সেই সুখ যদি এমন কেউ দেয়, যাকে মনে মনে ভয় হয়। বলুন তো তা কেমন সুখের হবে?
আজ এমন কিছু হয়েছে। মনে অনেক সুখ পেয়েছি, হেসেছি এমন কি ভয়ত্রস্তও হয়েছি।
দেশে যখন গিয়েছিলাম, ফেরার সময় প্লেইনের ইঞ্জিনে পাখি একটা ঢুকে গিয়েছিল।
খবর হয়তো অনেকের জানা। সিলেট থেকে প্লাইট ছিল। কিন্তু পরে ঢাকা যেয়ে অন্য প্লেইনে এসেছিলাম।
সামান্য একটা পাখি একটা উড়ুহাজকে ঝুঁকিতে ফেলেছিল। সামান্যের জন্য ক্রাশ থেকে বেচেছিলাম।
জীবন, থেমে থাকে না। তবে আমাদের চিন্তাধারা অনেক সময় বাঁধা পায়, আমরা স্তম্ভিত হই, ভয়ে ত্রস্ত এবং ঠাণ্ডা রক্ত জমতে চায়, কিন্তু জীবন থেমে থাকে না।
সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


