বিয়াপাগলা
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়াপাগলার বয়স ১২ হতেই সে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। গাও গেরামের কেউ না বুঝলেও শহরের এক শহুরি বুড়ি বুঝতে পেরেছিল। কারণ বুড়িটা কুড়িতে নাবুড়ি হয়েছে। বুড়ারা ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখে। বুড়ি ভুঁ বললে বুড়ারা উড়ে দূরে পড়ে পড়ি কি মরি করে দৌড়ে।
তো কি হয়েছে, বিয়েপাগলা বাল্যকাল পাড়ি দিয়ে জোয়ান হয়ে লাঠিতে পুটলা একটা বেঁধে হাঁটতে শুরু করেছে। কাজ করে না, জেবে টাকা নেই। টুনার মত দিনমান টুনটুনি খোঁজে। লেম্বু গাছ বলো আর তাল গাছ সব গাছের তলে একবার করে বসেছে কিন্তু সুন্দর মুন্দর টুনির দেখা সে পায় না। তাকে দেখলেই টুনিরা কাটাবনে চলে যায় জানের মায়ায়। বাতাসে কানাঘোষা, বিয়ে পাগলা নাকি টুনি ভোনে খায়।
এক দিন ভাগ্যচক্রে ঘুরপাক খেয়ে শহরে এসে নাবুড়ির সাথে তার দেখা। প্রথম দেখায় দুজন নাকে চিমটি মেরে ধরে প্রেম সাগরে ঝাঁপ দেয়। কিছুদিন সাঁতরিয়ে গাঁটছড়া বেঁধে শণ বাঁশ দিয়ে ঘর বানিয়ে সংসারী হওয়ার সাথে সাথে সমস্যার সূচনা হল।
বিয়াপাগলার কয়েকটা হাতি ছিল, যেমন করে হোক ওগুলার ভরণপোষন করতে পারত কিন্তু বউর বেলায় হল সম্যসা। কাম নাই কাজ নাই, জেবে টাকা নাই। প্রতিদিন চাইনিজ ইন্ডিয়ান আমরিকান খাবার খাওয়াতো আর মুখের কথা নয়। সাথে দেশী খাবার তো আছেই। এক রাতে বিয়াপাগলা বাসায় ফেরার পথে লাউতলে বসে ভাবছিল, আচকা বিড়বিড় করে বলল, এক বউ এক শ হাত্তির সমান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন