হাঁটছি পায়ে পায়ে, ব্যথা করে
থেমে থেমে দেহ চলে
কাঁটা ঝেরে সাবধানে রক্ত সঞ্চালন।
তাক করা চোখ প্যাণ্ডেলের নিচে
দেখছে দূর থেকে অবিরাম।
জলগন্ধে মদিরতা - খুলে যায় সাগরের রাস্তা
সেখানেও চোখ যায় তুলে আনে অতিকায় ক্রেন
ছেড়ে দেয় পুনরায় জনকলরব-
ইস্পাতের মায়ায়।
লুটিয়ে পড়ছে সীগালের দেহ
অতি গরম চোখের চাহনি হাই ট্যাম্পারেচার
গলে যায় ভাতৃ-নির্ভরতা
নীড়হারাদের কাল।
কথাশাস্র পরিত্রাণ -মনোরম কারো কারো কাছে
ঝুঁকে পড়া তেতুল গাছ দোকানপাট আর
নাস্তার টেবিলে কারা রাখে সেতুপ্রবণতা;
পার হতে যদি চাই পাসপোর্ট লাগে ঠিকানা লাগে
তাতো আমাদের নাই।
দূরে জাগা চোখ ভালুকের মতো আসে
লুকিয়ে থাকা অ্যাসাসিন - পিঠভরা অন্ধকার।
২৯/১১/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


