somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। মাকে লেখা চিঠি // সের্গেই আলেসান্দ্রোভিচ ইয়েসেনিন।।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

__________
তুমি কি এখনও বেঁচে আছো, মা আমার, প্রিয় বুড়িটি আমার?
আমিও বেঁচে আছি। অভিবাদন তোমাকে, শুভকামনা, মা!
অপার্থিব এই সন্ধ্যার শুভাকাঙ্খাময় আলোকমালা আজ বয়ে যাক
তোমার জীর্ণ-পুরনো কুটিরখানি ঘিরে।

ওরা লিখেছে আমায়, আমার জন্য তোমার সমূহ দুর্ভাবনা ধামাচাপা দিতে,
তুমি নাকি তোমার সেই সেকেলে ধাঁচের জীর্ণ শুশান জামাটা গায়ে চাপিয়ে
খুব বিষন্নতা আর প্রতীক্ষা নিয়ে প্রায়ঃশই দাঁড়িয়ে থাকো উঁচু রাস্তার ধারে।

সন্ধ্যায়, প্রগাঢ় নীল অন্ধকার নেমে এলে,
বরাবরেই মতই, তোমার নাকি এখনও মনে হয়,
ক্যাবোকের কলহপ্রিয় কোনও হতচ্ছাড়া পাঁজি লোক, এই এক্ষুণি বুঝি,
তার চকচকে ধারালো ছুরিটি বসিয়ে দিলো একদম আমার বুক বরাবর!

সব ঠিকঠাক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, প্রিয় বুড়িটি আমার! শান্ত হও।
এ হলো তোমার শংকিত মনের গহীনে জেগে ওঠা, ভয়ানক এক দুঃস্বপ্নমাত্র।
তোমার সাথে দেখা না করেই মরে যাবার মতো,
এতোটা বেঘোর-মাতাল এখনও হয়ে যাইনি আমি।

এখনও সেই আগের মতই লাজুক আর নরম স্বভাবেরই আছি আমি,
আর অবাধ্য বিষণ্ণতা-তাড়িত এই আমি, এখন মাত্র একটাই স্বপ্ন দেখি,
কখন ফিরে যাবো আমাদের সেই ছোট্ট বাড়িটায়।

আমাদের শাদা বাগানটায় আবার যখন ডালপালা মেলবে ফুলগাছগুলো,
দেখো, ঠিক ফিরে আসবো আমি।
তখন কিন্তু খুব সকাল সকাল আমার ঘুম ভাঙ্গিও না তুমি,
যেমনটি করতে, আট বছর আগের সেই দিনগুলোতে!

যে স্বপ্নগুলো দেখা হয়ে গেছে, আর জাগিও না তাদের,
উস্কে দিও না ওইসব স্বপ্ন, যারা কোনওদিনও মুখ দেখেনি সত্যের---
আমার এই ক্ষুদ্র জীবনের খুব শুরুতেই, অভিজ্ঞতার স্বাদ পেতে হয়েছে
স্বজন হারানোর আর অবসন্নতার।

আর, তুমি কিন্তু আমাকে শিখিয়ে দিও না, প্রার্থণার নিয়মাবলী; একদম না।
পেছনে ফিরে যাবার আর কোনও পথই খোলা নেই।
তুমিই আমার একমাত্র আশা, একমাত্র আনন্দ
তুমিই আমার একমাত্র আলোর নিশানা।

তাই, ভুলে যাও সব উদ্বিগ্নতা, আমার জন্য আর ভেবো না,
আমার জন্য যন্ত্রণাকাতর নীলকণ্ঠী হয়ো না,
তোমার সেকেলে জীর্ণ শুশান জামাটি গায়ে চাপিয়ে
উঁচু রাস্তার ধারে, আর দাঁড়িয়ে থেকো না, প্রতীক্ষায়।
_______
A Letter to Mother
Translated by Lyuba Coffey
_______
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×