আমার প্রিয় পোস্ট
- আসলাম.......। - দখিনা
- আমার প্রিয় ছড়া - আমিই রূপক
- বিশ্বের অর্থনৈতিক ধ্বস ও বাংলাদেশের শেয়ার বাজার - আছহাবুল ইয়ামিন
- স্টক মার্কেট নিয়ে কিছু কথা ...... (ভূমিকা) - দিনমজুর
- পুঁচকিদের ঝাকানাকা নাচ - রুখসানা তাজীন
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- Nothing else matters--Metallica - রাশেদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
- ভাগিনা তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো!!! - সেকেতুরে
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- তোমাকে বলবো না, কারণ.... - ৃৃমম
- মজারী ছবি--০১ - আন্ধার রাত
- ও আলোর পথের যাত্রী, জীবনের ধ্রুবতারা..... - ৃৃমম
- আমার ভালবাসা নিলাম হয়েছে (উৎসর্গ বিহংগদাকে) - শতরূপা
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- ধন্যবাদ বিহংগ - সারিয়া তাসনিম
- Right here waiting... - ভাবনা
- ......ড: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব: , নজরুল এবং রবীন্দ্রনাথ - সন্ধ্যাপ্রদীপ
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- সংকল্প - স্বপ্নচারিণী
- ভাষা আন্দোলনের প্রথম কবিতা - ফকির ইলিয়াস
- যেভাবে কাটলো ব্লগারদের মিলন মেলা - সুখী মানুষ
- খোদার ওপর খোদকারী - দিগন্ত
- আমেজিং বাট ইউজলেস... - শীখা
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- সে কোন মানবী! - কালপুরুষ
- আজকের যায়যায়দিনে ব্লগারদের ভার্চুয়াল রাউন্ড টেবিল আলোচনা ছাপা হয়েছে - মাহবুব মোর্শেদ
- স্বার্থপরের পদাবলী - অজানা অচেনা
- লুই কান এবং বাংলাদেশ - তানভীর
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- সান্তনা নয় প্রার্থনা ,বলে অস্ফুটে কানে কানে - সিঁদুরে মেঘ
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান : আমার সোনার বাংলা....... - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ভুলে ভরা ডাইরি - নাদান
- রাম আমার ভাই, রহিমও আমার ভাই। - পাশা
- বৃষ্টির জলে হাত ভিজাই ( তৃতীয় পর্ব ) - ইরতেজা
- দু টাকার গল্প - মাছরাঙ্গা
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইচ্ছে পাখী - কালপুরুষ
- হতাশাবাদী আর অবিশ্বাসীদের জন্য.... - মানবী
- বৃষ্টির জলে হাত ভিজাই ( প্রথম পর্ব ) - ইরতেজা
- Just to share with you...."" what Does Love mean"" - নতুন
- আমার কালো রঙ কি গৌঢ় হবে ? - কালো
- অমনিবাস : আমার কিছু পংতিমালা - আইরিন সুলতানা
- সাহিত্যে নোবেল মাল্য ডোরিস লেসিংয়ের গলায় - ফয়সল
- এক সানকির ইয়ার - শিলা
- একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু(১) - শওকত হোসেন মাসুম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- প্রণমী তোমায় - কালপুরুষ
- বউনি - আত্রেয়ী
- মেধাপাচার বনাম মেধাবিকাশ - সন্ধ্যাপ্রদীপ
- প্রিয় বিহংগকে - পুতুল
প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম)
১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৮
হাসপাতালের ছোট্ট একটি ঘর।চার দেয়ালের মাঝে বন্দী দুজন মুমুর্ষু রোগী।শুধু একটি জানালা। জানালার পাশের সীটে জরাজীর্ণ বৃদ্ধ। গবাক্ষ পানে চেয়ে আছেন।
অল্পদুরেই এক যুবা।মেরুদন্ড নিশ্চল।চলাফেরার কোনো সামর্থ্য নেই।সারাদিন বালিশে মাথা রেখে শুয়ে থাকেন। দীর্ঘদিন হাসপাতালে থাকতে থাকতে দু রোগীর মাঝে গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। যুবা এক সময় ছবি আকঁতেন। প্রকৃতির ছবি,ঘাসে-ঘাসে ঘাস ফড়িং উড়ে বেড়ানোর ছবি।মৃদুমন্দ বাতাসে কাশফুল দোলে উঠার ছবি। মায়ের কোলে হাসিমাখা শিশুর ছবি।
যুবা-বৃদ্ধকে বলেন -চাচা , আজ কি দেখলে জানালা দিয়ে বলোনা।
ঐ যে, কী সুন্দর পরীর বাচ্ছার মতো খুকী-দৌড়ে যাচ্ছে,আবার মায়ের কাছে আসছে। পিছন পিছন আসছে এক ব্যান্ড পার্টি।
যুবা যদিও কিছু দেখছেনা,তবে চোখ বন্দ করে সব যেন অন্তর দিয়ে দেখে যাচ্ছে, ব্যান্ডের শব্দ ঘরের ভিতর না আসলেও যুবা যেন শব্দ শুনতে পাচ্ছে।
এভাবে প্রতিদিন,বৃদ্ধ চাচা-যুবাকে জানালার পানে চেয়ে-সমস্ত প্রকৃতি যুবার কাছে তুলে ধরেন।আকাশে গুচ্ছ,গুচ্ছ মেঘের ছবি,
খড়ের উপর বসা ঘাস ফড়িং,যে লোকটি প্রতিদিন ছোট মেয়ের হাত ধরে দিনের একটি সময় হেঁটে যায় এসব কিছুই যুবাকে বলে শুনান। আর যুবা আপন মনে সবকিছু মানসপটে এঁকে নেয়।
তুলি দিয়ে আঁকা হয়না,মন দিয়ে আকেঁন।ক্যানভাস এখন হৃদয়।আর প্রকৃতি হলো বৃদ্ধ চাচার বর্ণনা।
আজ যেন অন্য এক ভোর।যুবার মন ভারী,কেমন যেন মৌনতা আর বিষন্নতা। দৈনন্দিনের মতো আজও নার্স এলেন। যুবাকে হ্যালো বললেন-যুবাও প্রতিউত্তর দিলেন।এরপর নার্স গেলেন বৃদ্ধ চাচার পাশের সীটে। কোনো সারাশব্দ নেই।রাতের কোনো এক সময় চাচা শান্তিতে দেহ ত্যাগ করেছেন।
যুবা দীর্ঘশ্বাস ফেলেন।চিরাচরিত নিয়ম,মেনে নিতেই হবে।অনেক দিনের বাঁধন আলগা হয়ে গেলো।
এবার যুবা নার্সকে বলেন-আচ্ছা দিদিমনি-আমি কি জানালার পাশের সীট টা পেতে পারি।
দিদি বলেন-কেন নয় দাদা।
যুবা জানালার পাশের সীটে এবার আসন পাতেন।
জানালার দিয়ে এবার বাইরে চোখ রাখেন। চোখ দিয়েই যুবা দারুন চমকে উঠেন, কিছুই দেখা যায়না। শুধু একটি বিশাল ধুসর দেয়াল,যার পলেস্তারা অবহেলায় খসে খসে পড়ছে।
যুবা এবার নার্সকে ডাকেন-আচ্ছা দিদি,
চাচা যে আমাকে কত সুন্দর বর্ণনা দিতেন ,জানালা দিয়ে চেয়ে চেয়ে।আমিতো এখন দেখি এসবের কিছুই দেখা যায়না।শুধু একটি ইট পাথরের দেয়াল ছাড়া।
দিদি বলেন-দাদা দেয়াল ছাড়া সব প্রকৃতি ও যদি এখান থেকে দেখা যেতো ,তাহলেও চাচা আপনাকে কিছুই বলতে পারতেন না। তিনি জন্ম থেকেই অন্ধ। আমার মনে হয়, আপনার সারা সময় নির্মল আনন্দে ভরিয়ে দিতে,এসব কিছুই তিনি আপন মন থেকেই বলতেন।আর সারাদিন নিজ বিছানায় না শুয়েও জানালার পাশে চেয়ে থাকতেন। তিনি জানতেন,আপনি এসব গল্প শুনতে ভালোবাসেন।
এই হলো মানুষে মানুষে প্রেম। বৃদ্ধ চলে গেলেন ,কিন্তু তাঁর এক অনাত্মিয় যুবার প্রতি অনুরাগ,মায়া,ভালোলাগা বেচেঁ রইলো। আমাদের সৌভাগ্য, আমরা সবাই এক মোহনায় এসেছি। আমরাও কি পারিনা, শুধু ভালোবাসা প্রকাশ করতে।
কি এমন পরিতৃপ্তি আসে -একজন আরেকজনের প্রতি বিরুপ হয়ে। আপনাদে কাউকে আমি চিনিনা, তারপরও মনে হয়,কত আপন। আজ যদি আমি চলে যাই, কেউ জানবেও না আমার কি হলো। শুধু আমার কথাগুলো রয়ে যাবে।
তারাশংকরের কবি উপন্যাসে পড়েছিলাম"জীবন এতো ছোট কেনে?"
এই ছোট জীবনকে আসুন আমরা ভালোবাসা দিয়ে আকাশের চেয়ে বড় করি।
কিছু প্রতিহিংসার লিখা পড়ে বড়বেশি আবেগ আপ্লুত হয়ে অনেক বেশী বলে ফেললে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে ঈদ মোবারক এবং শারদীয় পুজার শুভেচ্ছা।
উতস্বর্গঃ সকল ব্লগারদের।
জেনারেল বলেছেন:
শুভেচ্ছা ও ঈদ মোবারক
বিহংগ বলেছেন:
জেনারেল ভাই,মিরাজ ভাই ধন্যবাদ
বিহংগ বলেছেন:
ধন্যবাদ, মনের কথা।
হমপগ্র বলেছেন:
লেখাটা পড়া শুরু করে শেষ না করে পারলাম না। এক নিঃশ্বাসে পড়া যাকে বলে। গল্পটা অসাধারণ। ৫!
বিহংগ বলেছেন:
ধন্যবাদ, হমপগ্র ভাই।
বিহংগ বলেছেন:
সারওয়ার ভাই , ঈদ মোবারক।
আিম েকউ না বলেছেন:
ইসপের কথা মনে পড়ছে
বিহংগ বলেছেন:
এস্কিমো ভাই, কেমন আছেন, ধন্যবাদ,
আমার ডিরেক্টর খ্রিস্তমাসের অনুষ্ঠানে ইরাক হাসপাতালের উপর একটি গল্প বলেছিলেন।মূলতঃ ধারনা টি সেখান থেকে নেয়া।
ছোট একটি হাসপাতাল,চারপাশে ধবংশস্তুপ।
বিহংগ বলেছেন:
@আমি কেউ না, আপনি আমার "শেষ অশ্রু " গল্পটি পড়েন। আমার বল্গে গিয়ে।ভালো থাকুন।সবাইকে ঈদ মোবারক।
কমল বলেছেন:
বিহংগ, দারুন।৫
বিহংগ বলেছেন:
আলমগীর, কমল ধন্যবাদ,
এস্কিমো বলেছেন:
অসাধারন গল্প...তবে মনে করতে পারছি না কোথায় যেত পড়েছিলাম। আপনার উপস্থাপনাটা যথেষ্ঠ ভাল হয়েছে।
ভাল থাকুন...আরো লিখুন।
মুকুল বলেছেন:
*****
বিহংগ বলেছেন:
মুকুল ভাই ,ধন্যবাদ। আপনি আছেন কেমন?
কালপুরুষ বলেছেন:
অদ্ভুত সুন্দর একটা গল্প। মনটা ছুঁয়ে গেল। ঈদের দিনের সমস্ত খুশীর সাথে এই গল্প মিলেমিশে অন্যরকম এক ভাললাগায় মনটা ভরে গেল। ভালবাসার কোন বিকল্প নেই। ভালবাসার হাজারো রূপ, দেখার চোখ থাকলে সবকিছুতেই ভালবাসাকে অনুভব করা যায়।
বিহংগ বলেছেন:
দাদা, কেমন আছেন। আপনার উতসাহ আমার চলার পথকে আরো মসৃন করবে,
কালপুরুষ বলেছেন:
বিহংগ, ভাল আছি ভাই। ঈদ মুবারক রইলো সাথে শারদীয় শুভেচ্ছা।
বিহংগ বলেছেন:
দাদা,পুজা খুব মিস করি। বিশেষ করে জগন্নাথ হল মন্দিরের পুজা। আপনাকে ও শারদীয় পুজার শুভেচ্ছা।
মন ভাল না বলেছেন:
এত সুন্দর গল্প খুব কম পড়েছি এই ছোট্ট জীবনে...৫৫৫৫৫
মন ভাল না বলেছেন:
ও হ্যা..ঈদ মুবারক...
তাসমান বলেছেন:
সুন্দর বিহংগ।৫
বিহংগ বলেছেন:
ধন্যবাদ তাসমান।
নিজেরআয়না বলেছেন:
শুভকামনা বিহংগ। আপনার গল্পটি নতুন নয়। আমি জানি আপনি এখানে সাহিত্যচর্চা করছেন না। গল্পের মাধ্যমে আপনি পরস্পরের প্রতি ভালোবাসার যে বার্তা ব্লগারদের মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন তা আমাকে মুগ্ধ করেছে। আপনার উদ্দেশ্য সফল হোক।
বিহংগ বলেছেন:
ধন্যবাদ ,নিজের আয়না।
বায়েজীদ বলেছেন:
চমৎকার। মন ভাল হয়ে গেল এই লেখা পড়ে।
বিহংগ বলেছেন:
বায়েজীদ ভাই, ধন্যবাদ
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
বদ্দা, খুউউউউউউব ভাল লেইক্ক্যন। অনেকের দেবার কিছুই থাকেনা কিন্তু যা আছে সবই দিতে পস্তুত থাকে অন্যের সুখ কামনায়। অনেকের থাকে আবার অন্যের সামান্যটুকু কেড়ে নেওয়াতেই যেন তাদের মহাসুখ। হ্যা, আমরা সবাই আসুন অন্যের সুখ কামনা করি। যতই থাকুক না নিজের দুঃখ, অন্যকে সুখী করার মধ্য দিয়ে নিজের দুঃখগুলোকে ঢেকে ফেলি । ---- ৫
বিহংগ বলেছেন:
বদ্দা, অনে এতো সুন্দর মন্তব্য গইরজ্জন। আততুন তো গল্প তু অনর মন্তব্য বেশি ভালো লাগের।
তাহসিন সাঈদা মুন বলেছেন:
প্রিয়তে রাখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিহংগ বলেছেন:
ধন্যবাদ , তাহসিন। খুব খুশী হলাম।
ফজল বলেছেন:
বিহংগ ভাই@ধন্যবাদ বিহংগ ভাই। আসলে আমি তো তেমন ভালো লেখি বলে আমার মনে হয়না, যারা সত্যিই খুব ভালো লিখেন তাদের লিখা দেখে হাত কামড়াই নিয়ত। যাই হোক, আপনার ভালো লেগেছে বলে আমারও খুব ভালো লাগছে। এটাকে বাড়ানো যায়??
তানজিলা হক বলেছেন:
সবাই আপনার লিখার এত প্রসংশা করল আমি যে কি বলব খুযে পাচ্ছি না।কিচ্ছুখন আগে আমকে একজন call করেছিল।৫মিনিট কথা বলে বলল এখন আর কথা বলবে না সে এখন কাদবে।ভাই পৃথিবীর সব মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা তার বেচে থাকার ইচ্ছেটুকু নষ্ট করে দেয়।কিন্তু যেহেতু জিবন মরন তার হাতে নেই তাকে আবার নতুন করে বাচতে হয়।আবার কষ্ট পায় আবার স্বপ্ন দেখে।তাই আপনার এই লিখার মাধ্যমে সবাইকে request করব কাউকে খুশি করতে নাই পারেন কষ্ট দিবেন না।আপনার লিখাটা অসাধারন..................৫আশা করি আপনি দীরঘ জীবি হন।
৫

ঈদ মোবারাক
এস্কিমো বলেছেন:
হ্যাঁ@বিহংগ
পুতুল বলেছেন:
'আপনার সারা সময় নির্মল আনন্দে ভরিয়ে দিতে, এসব কিছুই তিনি আপন মন থেকেই বলতেন। আর সারাদিন নিজ বিছানায় না, শুয়ে জানালার পাশে চেয়ে থাকতেন। তিনি জানতেন, আপনি এসব গল্প শুনতে ভালোবাসেন।' অনুবাদ বা ছায়া অবলম্বন করে লেখা হলেও, নতুন ভাবে যে প্রকাশ করে তার হাতের স্বাক্ষরের মত, নতুন ঊপস্থাপনায় কিছু মাত্রা যুক্ত হতে বাধ্য। আপনার স্বাক্ষর বর্ণিত গল্পটির হৃদয়গ্রাহ্যতা সরল করেছে। জয়ঃতু । ৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
৫। খুব সুন্দর লিখেছেন যদিও এটি পড়া।কিছু কথা বলছি বন্ধু হিসেবই।যাদের কাজ প্রতিহিংসা টাইপের লেখা দেয়া, তারা তা দিবেই। এখানে অনেকেই আছেন, তাদের সবাই যে একই রকম মানসিকতার, তা ভাববেন না। লিখে যান মনের মত করে।শুধু গঠনমূলক মন্তব্য গুরুত্ব দিবেন।শুভকামনা থাকল।
পুতুল বলেছেন:
ঈদের আমেজ ধরে রাখ। ভাল থাক। পোষ্ট দাও।
মানুষ বলেছেন:
জীবনের ৫ মিনিট স্বার্থক হল। আপনার জন্য রইল ভালোবাসা। ঈদ মোবারক আর সারদীয় পূজোর শুভেচ্ছা
বিহংগ বলেছেন:
আর বলোনা ,তুমি এ গানটি কি জানো-"সখি সে হরি কেমনি বল, সখী ,
সে হরি কেমনি বল।
নাম শুনে যার এতো মধু লাগে,
চোখে আনে শুধু জল"
আজকে বারবার এ গানটি মনের মাঝে দোল খাচ্ছে।
পুতুল বলেছেন:
নাতো! বিহংগ এ গানটা পরিচিত মনে হচ্ছে না। তা সে হরি কে গো, (যদি আমাকে উদ্দেশ্য করে লিখে থাক)।
তীরন্দাজ বলেছেন:
Click This Linkবিহংগ,
আপনার লেখাটি পড়লাম, ভাল লাগলো খুব। ধন্যবাদ
আমার অনুবাদ করা "অদৃশ্য শিল্পকর্ম" পড়ে দেখবেন, আপনার ভাল লাগবে।
বিহংগ বলেছেন:
পুতুল তোমাকে পরে জানাচ্ছি।
বিহংগ বলেছেন:
ধন্যবাদ , সোনার বাংলা ভাই।
সোনার বাংলা বলেছেন:
ভালো থাকবেন...
রাশেদ বলেছেন:
ভালো লাগল।
মানবী বলেছেন:
চমৎকার গল্পটি পুরনো হলেও যতোবার পড়ি ভালো লাগে। খুব সম্ভবত ইমেইলে পেয়েছিলাম কয়েক বছর আগে!শেয়ার করার জন্য ধন্যবাদ বিহংগ। ঈদ মুবারক।
বইপাগল বলেছেন:
ভালোবাসার চোখ দিয়ে সব দিয়ে দেখা যায়, যেখানে চোখ থেকেও অনেকের দৃষ্টি যায় না, সেখানে অনায়াসে পৌঁছে যেতে পারে প্রেমের দৃষ্টি ! আসুন, সবাই সবাইকে এরকম নির্মল ভালোবাসায় পরিপূর্ণ করে দেই ... ৫
বিহংগ বলেছেন:
"ভালোবাসার চোখ দিয়ে সব দিয়ে দেখা যায়, যেখানে চোখ থেকেও অনেকের দৃষ্টি যায় না, সেখানে অনায়াসে পৌঁছে যেতে পারে প্রেমের দৃষ্টি ! আসুন, সবাই সবাইকে এরকম নির্মল ভালোবাসায় পরিপূর্ণ করে দেই ... ৫"আপনার কথাগুলো একেবারে হৃদয় ছুঁয়ে গেলো।
ধন্যবাদ। ঈদমোবারক ভাই।
এস্কিমো বলেছেন:
[link|http://www.bd-gaan.com/mp3
শুভ্র বলেছেন:
ঈদ মোবারক ৫৫৫৫Eid Mubarak
বিহংগ বলেছেন:
অনেকদিন পর গানটা শুনলাম। এতো যে ভালো লাগলো। সত্যি আমি আমি কোনো শব্দ পাচ্ছিনা,কৃতজ্ঞতা প্রকাশের।
শাওন বলেছেন:
দেরী হয়ে গেল । গল্পটা মিস করতে করতে ধরলাম । কতটা ভালো সেটি বলার অপেক্ষা রাখেনা । ধন্যবাদ ।
জোনাকি বলেছেন:
বিহংগলেখাটা পড়ে আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা সেই ছোট বেলাই শিখান ভালো ভালো কথা আর ছোটবেলার সেই নিজেকে খুজে পেলাম, তখন অনেক ভালো ছিলাম আমি। এখন যত বড় হচ্ছি তোতই খারাপ দিল গুলো আমার মধ্যে বাসা বাধছে। আপনার লেখা আমার মধ্যে ঘুমিয়ে থাকা ভালোবাসা আমার জাগিয়ে দিয়েছে।
অনেক ভালো লেগেছে। আপনাকে ধ্যনবাদ এতো ভালো একটা পোষ্ট দেয়ার জন্য। ৫
মুনিয়া বলেছেন:
কিছু বলতে পারছি না, কারণ কান্না পাচ্ছে...এত হৃদয় ছোঁয়া আপনার লেখাটা...তবুও হাসছি, সবার জন্য...
আবূসামীহা বলেছেন:
"উত্তম আচরণের বদলা উত্তম প্রতিদান ছাড়া আর কিসে হতে পারে?" [কুর'আন ৫৫/৬০]আপনার ভালবাসার বদলায় ভালবাসা ছাড়া আর কি দিতে পারি আমরা?
















