We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

কলজে জ্বলে অলাত © (আমার নুতন গান)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৫
কাচা লাকরি জ্বলে যেমন কয়লা হয় চুলাহত,
তেমন করে তাজা কলজে জ্বলে হইছে অলাত,
আমার কলজে জ্বলে অলাত,
কলজে জ্বলে অলাত আমার কলজে জ্বলে অলাত।
বুকের ভিতর তুষের আগুন জ্বলে দিবা নিশি,
মনের ভিতর দুঃখরে ময়নার মত পুষি আমি ময়নার মত পুষি,
স্বপ্ন পুইড়া ছাই হইছে আমার স্বপ্ন পুইড়া ছাই,
নিরাশ আমি হতাশ হয়ে আশারে কয়লার মত রাখি মন তলাত,
কলজে জ্বলে অলাত আমার কলজে জ্বলে অলাত।
বুকের ভিতর তুষের আগুন জ্বলে দিবা নিশি,
মনের ভিতর দুঃখরে ময়নার মত পুষি আমি ময়নার মত পুষি,
নিদানের দিন কাটে টানা টানি করে,
বিচ্ছেদের রাইত কাটে ছটফট করে,
উদাস মন বিমনা হলে বাউলার মত গান গাই বসে লাউ তলাত,
কলজে জ্বলে অলাত আমার কলজে জ্বলে অলাত।
বুকের ভিতর তুষের আগুন জ্বলে দিবা নিশি,
স্বপ্ন পুইড়া ছাই হইছে আমার স্বপ্ন পুইড়া ছাই,
নিরাশ আমি হতাশ হয়ে আশারে কয়লার মত রাখি মন তলাত,
কলজে জ্বলে অলাত আমার কলজে জ্বলে অলাত।
নিচে গানের লিংক দিলাম শুনে জানাবেন কেমন হল।
Click This Link
আমি আসলে গায়ক নয় তবুও গাওয়ার চেষ্টা করি। কথা সুর কণ্ঠ বাজনা সব আমার নিজের।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ওয়াডে করেচিলাম
© এইটা কপি করে রেখে নেন।
বিলাল বলেছেন:
শিখলাম, ধন্যবাদ।
ধ্রুব তারা বলেছেন:
গান পছন্দ হইসে। গলাটা কি আপনার-ই?
লেখক বলেছেন: জি ওটা আমার গলা
অনেকে ভয় পায়।
গান শুনার জন্য অনেক ধন্যবাদ।
শুভ নববর্ষ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














একটা প্রশ্ন: বৃত্তের ভিতরে c লিখে ক্যামনে?