রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২৮ বছরে ছাত্রনীতির বলি হয়েছে ২৪ জন ছাত্র। এর মধ্যে ছাত্র শিবিরের ১৬ জন, ছাত্রলীগের ৫ জন এবং ছাত্রদল, ছাত্রমৈত্রি,ছাত্র ইউনিয়নের ১ জন করে। আহত হয়েছে তিন সহস্রাধিক। ১৯৮২ সালে শিবিরের ৪ জন নেতা-কর্মীকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে রক্তপাতের সূচনা হয়। বামপন্থীদের আধিপত্য খর্ব করে ছাত্রশিবির ক্যাম্পাসে সক্রিয় হতে থাকে । ১৯৮২ সালের ১১ মার্চ বিপ্লবী ছাত্রমৈত্রীর হাতে শিবিরের ৪ জন নেতা কর্মী (সাব্বির, হামিদ, আইউব, জব্বার)নিহত হয়। ১৯৮৮ সালের ১৭ নভেম্বর ছাত্র মৈত্রী আবারও শিবিরের ২ নেতা-কর্মী( আসলাম ও আসগার)কে হত্যা করে, শিবিরের হাতে মারা যায় ছাত্র মৈত্রির রতন। ১৯৭৯ সালের ১৮ এপ্রিল ছাত্র সংগ্রাম পরিষদের হাতে শিবিরকর্মী শফিকুল ইসলাম নিহত হয়। ২২ নভেম্বর ১৯৯০-এ ছাত্র মৈত্রী ও জাসদের হাতে শিবির কর্মী খলিলুর রহমান নিহত হয়। ১৯৯২ এর ১৭ মার্চ শিবিরের সাথে সংঘর্ষে নিহত হয় জাসদ ছাত্রলীগ নেতা পিন্টু। এ সময়েই শিবিরের সাথে সংঘর্ষে মারা যায় ছাত্রলীগের মুশতাক ও মুহাম্মদ আলী।১৯৯১ সালে শিবিরের হাতে মারা যায় ছাত্র ইউনিয়নের তপন। ১৯৯৩ সালের ১৪ জানুয়ারী ছাত্র দল হত্যা করে শিবির কর্মী ইয়াহইয়া এবং এ বছরই ছাত্রদলের সাথে সংঘর্ষে নিহত হয় শিবির ২ জন কর্মী মুস্তাফিজ ও রবিউল।১৯৯৫ সালে ছাত্রদল হত্যা করে আরো ২ শিবির কর্মী মোস্তাফিজ ও সিরাজীকে। ২০০৩ সালের ১২ জানুয়ারী ছাত্রদলের হামলায় প্রাণ হারায় শিবিরের সাইফুদ্দিন। ২০০৯ সালের ১৩ মার্চ ছাত্রলীগের হাতে নিহত হন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী শরীফু্জ্জামান নোমানী। সর্বশেষ শিবিরের সাথে সংঘর্ষে মারা যায় ছাত্রলীগ কর্মী ফারুক।এভাবে ছাত্ররাজনীতির বলি হয়ে আর কতজনকে মায়ের বুক খালি করে পরপারে পারি জমাতে হয় তার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের যেন আর কিছু্ই করার নেই।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।