অমাদের ঘরে ঘরে রাঙাচৌকিদার
রমাদের কী আনান্দ, কী সাচ্ছান্দ
আমাদের বর্ণিল সংসার !
পাহারাদারের হাতে সুরক্ষা ও সিদ্ধান্তের ভার ___
মামাদের কী আনন্দ, কী সচ্ছন্দ,
আমাদের নিশ্চিন্ত সংসার ...
নিন্দুকের নিন্দ্যকথা, নিরর্থ চিৎকার ;
শণৈ শণৈ ঋদ্ধি, বংশবৃদ্ধি ___
ক্ষমা'দের পয়মন্ত কারবার ;
রঙিনসংসার চলে দুলকী চালে ;
বাছা বাছা মাছ ___ উঠে আসে
জেলেদের জালের কৌশলে ...
ছেলেদের আশেপাশে
নিন্দুকেরা দুস্টকথা কয় বারবার ...
জল খাচ্ছি, ঝলকাচ্ছি ___ আমাদের জীবন নির্ভার ___
দিকে দিকে আ - নন্দিত অমাদের চিত্রল সংসার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


