আমি ছোড কাল থেকেই লেখায় আসক্ত! দুই নাম্বারীও করেছি তয় লেখা আমার প্রথম প্রেম। বাল্যপ্রেম যারে কয় আর্কি
আহা, দিনমান সইর লগে আমি গপসপ করতাম। কখনো কয়লা দিয়ে কালি বানাতাম। বলকার পালক অবশ্য পেতাম না, তয় মোরগার পালক দিয়ে কলম বানিয়েছিলাম। লেখা সুন্দর হত না
যাক, আসল কথায় আসি। সবার মত আমিও প্রকাশিত বিকাশিত হতে চাই। কিন্তু ভাইরে ভাই, প্রকাশকরা নতুন লেখককে দুই চক্ষে দেখতে পারে না
যেয়ে লাভ নেই তাই দূরত্ব বজায় রাখি।
ফাড়া জেব খালি করে বই ছাপিয়ে টুকনি একটা হাতে নিয়ে দোয়ারে দোয়ারে হাঁটতে হয় আর বলতে হয়, একটা বই নিয়ে দুইটা টাকা দেন আমারে
আজ আলো ব্লগে ঢু মেরেছিলাম, এক লেখক একটা পোস্ট দিয়েছেন, বই কেনার জন্য মিনতি করছেন, তা দেখে মনে মনে বলেছিলাম,কি বাচাটাই না বাচিছি।
লেখা লেখি ভালো, মনকে উৎফুল্ল এবং েদহকেও সুস্থ রাখে। লেখা লেখি যাদের নেশা তাদের আবাল বন্ধু নেই, বদগুলা দুরত্ব বজায় রাখে।
আমারতো ধারে পাশে কেউ আসে না। আমি যেতে চাইলে দৌড়ে পালায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


