আমি ভিডিও লিংকিং করতে পারি না
Click This Link
লীলা খেলা!
রঙ্গের দুনিয়া বানাইয়া আল্লাহ তুমি লীলা খেলা লাগাইলায়,
দুনিয়া বানাইয়া আল্লাহ তুমি লিলা খেলা লাগাইলায়,
তোমারে দেখি না আমি কি বিপাকে ফালাইলায়?
অপরূপা নারী বানাই নররে কাবু করিলায়,
লোভ দিয়া নারীরে তুমি ছলচাতুরি শিখাইলায়।
নারী চায় জেল্লায় উজ্জল হইতে,
নর চায় নারীর সঙ্গ পাইতে, আল্লাহ এই কি মায়া লাগাইলায়?
কাম কামনা আমার মাঝে দিয়া তুমি সাতটা দোজখ বানাইলায়,
মাটির পুতুল আমারে বানাইয়া ইচ্ছা মত খেলিলায়।
নব রঙের এই দুনিয়ায় আমারে রঙ্গিলা বানাইলায়,
তোমার দেখা চাই আমি চোখে শক্তি না দিলায়।
সব আমি করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


