মজার ঘটনা শুনেন...............
৮৬ এ আমি প্রথম লন্ডন আসি। মজার ঘটনা হল আমি স্কুলে যাবার জন্য তৈরী হয়েছি এবং বাসা থেকে বেরুব, আমার স্যার বললেনে, তুই কই যাছ'?
আমি হাবার মত বললাম কই আর যামু স্কুলে যাচ্ছি। (মনে মনে কইলাম স্কুল কামাই করার জন্য সাজগুজ করেছি)
স্যার বললেন, তুইত অখন লন্ডন যাবি।
আমি কইলাম স্যার আজ আর স্কুল কামাই করব না, যেতে পারব। (মনে মনে কইলাম ওরাত চইলা যাব। আজ সালিটিকর যাবার কথা)
স্যার বললেন, না খবরদার বাসা থেকে বেরুবিনা সর্বনাশ হবে। চাচাজান জানলে আমার হাত পা ভাংবেন। ১ টায় প্লাইট।
আমিত আহ্মক, ইতা কিতা কয়রে। কইলাম স্যারগো রাতে যাত্রা দেখতে গেছিলেন নাকি?
স্যার চোখ পাকিয়ে কইলেন, কইলাম যে শুনিস নি। চল আমরা এখন দরগা যাব দোয়া করার জন্য।
আমি কইলাম আরে খাইছে সত্যি কইতেছেন নাকি?
স্যার কইলেন, হ, তুই আয় আমি রিকশা থামচ্ছি যেয়ে।
এমন সময় ছোটা চাচা আসলেন মটর সাইকেল নিয়ে। উনি চাবি রাখতেই হাতে লয়ে দিলাম ভৌ দৌড়। বাসা থেকে বেরিয়ে চিন্তায় পড়লাম কই যামু কারে কারে কমু? হায়রে হায় যারে কমু হেই আমারে পাগল ছাগল ডাকব। তো কি করলাম প্রথম আমার জানের জান বন্ধুর সাথে দেখা করলাম যেয়ে এবং বললাম একটায় শা করে লন্ডন চলে যাচ্ছি।
হে হাসতে হাসতে কইল স্বপ্ন দেখতাছি না কি?
আমি কইলাম ঘুম থেকে উঠ আমি যাচ্ছি। বলে তার মা বাবাকে সালাম করে কইলাম আমারে মাফ কইরা দিয়েন খুব জ্বালিয়েছি আপনাদেরকে।
উনারা আমার মাথায় হাত বুলিয়ে কইলেন কত দিন কইছি রাত দুপরে ঘুরা ফিরা কইরনা ভূতে ধরে।
আমি কইলাম, চাচা চাচীগো আমি সত্যিই লন্ডন চলে যাচ্ছি।
তো বন্ধুরে কইলাম শেষ দেখা করার জন্য এয়ারপর্টে যাবি।
১১ টায় বাসা থেকে বেরিয়ে এয়ারপর্ট এলাম এবং বন্ধুরাও এসেছে। চেক ইন করার আগে বন্ধুদের সাথে দেখা করে ঢুকে পড়লাম। ঢাকা এলাম রাত ১২/১ টায় প্লাইট হল
....................
আর পড়তে হলে অপেক্ষা করতে হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

