somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ বছরের ছেলেকে বলাৎকার

০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীসহ সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বিকৃত যৌন লালসা, ধর্ষণ, সমকামিতার মতো জঘন্য ঘটনা। প্রতিনিয়ত বিভিন্নভাবে নারী ও শিশুরা হচ্ছে যৌন নির্যাতনের শিকার। অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে এ বিকৃত রুচির লালসা চরিতার্থ করার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গৃহবধূ, যুবতী, কিশোরী এমনকি তিন বছরের বাচ্চা ছেলেরাও রেহাই পাচ্ছে না ধর্ষকদের লোলুপ দৃষ্টি থেকে। বর্বরোচিত এমনই এক সমকামিতার (বলাৎকার) ঘটনা ঘটেছে মদনাড়া, খালপাড়, ধামরাই, ঢাকা এলাকায়।



ফুটফুটে শিশু মজিবর রহমান আকাশ (৩), বাবা-মা’র অত্যন্ত আদরের অবুঝ এ শিশুটি গত ২৩-০৭-১১, বেলা ১১টা ৩০ মিনিট, জমি দেখাশুনার ম্যানেজার কর্তৃক যৌন নির্যাতনের (বলাৎকার) স্বীকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মা হোসনে আরা বেগম, স্বামী আব্দুল জব্বার, বাদী হয়ে ৩৭৭ পেনাল কোর্ট ধারায়, ধামরাই থানায় মামলা করেছেন। মামলা নং-৩৮, তারিখ: ২৪-০৭-১১। হোসনে আরা বেগম এ প্রতিবেদকে জানান, তার তিন ছেলের মধ্যে সে ছোট।




সমকামিতায় আসক্ত ধর্ষক ইমদাদুল হক (২৫), বাবা নূর মোহাম্মদ (শুকুর আলী), সাং-মাকরখোলা, ধামরাই, ঢাকা। জমি দেখাশুনার ছলে প্রায়ই বাড়িতে যাতায়াত করত। গত ২৩-০৭-১১ সকালে হোসনে আরার দুই ছেলে স্কুলে, স্বামী আব্দুল জব্বার ব্যবসার কাছে বাজারে চলে যান। মা হোসনে আরা আকাশকে গোসল করিয়ে গাভীর দুধ দোয়াতে যান। পাষ- ইমদাদুল ফাঁকা বাড়ি থেকে খেলার লোভ দেখিয়ে বাড়ির পশ্চিমপাশে মো. হাসান আলীর পাটক্ষেতে নিয়ে যায় আকাশকে। সেখানে সে নির্মমভাবে আকাশকে বলাৎকার করে।




নির্যাতনের ফলে আকাশ ‘মা’ ‘মা’ বলে চিৎকার করায় হোসনে আরা দৌড়ে পাটক্ষেতে গিয়ে দেখেন শিশু আকাশের পা বেয়ে রক্ত ঝড়ছে। অবুঝ শিশুটি কেঁদে কেঁদে হাত উঁচিয়ে ইমদাদুরের দিকে দেখিয়ে মাকে যেন বুঝাতে চাইছিল ঘটনার বিবরণ। হোসনে আরা ধর্ষককে ধরতে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা আসার আগেই ইমদাদুল চম্পট দেয়। যাওয়ার আগে হোসনে আরাকে ঘটনার ব্যাপারে কাউকে কিছু বললে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেয় বলে জানান তিনি।




প্রতিবেশীদের সহায়তায় অজ্ঞান শিশুটিকে প্রথমে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ডাক্তারের পরামর্শে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সেকান্দার আলী অপরাধকণ্ঠকে জানান, এক আসামি গ্রেফতার আছে, যেহেতু ডাক্তারি রিপোর্ট এখনো হাতে পাইনি, তাই মন্তব্য করার সময় আসেনি আশক ফাউন্ডেশনের প্রধান সম্বনয়কারী ফিরোজা বেগম এ প্রতিবেদককে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদায়ক। তিনি বর্তমান প্রেক্ষাপটের ধর্ষণের কারণ হিসেবে সামাজিক ও পারিবারিক পৃষ্টপোষকতা, হীনমন্যতা,




বিকৃত রুচির যৌন লালসাগ্রস্ত পুরুষদের মেয়ে এবং শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণ এবং সামাজিক অবক্ষয়কেই দায়ী করেন। তিনি জানান, পারিবারিক নেতিবাচক শিক্ষা কিংবা দৃষ্টান্তের শিকার পুরুষদের মধ্যে ধর্ষণের প্রবণতাই বেশি। বাংলাদেশ মানবাধিকার ব্যুরো থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরে জুলাই মাসে ১৬টি, জুনে ৭টি, ফেব্রয়ারিতে ৯, জানুয়ারিতে ৫টি, শিশু ধর্ষণের শিকার হয়েছে। সম্প্রতি কয়েকটি আলোচিত ধর্ষণের ঘটনা, যেমন রাজধানীর ভিকারুননিসা স্কুলছাত্রী, আদাবরের তিন বছরের শিশু সিনথিয়া, ময়নসিংহের নান্দাইলের ছাবিগ, ঢাকার কলাবাগানে ৩ বছরের শিশু, টঙ্গীতে ঘুমন্ত পাঁচ বছরের শিশু অঞ্জনা,





বি-বাড়িয়ায় ১২ বছরের রাজিয়া, চাঁদপুরের ফরিদগঞ্জে বাগানে ধর্ষিত হয় ৯ বছরে শিশু, লালমনিরহাটের ৯ বছরের কন্যা, বেনাপোলে চতুর্থ শ্রেণীর ছাত্রী। এছাড়াও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, পীরগঞ্জ, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, বগুড়া ও চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণের ঘটনা জনমনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, এক মাসে সারাদেশে ১০৯টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। জাতীয় ১৪টি দৈনিকে উঠে আসা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যে দেখা যায়- ২০০৫ সালে শ্লীতাহানির শিকার হয়েছে ১৪২ জন, ২০০৪ সালে ১৪১ জন, ২০০৭ সালে ১১৪ জন, ২০০৮ সালে ১১১ জন।




৪ বছরে ধর্ষণের পর আত্মহত্যা করেছে ১৬৫৯টি তাজা প্রাণ। দেশে নারী ও শিশু যৌন নির্যাতন ও সমকামিতা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিজ্ঞজনের অভিমত, ধর্মীয় শিক্ষা পাঠ ও চর্চার মাধ্যমে কিছুটা সুফল পাওয়া যেতে পারে। তাছাড়া যৌন নির্যাতনের ঘটনা যেন বৃদ্ধি না পায় তার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। সেই সাথে যৌন হয়রানি বা নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে X(X(X(X(এ প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×