[ জীবন ও মৃত্যুকে সন্নিহিত রেখা ধরে
এঁকেছি যে-কোণ____
সে আমার বিশ্বাস-বন্ধন ]
শিকারীরা ফিরে গেছে, বহু আগে ...
বনজসন্ধ্যায়___
আহত পাখির কান্না ঝরে পড়ে শিশিরের কষে ।
এই পথে, বালিকার দুঃস্বপ্ন হেঁটে এসেছিলো,
বনপথ ভালোবেসে, তবু পোড়া দু'চোখের জলে
কাদা করি ধুলোর সংসার ;
আর এই ভুলোমন
রুটি ভেবে ছিঁড়ে খায় স্মৃতির রুমাল,
রূপালি পুঁটির মত বালক-বয়স।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




