চিঠিপত্র
বাক্সপত্রে বাঘের আলো, ডিমের আলো
হাড়ে গজে ওঠা অন্ধকার, নিরীশ্বর।
দূরে জ্বলে যে প্রাণগাছ, সেও যাবে মাইল মাইল, একান্নবর্তী।
পথ প্রান্তরে পুনর্জন্ম নুড়ি পালক ও পরিখা। সেও খাবে-
এই রাত্রি, রেলে করে আসা প্রত্নময় ইচ্ছা।
নিচু হয়ে বাড়িগুলো ঢেউ থেকে পাওয়া
তারও অক্ষর অভিষেক এই স্রোতে।
বালিকা ভিজে ছিলো জবারক্তে
যখন বাক্স থেকে খুলে গেলো ডিমের আলো
কুমারী প্রবণতা তড়পায় জলে;
দরোজায় সবুজ কড়া নাড়া
বাহিত ভাষা আমাদেরকে ছোঁবে।
(বাল্মীকির মৌনকথন’ থেকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




