আদিবাসী ও অরণ্য / শশিকলা তিওয়ারি
---------------------------------------
আদিবাসীরা একটা দল বেঁধে
শহরের দিকে গিয়েছিলো
কোনওদিন আর ফিরে আসেনি
তাদের বলেছিলাম আমি
তোমাদের কাছে যা যা আছে, একটা আঁটির মত একত্রে বেঁধে নাও
লুকিয়ে রাখো তোমাদের নারীগুলোকে
শহরের চোখ বিষাক্ত
রাত্রি যাপনের জন্য
কোনও একটা চালা পর্যন্ত পাবে না সেখানে
জিরিয়ে নিতে হবে নিজেদেরই ছায়ায়
তৃষ্ণা নিবারনের জন্য থাকবে না কোনও পুকুর
তেষ্টা মিটিও যার যার আপন অশ্রুজলে
ওই শহরটা কেবলই এক লোকারণ্য;
পশু-পাখিদের এই অরণ্যের মত নয় ওটা
ব্যাপারটাকে ওরা এই চোখে দ্যাখেনি
তারা লক্ষ করেছিলো প্রদীপের আলো আর ঝাঁপিয়ে পড়েছিলো পতঙ্গের মত
জীবনের রাস্তা ডিঙ্গিয়ে তারা ডুবে গিয়েছিলো নিজ নিজ মৃত্যুর জলে
বাঘ ও ভাল্লুকগুলো, যারা পালাতে চেষ্টা করেছিলো
শিকার হয়েছে জনতার
আদিবাসীদের সাথে সাথে ফুরিয়ে গেল অরণ্যও
সিমেন্টের গাছে গাছে ঝুলতে লাগলো লতানো তারগুচ্ছ
দৌড়তে লাগলো লোহায়-গড়া পশুপাখি
সরোবরগুলো শুকিয়ে হলো বালির স্তূপ
এভাবেই ফুরিয়ে গেল আদিবাসী আর অরণ্যের গল্প
তবুও, এইসব দিনে, কোনও একটা পাখি যখন
বৈদ্যুতিক খাম্বায় বসে গেয়ে ওঠে বিষণ্ন সুর
আদিবাসী আর অরণ্যের কথা স্মরণ করি আমি
যখন এই কাকাকুল শ্রাইকের তাবৎ এলাকা, তৃষ্ণায় পাগল হয়ে ওঠে,
অরণ্যের ওইসব বাসিন্দা আর অরণ্যের কথা মনে পড়ে আমার।
--------------------------------------------
শশিকলা তিওয়ারি(১৯৫০-): জন্ম নেপালের কাঠমাণ্ডুতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালী চিত্রশিল্পী। মাঝে-সাঝে কবিতাও লেখেন।
-----------------------
[পেইন্টিং : ঠিকানা (Address)
শিল্পী : শশিকলা তিওয়ারি]
-----------------------
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।