somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানী কবিতা

১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদুর সুটকেস / শাহনাজ আ'লামি
-----------------------------------
একটা সুটকেস নিয়েছিলাম সাথে,
হালকা, খুবই হালকা,
দুই বা তিন সেট শিশু-পরিচ্ছদ,
শাদা রঙের একটা জর্জেটের পোশাক,
রঙ জ্বলে যাওয়া আবছা এটা ফটো, আমার মায়ের,
মাথায় স্কার্ফ পরা,
আর নওরোজ উদযাপনের
প্রথাগত যাবতীয় দ্রব্যসামগ্রীর একটা সম্পূর্ণ তালিকা,
তুচ্ছ কোনও জিনিসও বাদ পড়েনি;
আর এসবই হলো যা কিছু রয়েছে আমার,
কিংবা বলা চলে, যা যা আমার আছে মর্মে
গণ্য করে লোকে,
আমার এই সুটকেসের ভেতরে,
যেটা নিয়েই আমি ছেড়ে এসেছিলাম
অবারিত সূর্যালোকের সেই ভূখণ্ড।
আমরা সুটকেসটা ছিলো,
কিংবা ধারণা করতো লোকে,
খুব, খুবই হালকা-পাতলা গোছের!
অথচ ভাবো, কত বড় একটা ভুল ধারণা এটা!
নিশ্চয় পেশাদার যাদুকরের প্রদর্শনীগুলো
দেখে থাকবে তোমরা;
তারা জামার হাতার ভেতরে
আঙুলগুলোকে চালান করে দেয়
আর বের করে আনে,
যা কিছুর নামই তোমরা উচ্চারণ করো না কেন:
পাখি, খরগোশ আর সকল বর্ণের রুমাল;
প্রায় ফাঁকা, আমার এই শূন্য সুটকেসটিও ছিলো সেরকম।

এখন প্রায় গোটা একটা জীবতকাল পেরোতে চললো
আমার এই একমাত্র সুটকেস থেকে ঠিক সেগুলোই বের করছি
যা যা পেতে চাই আমি:
ইস্পাহানের নগরপ্রান্তে
নয়নাভিরাম বসন্তকাল
আর এর উল্লসিত তরুবীথি;
সিরাজের বহুবর্ণিল শরৎ ও হেমন্তকাল
আর তার অগণিত কমলাগাছের সুবাস;
প্রাচীনতম উৎসবের রাজধানী
পার্সিপোলিয়ার ধ্বংসাবশেষ;
ঐতিহাসিক পাথর-খোদাই সমেত
বাগেস্তান পর্বত;
রাজমহিষী শিরিনের প্রাসাদ;
গালিচা-নগরী না'ইনের অদূরের
সেই এক হতভাগ্য গ্রাম : চ্যাম;
ছোট্ট সেই চাষী-কন্যা
ফাতিমার ছিন্নবস্ত্র,
আর তার মতই এক ঝাঁক বাচ্চা-কাচ্চা,
ওরা সবাই আছে
আমার এই একই সুটকেসের ভেতরে।

সুটকেস থেকে বের করে আনি ওদের;
পাশে বসে গল্প করি;
বাস করি ওদের সাথে;
আর যখনই অন্য কেউ এসে হাজির হয়
ওরা সব দৌড়ে ঢুকে পড়ে সুটকেসটার মধ্যে,
যে সুটকেসটাকে, লোকে ভাবে,
খুবই হালকা হয়তো বা
আর প্রায় ফাঁকা।

যখন আমার শেষ বাসনা জারি করবো, আমি চাইবো,
ওই সুটকেসটাকেও সমাহিত করা হোক
আমার সঙ্গে।
সন্দেহ নেই, ওরা বলবে:
" তার জীবনটাই ছিলো একটা পাগলামি;
আর তার শেষ ইচ্ছাটাও নির্বোধোচিত!
এটা কী ধরনের ইচ্ছা!
পরলোকে কার দরকার পড়বে
তুচ্ছ একটা সুটকেসের? "

যা খুশি বলতে দাও ওদের!
মোটের ওপর, বলতে গেলে,
প্রণয়ের এক বাজিগরের রহস্য
কেই-বা বোঝে, বলো?

এটাই কি সত্য নয় যে, প্রেম
ঐশ্বরিক রহস্যাদির এক নাক্ষত্রিক পরিমাপক?
------------------------------------
শাহনাজ আ'লামি (১৯২১-২০০৩) :
নির্বাসিত ইরারনী কবি। জন্ম ১৯২১ সালে ইস্পাহানে। ১৯৫৪ সালে, ইরানে সামরিক অভ্যূত্থান ঘটলে তিনি দেশ ত্যাগ করে তদানীন্তন পূর্ব জার্মানীতে চলে যান এবং আমৃত্যু বার্লিনে বসবাস করেন।
---------
বাঙলায়ন : রহমান হেনরী
--------
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×