জন্মসূত্রে হিন্দু আমি, গোত্রসূত্রে আমি মুসলমান...
দিতে চাও দুঃখ ? দাও___ এ হৃদয় পাহাড়প্রমাণ;
চাইলে, ভাসাতে পারো অনন্তের স্বপ্ন-সাম্পান
ঢেউয়ে-জলে-পরিধিতে এ হৃদয় সমুদ্রসমান।
মর্মসূত্রে বৌদ্ধ আমি, ধর্মসূত্রে আমিই ক্রিশ্চিয়ান
স্রষ্ঠার একত্ববাদে আস্থা দ্যাখো, সিনা টানটান!
ধর্মেরও একত্ববাদ ? কোনও গ্রন্থে মেলেনি প্রমাণ...
তোমরা হোমিও-এলো-আয়ূর্বেদ-মঘা-ইউনানীতে
যথেচ্ছা ভ্রমণ করো,
উপশমে, ব্যাধির আরোগ্য খুঁজে নিতে...
তদ্রুপভাবে ধরো !
সর্বগোত্রে, সব ধর্মে, শতপথ ও সর্ব ব্রতাচারে
আমিও বিরাজ করি, পিপাসার্ত, এ মর-সংসারে !
[ বিস্মিত না হয়ে পারি না, মানুষের পরিচয়পর্ব এখনও শুরু হয় ধর্ম দিয়ে, মানুষ যে আসলে মানুষ, মানুষসভ্যতা আজও তা বুঝে উঠতে পারলো না ..
আমার ধর্ম কোনটা ? এ প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত বৃদ্ধ হতে চলেছি ! ]
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



