তুমিত গন্তব্যের পানে হাটছ,
দিনান্তের রাত ফুরিয়ে আবার ভোর হবে জেনেও কেন ভয়ত্রস্ত হয়ে আশ্রয় মাগ?
তুমি আজ এখানে কাল ওখানে,
কদ্দিন পর সবার পর হয়ে আপন ঠিকানায় চলে যাবে জেনেও কেন সুখেরবাসর বানাচ্ছ?
লাল নীল রং দেখে জানি তোমার নয়ন হয়েছিল স্বপ্নিল।
কিন্তু বাস্তবতাতো তুমি জান,
সব পড়ে থাকবে, সাথে যাবে শুধু কর্মফল,
তোমার যত রঙ্গিন স্বপ্ন ভাদ্রের মেঘের মত হবে লিন।
অদ্য মন বেশ ভালো নয় কবিতা পড়ে কারু মন খারাপ হলে ক্ষমা করে দেবে
ছবি নেট থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

