ছায়াহাটা অনুসরণ এই বনবাস।
চলে পাতাঝরা নিশাচর ময়ূরীর পায়ে
গাছে গাছে কোলাহল - দোলাচল বানরের পাশে
এই সামাজিকতা সৎপরিচয়-
বনদেশে নিদ্রা যায় মহিষের দল।
আজো তোমাকে স্মরণ করি এই পাশাখেলা
ভাতৃহত্যা লুন্ঠনের দেশে
কিভাবে ধ্বংসআগুন লাগে - কপিকল কৃষিকাজে
ভাবি জলবাস গোলাপবাগানে-
প্রতিবেশি কেন এতো দালানসন্ধানি।
বসে যায় শিকারসভা আর ফেলে দেয় সমুদ্রতলে
তাই সংসার করি তৃপ্ত বননিবাসে।
আয় আমার বাঘবিড়াল সার্কাসের হাওয়া
উড়ে যায় বনগরু লালটিয়ে ঝোপঝাড়ে
দুধঘাস পাহাড়ের বাতাসে।
১৬/১২/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



