যুদ্বের ময়দানে দাঁড়িয়ে কাঁদতে নেই, বরং প্রস্তুত হও।
যে আগুন জড়িয়ে ধরেছে তোমার আঁচলের আঙিনায়-
সে স্ফুলিঙ্গ- আত্মার গহীনে নিয়ে চাষ করো, দ্রোহের মন্ত্র...
দেখো তবে; যুদ্ধময়দানে পড়বে না তোমার চোখ থেকে জল।
কেননা তোমার কান্না- আমারো অন্তরে কান্না ঝরায়,
তখন আমার হাতে রাইফেল সঙ্গে আছো তুমি, কি করবো আমি?
যে ভাবেই হোক ভাঙ্গতে হবে খাঁচা, উড়াতে হবে পাখি...
হাত রেখে হাতে- ক্ষেপণাস্ত্রের দিকে তুলে অগ্নিময় চোখ,
একবার বলে ওঠো স্বশব্দে, এই চোখে সত্য বলার আছে সৎসাহস...
ডাস্টবিনে আর কতখানি জমে থাকে বলো, ময়লা- আবর্জনা!
মানুষের ভেতর এর-চেয়ে ডাস্ট, দেখলাম এসে যুদ্ধময়দানে-
প্রহসন কাকে বলে! তৃতীয় হাতের ছোঁয়ায় সারা মানচিত্র কাঁদে...
কিন্তু এখন ফেরার কোন উপায় নেই, পিছনে দেয়াল অবরুদ্ধ;
তাই সময় এসেছে সময়কে ধরো; প্রস্তুত হও- আরো প্রস্তুত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

