জ্ঞানপ্রবাহের মাঝে চিৎ হয়ে শুয়ে আছি। ভাসিতেছি ...
এতো জ্ঞান! যুক্তির প্রসঙ্গ নিয়ে কথা হলে
বিজ্ঞান শিক্ষক এসে খালি খালি ধর্ম শেখাতে চায়; বিশ্বাসের
প্ররোচনা করে। অতএব
এ বছর অযৌক্তিক কথাবার্তা বলা হলো খুব। এইবার___
আশ্চর্য যে, বুদ্ধিগণ আমাকেও জ্ঞান স্বীকার করলেন!
জ্ঞানপ্রবাহের মাঝে ডুবে আছি। ভাসিয়া গিয়াছি...
আর দ্যাখো, এ সমাজ কেমন খুঁড়িয়ে হাঁটে! ফলে তো
জ্ঞানগর্ভবতী হলো মানুষ সকল। আহা
কী প্রকার দৈবপ্রণোদনা! আমরা খালি হাবুডুবু খাই___
ও জ্ঞান, আপনাকে আমি তে কতো 'জোনাব, জোনাব' বলে ডাকি!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


