মাছ বিক্রেতার কাছে আমাদের খুব নিচু গলা -স্বরলিপি
দিনরাতগুলো কালোনীল জলঘোড়া -নদীবর্তী, সাঁতার কাটে।
একটি বাদামি পাখি শীত সকালে ডানা ঝেড়ে
পুকুর ঘাটে কিভাবে বনবিভাগের জন্ম দেয়!
ছোটো মেয়েটার মুখটাও অবিরল জলধ্বনি
নিমপড়া ঝোড়ো বাতাসে ওর শাদাকালো জামা
আমার একটা মায়ের মতো
নদী ধরে শুয়ে থাকে আর মাছভাষা শেখে।
মাছ বিক্রেতার কাছে আমাদের অভিজ্ঞতা-
ভেঙ্গে পড়া বাড়ি, নদীমৃত্যু
যে হাতে এ- জলপাখি বাসা বাঁধে তার পথগুলো সমুদ্রে যায়
আমাদের শরীরে তখন জলবহনের নেশা, মাঝি।
০৫/০১/২০০৯
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



