১। বিষন্ন দিনের অবসন্ন সময়ে হাঁটিছি আমি একা,
পথ হাঁটা পথে হঠাৎ করে এক আজনবীর সাথে দেখা।
কেমন আছ বন্ধু কোশলাদি জানি,আলিংগন করি বুকে
অবসন্ন বিকেল কাটে দুজনার বন্ধুর সাথে সুখে।
২।ঘরে ফিরে আমি ত্বরা করি,এতুটুকু সময় নাই,
পরিবারের আর সবাই কেমন জানতে নাহি চাই।
অবুঝ শিশুটি পাশে দাঁড়িয়ে জানিনা কতক্ষন,
চোখ রাংগানিতে ছুটে পালায় কাঁদে শান্ত শিশুর মন।
৩।রাত দুপুরে হঠাৎ করে কে যেন আমায় ডাকে,
গিয়ে দেখো তুমি ছোট শিশুটি কি যেন গিয়েছে রেখে।
শিশুটি যেথায় দাঁড়িয়েছিলো সেথায় আমি যাই,
নানান ফুলের গুচ্ছ হেথায় নীরবে পেয়েছে ঠাঁই।
৪।এবার আমি নিদ্রামগ্ন শিশুর ললাটে চুমি
খোকা খোকা বলে কেঁদে ওঠে বুক,ডাকি তারে আমি।
বাবা আমার,ফুল কি পেয়েছ রেখেছি তোমার ঘরে,
জন্মদিনের শুভেচ্ছা জানাতেই গিয়েছিলাম চুপিসারে।
উপসংহার:
আজনবী বা বন্ধুর লাগি সময় দিয়ে যাই,
তাই বলে কি আপনজনেরে ভুলে যাবে কভু ভাই।
মৃত্যুর পরেও পরিবার হলো নাড়ীর আসল মূল
একলা কবরে আপনজনেরাই রাখিবে মায়ার ফুল।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


