ্য দিয়ে সফলও হচ্ছেন এরা । নাইলে এদের ব্লগ বাড়িতে কেউ পা দেয় না ।
রাজাকার ইস্যুর বিষয়ে আপনার সাথে খানিকটা দ্বিমত আছে । রাজনৈতিক নেতা-নেত্রীরা তাদের নিজেদের সুবিধার জন্য রাজাকার ইস্যুকে ব্যবহার করছেন, কিন্তু আমি যখন রাজাকারের বিরেধীতা করবো, সেটা কোন রাজনৈতীক স্বার্থ নয়
বরং আমার নৈতিক দায়বদ্ধতা । আমার চেতনাকে সমুন্নত রাখার দায়বদ্ধতা । সর্বোপরি আমার দেশ মাতৃকার সঙ্গে বেঈমানী করা শুয়োর গুলোর প্রতি সেটাই আমার আকন্ঠ ঘৃণার প্রকাশ ।
লেখক বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত
হাসিব বলেছেন:
কি নিয়া কাইজ্জা ?
লেখক বলেছেন: আর বইলেন না বস, পুরা ফালতু
আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন:
আমারো হিট খাইতে ইচ্ছা করে। কী করমু কন তো। এই তিনটার মধ্যে কোনটারে বাছমু?
লেখক বলেছেন: প্রথম কয়দিন রোজা রাখেন, তারপর ক্ষুধা বাড়লে তখন হিট ক্যান, সামহোয়্যার সহ খাইতে পার্বেন
শিট সুজি বলেছেন:
"মৌলবাদ+ জামায়াত আর ইসলাম কি এক হইল?"কখোনোই এক হয় নাই আর হবেও না। কতিপয় নাস্তিক এই ধারায় চিন্তা ভাবনা করে ।
আমার আপসুস কয়েকটা ধর্ম ব্যাবসায়ী লোকদের জন্য ইসলাম সম্পর্কে অনেকের মনে খারাপ ধারনা তৈরি হয়।
লেখক বলেছেন: সত্যি কথা, ধর্ম ব্যবসায়ীরাই ধর্ম এবং দেশটার বারোটা বাজাচ্ছে...
আনিকা বলেছেন:
আমার নিকও তো মাইয়াদের (আমি কিন্তু মাইয়া বিশ্বাস করেন).. আমার ব্লগতো হিট হয়না মোটেই....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনার কাছ থেকে আরও ভাল কিছু চাই ।