আগুনলতা

১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৪

শেয়ারঃ
0 0 0

৪র্থ পাঠ

জ্যোছনার অধিকার দিয়ে তুমি করেছ হরণ-এক
পালভাঙা নাবিকের নিরব নয়ন। এ কোন প্রকার
অন্ধকারে মাঝি; জ্বালিয়েছো মনের ভিতর আগুন,
বলেছিলে তুমিও এই সেই বিষ! নাম যার ফাগুন।
শহরের ফুটপাথে আচানক দাঁড়াতে হয় নিয়মতান্ত্রিকভাবে
বাবুদের সাথে রিক্সার খিস্তি ও খেউর, পথে-ঘাটে ঘটে...
কিন্তু আজ এমন বিভীষিকাময় আশ্চর্য অদ্ভুত চাঁদ
জ্যোছনার ছলনায় কেবল মৃতু্র প্রেরণা প্রদান করে।
আকাশের তরে মেঘ ছড়িয়ে তাই আমি বৃষ্টিপ্রত্যাশী
যানি, অন্ধ হোমারের ক্রন্দন কেবল কবিরাই শোনে...
হঠাৎ হাওয়ায় উড়ে গেলে! তখনতো বজ্রের গর্জনে
জড়িয়ে ধরতে আষ্ঠে-পৃষ্ঠে; কেবল কি গাছ মনে করে?
সূর্য দেখে ঘুমোতে গিয়েছি, জেগে উঠে দেখি চাঁদ
পূর্ব দেখে যায় না বোঝা পশ্চিমে কোন ফাঁদ!

 

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: যানি, অন্ধ হোমারের ক্রন্দন কেবল কবিরাই শোনে...
হঠাৎ হাওয়ায় উড়ে গেলে! তখনতো বজ্রের গর্জনে
জড়িয়ে ধরতে আষ্ঠে-পৃষ্ঠে; কেবল কি গাছ মনে করে?..........।
.......................
খুব সুন্দর।
ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো আজ পূর্ণিমায়।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: মহাত্মন,
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
আজ
আকাশে মেঘ ছিল ঠিকই..

২. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৩
প্রচেত্য বলেছেন: পূর্ব দেখে যায় না বোঝা পশ্চিমে কোন ফাঁদ! - গাড় সত্য কথা
৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪০
নৃপ অনুপ বলেছেন: জনাব,
প্রচেত্য
গাঢ় ধন্যবাদ...
৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: শেষ দু'লাইনে খুব মজা পেলাম, আনন্দ!!!
১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১১

লেখক বলেছেন: জনাব,
ধন্যবাদ।

৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
সবাক বলেছেন:
আরে আরে!!
এতো দেখি স্ব-সাধারণ!!
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: মহাত্মন,

দেরিতে দেখার জন্য লজ্জিত।

আপনার ভাললাগা
আমার পথচলার সঙ্গী হয়ে রইল।

মঙ্গলার্থে...

৬. ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৯
মুয়ীয মাহফুজ বলেছেন: শ্রী শ্রী পরিচিতেষু,

আপনার মনদ্বিখন্ডিত স্বগতোক্তিতে আক্রান্ত হলাম, তবে তা প্রতারিত অর্থে নয়,বরং বারকয়েকবার প্রচারিত হলাম আমার আত্নপোলব্ধির বিনিয়োগের নিকট।
"তখনতো বজ্রের গর্জনে
জড়িয়ে ধরতে আষ্ঠে-পৃষ্ঠে; কেবল কি গাছ মনে করে?
সূর্য দেখে ঘুমোতে গিয়েছি, জেগে উঠে দেখি চাঁদ
পূর্ব দেখে যায় না বোঝা পশ্চিমে কোন ফাঁদ! "(!!!!!)

এত আশ্চার্য হয়েছি কেন সেইকথা আপনি এমত একটি প্রশ্নবোধকে আমাকে বিদ্ধ করতেই পারেন।
আমি নিজেই সেই প্রশ্নবানে বিদ্ধ হয়ে উ্ত্তর দিয়ে দিচ্ছি-আমি আশ্চর্য হয়ে যাই যখন আসলেই পরিচিতের পংগপাল আমাদের কে আসলেই গাছ মনে করেই জড়িয়ে ধরে,ভাল বেসে নহে তবু ভীতিজনিত প্রয়োজনে!!এই নিরেট অথবা খাটি বিষয়টি নিয়ে আমি বিস্মিত হতে হতে একটি বিস্ময়ের পাথর হয়ে বেঁচে রহিয়াছি হতাশার বিষুবীয় আব হাওয়ায়।
তাদের দৃস্টি দেখেনা চাহিয়া,তাহারা করেনা আমাদের অনুভব।ভীত চোখ বন্ধই থেকে যায় আর আমাদের জড়িয়ে রাখে-এই আমাদের জরিয়ে রাখা ও আমাদের পরবর্তী বৃক্ষ অনুভব কোনো এক পাহাড় থেকে সৃস্টি করে ভূমিধ্বস,গড়িয়ে পড়া সকল পাথর থামিলেও একটি পাথর আর থামতে পারেনাই কোনোদিনও।আর গড়িয়ে যাওয়া সেই পাথরের দেহে জমেনাই ক্লেদ,জমে নাই কোনো শ্যাওলা....
তবুও এখনও আমার কেন হয় একান্ত এইসব বৃক্ষ অনুভব??আমার শেকড়েই কেন আজ বাসা বেঁধেছে সাপ,কয়েকদিন পরে হয়তো সেখানেই বাস বাধবে একটি বিজয়ী নেউল,হাহ....
০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: মহাত্মন,

মুয়ীয-
দীর্ঘদিন পরে জবাবখানা লিখতে বসলাম।
এবঙ
শেষও হয়ে গেল...

এভাবেই
তাদের দৃস্টি দেখেনা চাহিয়া,তাহারা করেনা আমাদের অনুভব।ভীত চোখ বন্ধই থেকে যায় আর আমাদের জড়িয়ে রাখে...

ঝড় এলে তাহারা যেভাবে জড়িয়ে ধরে তাহাদের প্রাণের দড়ি; অথচ সেই দড়িখানায় মাখা থাকে আত্মহননের রোদ...

মুয়ীয মাহফুজ...
অনেক ভাল লাগল, এটাই বা ক'জন দিতে পারে?


মঙ্গলার্থে...

৭. ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০১
রাজীব আশরাফ বলেছেন: মারাত্নক একটি কবিতা পড়লাম,মুয়ীযের কথাগুলোর প্রতি নৈকট্য অনুভব করলাম.....
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: মহাত্মন


রাজীব আশরাফ,
আপনার জলভর্তি মাছের উল্লাস
এবঙ
ব্লগে চলচ্চিত্র নিয়ে নির্মাতার আগমন
আমার
ভাল লেগেছে, সেটুকুই শেয়ার করলাম।

মঙ্গলার্থে...

৮. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
মাঠশালা বলেছেন: তখনতো বজ্রের গর্জনে
জড়িয়ে ধরতে আষ্ঠে-পৃষ্ঠে; কেবল কি গাছ মনে করে?

এ জিজ্ঞাসা রাষ্ট্র হবে ইথারে বা আকারে ইঙ্গিতে না, সরাসরি।
অনেক ভালো লাগলো(!) , প্রিয়তে রাখলাম।
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: মহাত্মন,

এ জিজ্ঞাসা রাষ্ট্র হবে ইথারে বা আকারে ইঙ্গিতে না, সরাসরি।

আপনার পাঠ যে কেবল পাঠের মধ্যে থেমে না থেকে প্রতিক্রিয়ায় পর্যবসিত হলো তার জন্য আমার ভিতর এক নিগূঢ় ভাবের সঞ্চয় ঘটলো।

আপনার প্রিয় পোস্টে রাখবার জন্য আমার কবিতাখানির কাছে আমি কৃতগ্য হয়ে পরলাম।

মঙ্গলার্থে...

৯. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: অসাধারন কবিতা। অসাধারন জিজ্ঞাসা।

"তখনতো বজ্রের গর্জনে
জড়িয়ে ধরতে আষ্ঠে-পৃষ্ঠে; কেবল কি গাছ মনে করে?

এবং অসাধারন স্বার্থপরতা।কার?
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: মহাত্মন,


ধন্যবাদ দেয়া ছাড়া
আর
কিইবা দেয়া যেতে পারে।

মঙ্গলার্থে...

১০. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
ফাহমিম বলেছেন: তুমুল লেখাপত্র ভাই!
১১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৪
নৃপ অনুপ বলেছেন: জনাব,

চলবে...

ধন্যবাদ পাঠের জন্য।

মঙ্গলার্থে...
১২. ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: "সূর্য দেখে ঘুমোতে গিয়েছি, জেগে উঠে দেখি চাঁদ
পূর্ব দেখে যায় না বোঝা পশ্চিমে কোন ফাঁদ! "

কথাগুলো মনে ধরেছে।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: মহাত্মন,

ফাঁদ,
বড় আপন এক বিস্ময়!


মঙ্গলার্থে...

১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২
মুয়ীয মাহফুজ বলেছেন: আবার পড়লাম,আমারও ভালো লাগলো।

 

মোট সময় লেগেছে ১.০২৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুম থেকে জেগে দেখি আবারও জ্বলছি আমি;
স্বপ্নের ভিতর কতবার গুম খুন হই, কতবার পোস্টমর্টেম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই