প্রেম প্রতারক রনির হাতে শামীমা খুন?
খিলক্ষেত থানার ওসি (তদন্ত) জানান, সুইটির বাবা আলাউদ্দিন খন্দকার গত সোমবার নিকুঞ্জস্থ ওই বাড়ির ৫ম তলায় তার মেয়ে সুইটির মৃতদেহ তালাবদ্ধ অবস্থায় আছে বলে খিলক্ষেত থানাকে জানান। খিলক্ষেত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য তালা ভাঙার চেষ্টা করার সময় জনৈক আতাউর রহমান ওই ঘরের চাবি দেয় পুলিশকে। দরজা খুলে বিছানায় শায়িত অবস্থায় সুইটির লাশ পাওয়া যায়।
নিহত সুইটির মামা জানান, তার ভাগ্নিকে সাইফুল ইসলাম রনি তার মা ও ছোট ভাই মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর এ হত্যার দায় এড়ানোর জন্য সুইটি আত্মহত্যার করেছে বলে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, সুইটিকে হত্যা করে রনি, তার মা ও ছোট ভাই ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এরপর ওই দিন সন্ধ্যায় রনির মা তার আপন ভাই আতাউর রহমানকে দিয়ে সুইটির মা-বাবার কাছে খবর পাঠায় যে, সুইটি আত্মহত্যা করেছে।
রনির সাথে তার মা ও ছোট ভাই একসাথে ওই বাসায় বসবাস করত এবং গত ২১ আগস্ট পর্যন্ত এ বাসায়ই ছিল। তিনি আরো বলেন, এরা সবাই মিলে সুইটিকে হত্যা করে গা ঢাকা দিয়েছে। আর রনির মামা আতাউর রহমান এ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। সরেজমিনে খোঁজ নিয়ে যায়, সুইটি রনির আপন চাচাতো বোন। এদের পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতার খাতিরে একজন অন্যজনের টানে ছুটে যেত।
তারই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট সুইটি সবুজবাগ থানার কদমতলাস্থ নিজ বাসা ৬৯/৪/সি/১ থেকে খিলক্ষেতে রনির বাসায় যায়। এ সময় রনি ও সুইটির মধ্যে মনোমালিন্যের জের ধরে সুইটিকে হত্যা করা হয়েছে বলে সুইটির পরিবার ধারণা করছেন। নিহত সুইটির বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানোয়া গ্রামে।এ ব্যাপারে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সুইটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।