প্রেম করে বিয়ে করেছিল বাপ্পী (২৬)। বাবা-মায়ের কথা শোনেনি। প্রেমিকা মারিয়া সন্ধ্যাকে ভালোবেসে সবকিছু মেনে নিয়েই সংসার সাজাতে চেয়েছিল। কিন্তু দাম্পত্য কলহের কারণে শ্বশুরবাড়ির লোকজনের হাতেই খুন হতে হয়েছে বাপ্পীকে এ অভিযোগ বাপ্পীর মা সাইদা আক্তারের। এ ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসা নিহত সাঈদ ইফতেখার আহমেদ বাপ্পীর মা ছেলের শোকে পাথরের মতো বসেছিলেন মর্গের বারান্দায়।
কেউ তাকে সান্ত¡না দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। বারবার তিনি বলছিলেন, ‘আমার ছেলেকে ওরা কেন হত্যা করেছে?’ বাপ্পীর ফুফাতো ভাইয়ের সাথে কথা বলে জানা যায়, বাপ্পীদের বাসা নং-৪, লেন-২, ব্লক বি, মিরপুর-১০। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হোসেনপুর গ্রামে। মিরপুরের ওই বাসায় বাপ্পী তার মাকে নিয়ে থাকত। তার বাবা মৃত আবুল হাসেম। বাবার মৃত্যুর পর বাপ্পীই ছিল পরিবারের সব।
গত কয়েক বছর ধরে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মারিয়া সন্ধ্যা নামের এক মেয়েকে ভালোবাসে বাপ্পী। মারিয়াকে বিয়ের ব্যাপারে বাপ্পীর পরিবারের অমত ছিল। কিন্তু ভালোবাসার মোহে অন্ধ বাপ্পী পরিবারের অমতেই ২০০৯ সালের অক্টোবরে মারিয়াকে বিয়ে করে। এরপর থেকে শুরু হয় বাপ্পীদের পরিবারে অশান্তি। মারিয়া কিছুতেই বাপ্পীর মাকে সহ্য করতে পারত না। বাপ্পী তার মার সাথে থাকত এটাও মারিয়া মেনে নিতে পারত না।
এ নিয়ে টানা দু’বছর দু’জনের মধ্যে ঝগড়া চলতে থাকে। বাপ্পী কিছুতেই তার মাকে ছেড়ে অন্য বাসায় থাকবে এটা মেনে নিতে পারত না। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য হতো।গত বুধবার সন্ধ্যায় ইফতারের পর মায়ের বাসা থেকে বের হয়ে মারিয়াদের বাসায় যায় বাপ্পী। ভালোবাসার মানুষের কাছে যাওয়াই যে তার শেষ যাওয়া হবে তা কি বাপ্পী কখনও ভেবেছিল।
জানা যায়, এরপর থেকেই তার কোনো খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর মারিয়াদের বাসা থেকে টেলিফোন করা হয়, বাপ্পী অসুস্থ। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। এরপর বাপ্পীর মা’সহ পরিবারের অন্যরা মারিয়াদের বাসার সামনে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর বাপ্পীর মৃতদেহ দেখতে পান। সেসময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে তার গলায় কালচে দাগ ছিল।
মিরপুর থানার এসআই মোহাম্মদ ওমর আলী জানান, এটি হত্যাকা- কি না তার কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাপ্পীর মায়ের অভিযোগ, মারিয়ার পরিবারের লোকজন বাপ্পীকে হত্যা করে লাশ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার অভিনয় করছিল।
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।