আমার প্রিয় পোস্ট

What goes around comes around

আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ।

০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮

শেয়ার করুন:                   Facebook

দারিদ্র্য মোচনের সেমিনার শেষে
শীতাতপ রথের,কোমল কেদারায়
নীলাভ আলোর বিচ্ছুরনে,অবশেষে
তোমরা যখন সভ্যতার পশার বিকিয়ে চলে যাও
আর আমার ক্ষুধাতুর,অভুক্ত ভাই
শুধু একটুকরো রুটির আশায়,বাগাড় অন্বেষন করে।
তখন আমার ঝুলিতে সঞ্চিত একমুটো সাদা ভাত
তার মুখে তুলে দেই,
তখন আমি নিজেই ঈশ্বর হয়ে যাই।
নারী অধিকারের তাত্বিক বুদ্ধিজীবির তকমা লাগিয়ে
তোমরা যখন,দীপ্তিমান সময়ের আসর বসাও
সুস্থ সামাজিকতা বিনির্মানের আরজি পেশ করো
আর আমার ষোড়শী বোন , ধর্ষিতা হয়ে কোন ল্যাম্পপোস্টের নীচে সারারাত মৃত্যুকে আলিংগন করে,নগ্ন দেহে পড়ে থাকে,
আমার পরনের একটুকরো বস্ত্র যখন তার লজ্জাস্থান ঢেকে দেয়
তখন আমি নিজেই ঈশ্বর হয়ে যাই।
সুসজ্জিত ড্রয়িংরুমে বসে,চা আর কফির অতি আমোদিয় উস্নতায়
বিশ্বপরিবেশ পরিবর্তনের জ্ঞানগর্ভ আলাপে
যখন "ধরিত্রী বাঁচাও"এর মুখপাত্র সাজো, আর
শ্রাবনের বারিধারা তোমাদের বিলাসি কবিতার মাধুর্য্য বাড়ায়। কিংবা,শীতের রাতে মখমলের লেপের নীচে শারীরিক উস্নতা ভাগাভাগি করো
ঠিক তখনি প্রচন্ড শীতের রাতে বস্ত্রহীন কোনো শিশুর বুক কেঁপে কেঁপে ওঠে।
আমার পরনের শেষপরিধান শিশুর গায়ে জড়িয়ে,
এতটুকু উত্তাপ দিই,
তখন আমি নিজেই ঈশ্বর হয়ে যাই।

এবার হে সভ্য মানুষ,
হাড়কংকালসার,রোগাগ্রস্থ,নগ্ন আমার রুপ দেখে বিস্মিত হচ্ছো।
আমার মুঠোভাত একবেলা আহার দিয়েছে কোনো শিশুর,
আমার একটুকরো জামা লজ্জা ঢেকেছে কোনো ষোড়শি বোনের,
আমার শেষ পরিধান শীতে উত্তাপ দিয়েছে কোনো শয্যাশায়ীর।
এখন আমি একজন দুর্বল,অক্ষম,নগ্ন ঈশ্বর।
আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো,
আর এগিয়ে নিয়ে যাও তোমাদের সভ্যতা।













 

 

  • ৬৩ টি মন্তব্য
  • ৭২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৭ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
comment by: নাজিরুল হক বলেছেন: কঠিক কবিতা। বুঝতে পারি নাই। তবুও ৫ দিলাম।
২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:১২
comment by: কালপুরুষ বলেছেন: অন্যরকম। আবেগময়। মৌন প্রতিবাদ। ভাল লাগলো। ৫+
৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৬
comment by: নাজিরুল হক বলেছেন: কঠিক= কঠিন।
৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কোমল বিদ্রোহ......৫
৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২০
comment by: দ্বিধা বলেছেন: ৫
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২০
comment by: িফেরাজ খান বলেছেন: প্রতিবাদের ভাষা সুন্দর। কবিতার বিষয়বস্তু আরও সুন্দর। উপস্থাপন যথেষ্ট কৃতিত্বের দাবিদার।"তখন আমি ঈশ্বর হয়ে যাই" এ লাইনটার মধ্যে মানবতার সাথে কেমন জানি একটা দ্বন্দ দ্বন্দ লাগছে, যদি ঈশ্বরের স্থলে অন্য কোন শব্দ ব্যবহার করলে মনে হয় দ্বন্দটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তাপর কবির অভিমত। ভাল লাগল।
৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
comment by: নাজিম উদদীন বলেছেন: ছোট ছোট মানুষের ইশ্বর।

ভাল লাগল কবিতাটা।
৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
comment by: জয়িতা বলেছেন: কঠিন কবিতা।মাথার উপর দিয়ে গেলো। ৫ দিলাম।
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬
comment by: ললিতা বলেছেন: ৫
ভােলা েলখেছন
১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: অন্যরকম ভালো কবিতা।৫
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬
comment by: যীশূ বলেছেন: হায় ঈশ্বর!
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
comment by: ব্লুজ বলেছেন: অনেক দিন পর আসলাম। এসেই আপনার অসাধারন কবিতা। অসাধারন...বাংলা ৫।
১৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
comment by: রাশেদ বলেছেন: মাথার কয় হাত উপর দিয়া গেছে, সেইডাও বুঝি নাই!
১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
comment by: রাশেদ বলেছেন: ধুর, দিলাম (আম্মাআআ) আইলো
১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:০৩
comment by: ব্লুজ বলেছেন: দুঃখিত মেইল এড্রেসটি খুঁজে পাননি বলে।
১৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ৫

ভালো লিখেছেন
১৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৩০
comment by: ব্লুজ বলেছেন: পত্র পাঠালাম।
১৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
comment by: মুকুল বলেছেন: *****
১৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:০৭
comment by: প্রচেত্য বলেছেন: প্রতিবাদী লেখা
সুমধুর কন্ঠস্বর

বিশ্ব জয়ের আভাস
২০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
comment by: েবহাগ বলেছেন: আপনার লেখা? হিংসে হয়।
২১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: ''এখন আমি একজন দুর্বল,অক্ষম,নগ্ন ঈশ্বর।
আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো,
আর এগিয়ে নিয়ে যাও তোমাদের সভ্যতা '' । ৫ ।

পুঁজিবাদী বিশ্বের এমন সরল প্রকাশের জন্য ধন্যবাদ । যে বিশ্ব মেনে নিয়েছে এই বিশ্বজয়ী বিশ্বত্রাসী পুঁজিবাদ, মানবতা সেখানে কেবলই ব্যক্তির । ব্যক্তি সেখানে মানবিক (এবং ক্ষয়িষ্নু), রাষ্ট্র নয় ; রাষ্ট্র কেবলই পুঁজির প্রতিপালক । পুঁজিবাদ মানে survival of the fittest, পরাজিতের জন্য যেথা সমাধান, ''ধ্বংস হয়ে যাও'' ।
২২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: হারাইনি বিহংগ, আছি, মেঘের ওপারে হলেও । তুমি কতদুর?
২৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিহংগ, অসাধারন লিখ, কী কবিতা, কী ছোট গল্প । আমি লিখতে পারিনা কিন্তু তোমার লিখাই যেন আমার হয়ে উঠে আসে, কি করে পার? ভাল থাকবে ।
২৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: কবিতার প্রতি আমার একদম মোহ নেই। আমি ভালবাসি ছড়া (ঐ দেখা যায় তালগাছ টাইপের)। কিন্তু আপনার এ লেখা ভাল লাগল। হয়ত একটু একটু বড় হচ্ছি।
২৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২০
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: অনর লেখা বরাবরই আঁততুন খুব ভালা লাগে ৫
২৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৯
comment by: জুবুথুবু বলেছেন: কে বলে ঈশ্বর গেছে মরে!?(নিত্ শে ভুল জানতো) এই দেখো মানুষ জন্মেছে নতুন ঈশ্বর হয়ে।
কিন্তু হায় এযুগের ইতিহাসে যে শয়তান ঈশ্বরের প্রভু!!
বিহংগ, আমি ঈশ্বরে বিশ্বাস করি, তবে সে ঈশ্বরকে আমি নিজে সৃষ্টি করেছি। ঐ ঈশ্বরের স্রষ্টা আমি। শয়তানের বিরুদ্ধে আমার বিশ্বস্ত সেনানায়ক সে।
২৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৫০
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: প্রতিবাদের উপস্থাপনটা খুব ভালোভাবে করেছেন।

দারিদ্র্য আর সেমিনার দুটাই থাকবে মনে হচ্ছে, কে কার কাজে লাগছে আমি বুঝিনা।
২৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২৮
comment by: মানুষ বলেছেন: প্রতিবাদি কাব্যে ৫। এগিয়ে চলুক আপনার কলম
২৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:২০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কভু যেনো না থামে আপনার প্রতিবাদের কলম।
৩০. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৩১
comment by: জ্যামিতি বলেছেন: তখন আমার ঝুলিতে সঞ্চিত একমুটো সাদা ভাত
তার মুখে তুলে দেই,
তখন আমি নিজেই ঈশ্বর হয়ে যাই
..... ঠিক, মানুষের ঈশ্বর মানুষ এভাবে নিজেই হোক তাতে ঈশ্বর ক্ষুদ্ধ হয়না , অজ্ঞ ধর্মান্ধ ছাড়া ।
৩১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৪১
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: কবিতটি আদ্যোপান্ত সুন্দর। সাম্রাজ্যবাদী গিলোটিনে যখন প্রতিনিয়ত বলি হচ্ছে মানবতা আর ঈশ্বর যখন পাশা খেলায় রত কোন সভ্য পানশালায়, সেসময় আপনার কবিতা হোক ঘুমন্ত বিবেকের জেগে ওঠার হাতীয়ার।
৩২. ০৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
comment by: সোনার বাংলা বলেছেন: এবার হে সভ্য মানুষ,
হাড়কংকালসার,রোগাগ্রস্থ,নগ্ন আমার রুপ দেখে বিস্মিত হচ্ছো।
আমার মুঠোভাত একবেলা আহার দিয়েছে কোনো শিশুর,
আমার একটুকরো জামা লজ্জা ঢেকেছে কোনো ষোড়শি বোনের,
আমার শেষ পরিধান শীতে উত্তাপ দিয়েছে কোনো শয্যাশায়ীর।
এখন আমি একজন দুর্বল,অক্ষম,নগ্ন ঈশ্বর।
আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো,
আর এগিয়ে নিয়ে যাও তোমাদের সভ্যতা।

*** অসাধারন লিখেছেন। যদি পৃথিবীর ৩/১ ভাগ
মানুষ এ ভাবে ভাবতো......, আমাদের স্বপ্নের পৃথিবী
আজ বাস্তব হইতো। ৫
৩৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:০০
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমাতে ঈশ্বর , = ঈশ্বরেই আমি= আমিই ঈশ্বর।
থ্যাংকস বিহংগ।
৩৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
comment by: বইপাগল বলেছেন: অসাধারণ !!! ... মন খারাপ হয়ে গেলো ... ৫
৩৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
comment by: নূরে আলম বলেছেন: it's just great! 5
৩৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৮
comment by: অন্যআনন বলেছেন: মানুষ যেখানে হরণশীল,
ঈশ্বর সেখানে মরণশীল!
কবি আবার কোন ছাঁই হে!
বোকা, ক্যামন চেয়ে দ্যাখে!
৩৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৬
comment by: তুষারমানব বলেছেন: কঠিন কবিতা...সাথে হজমি থাকলে হজম করতে সুবিধা হইত।
৩৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: পাখি ভাই সেইরকম হইসে । মাগার গুল্লির মতন মাথার উপুর দিয়া গেল ।
৩৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
comment by: সন্নাসী বলেছেন: মানুষকে ঈশ্বর কি কখনো সাহায্য করছে? চাক্ষুস তো দেখা যায় না। মানুষের প্রয়োজনে তো মানুষই আগায়, ঈশ্বর না। তইলে মানুষ ঈশ্বর হয় কেমনে? ঈশ্বর তো ঠুটো জগন্নাথ।
কবিতাটা দারুন!
৪০. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:১৭
comment by: মুনিয়া বলেছেন: :(
এইসব কঠিন কথাগুলো এত কোমল ছন্দে বেঁধে বললেন কেন?
৪১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
comment by: লাল দরজা বলেছেন: "এখন আমি একজন দুর্বল,অক্ষম,নগ্ন ঈশ্বর।"

মারেন যত পারেন দূর্বল ইশ্বররে মারেন
পাগলা নজরুল ও ইশ্বরের বুকে পারা দিসিল
এই ব্লগে আর একজনরে দেখছি 'গড' এর লগে ডিনার খাইছে
সবতে ইষ্টাইল কইরা ইশ্বর/ভগবান/গড কয় আল্লাহ্ কইতে পারে না। কইয়া দ্যহেন, ভাল কবিতা লেহা বাইর হইয়া যাবে। ফাসির মঞ্চে গলায় ফাস দিয়া হাম্বা নাচতে হবে।
এই দ্যাশ সংখ্যা গরিষ্ট মুসলমানের দ্যাশ, উপমা দিবেন এই দ্যাশের মানুষের মতো কইরা। বিধর্মী উপমায় কোবতে চলবে না।
পারলে নিজের ভেতর, কবিতার ভেতর আল্লাহ কে ধারন করেন।
ওরে বিহংগ, এখানেই অন্ধ বন্ধ করোনা লেখা।
'আইনাল হক'
৪২. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৮
comment by: মিরাজ বলেছেন: বিহংগ, কবিতাটি পড়তে একটু দেরী হয়ে গেল।

অনেক পরিণত কবিতা। ভালো লাগল।
৪৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
comment by: প্রশ্নোত্তর বলেছেন: আমি নিজেই যখন 'িফেরাজ খান' হয়ে যাই! এভাবে লেখা যেতে পারে! তাহলে আর "লাইনটার মধ্যে মানবতার সাথে কেমন জানি একটা দ্বন্দ দ্বন্দ" লাগবে না।

এহেনে মানবতার লগে দ্বন্দ পাইলা কই মিয়া? @ িফেরাজ খান
৪৪. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৬
comment by: প্রশ্নোত্তর বলেছেন: জরুরী একটা পয়েন্ট ধরছেন! @ লাল দরজা।
মুসল্মানের আওয়াজ দেন!
৪৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১
comment by: তানজিলা হক বলেছেন: যা কিছু ঘটে,
তাতে তর্ক থাকে বটে,
তাই বলে কি মানুষ পিছু হটে?
আরও আগে পড়েছিলাম।কিন্তু কিছু বুঝতে পারি নি।সবার কমেন্টস পরে বুঝতে পেরেছি......................৫
৪৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭
comment by: নিজেরআয়না বলেছেন: চমৎকার ভাবতে ও সেটা প্রকাশ করতে পারেন আপনি। অভিনন্দন।
দেরিতে পড়লেও আপনার অনুভূতি নিশ্চয়ই মিস করিনি।
মানুষই মানুষের ঈশ্বর।
৪৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: শাক্যমূণি বলেছেন: ভালা কাব্য হৈছে
৪৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
comment by: চতুরভূজ বলেছেন: ৫৫৫
আপনার লিখা নিয়ে নতুন করে আমি কিছুই বলতে পারবনা, এখানে আমি ভাষা খুঁজে পাইনা। কেবল প্রিয়তে যোগ করলাম আর বলে গেলাম ওগুলো ছিল আমারই মনের কথা।
৪৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
comment by: আবূসামীহা বলেছেন: সুন্দর হয়েছে। কথাগুলো সুন্দর প্রতিবাদের। তবে "আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই" ঠিক ভাল হয়নি। এ সম্পর্কে ব্যক্তিগতভাবে আলোচনা করা যেতে পারে।
৫০. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০১
comment by: পরাগ জাফর বলেছেন: অসাধারণ বললেও কম হয়ে যায়!
৫১. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: ৫
৫২. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
comment by: কালো বলেছেন: ভালো।আমাদের মনের কথা।৫
৫৩. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩২
comment by: অজানা অচেনা বলেছেন: আমি কিন্তু ৫ দিয়েছিলাম।
৫৪. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬
comment by: অজানা অচেনা বলেছেন: আর এখন প্রিয় তে যোগ করলাম।
৫৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:২৩
comment by: দেবদারু বলেছেন: প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্য!! প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্য!! প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্য!!............... প্প্ব্লপ্প্মপ্প্বেজ্জপ্প্ব্মপ্প্মপ্প্বেক্ক প্প্বগুপ্প্ম প্প্ব্যপ্প্ম প্প্ব্বপ্প্বক্ক প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্বঙ্প্প্বজ্জপ্প্বক্ষ!!................প্প্ম্র
৫৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩১
comment by: দেবদারু বলেছেন: দুঃখিত লেখার গোলোযোগের জন্য, যাহোক, বোধের সুন্দর প্রকাশ........৫ অবধারিত....
৫৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৫১
comment by: খোলাচিঠি বলেছেন: আপনি যে বাস্তবতার কথা লিখেছেন সেটি খুবি কষ্টের এবং তা কখনই সুন্দর হতে পারেনা। কিন্তু আপনার লেখার মনমানষীকতাকে আশ্চর্য রকম সুন্দর বলতেই হবে। শুধু লেখাটি নয় আপনি নিজেই আমার প্রিও হয়ে গেলেন।
ভাল থাকবেন।
৫৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০৯
comment by: রাহা বলেছেন: জ্যামিতি বলেছেন :
২০০৭-১১-০৫ ০৩:৩১:১৬
তখন আমার ঝুলিতে সঞ্চিত একমুটো সাদা ভাত
তার মুখে তুলে দেই,
তখন আমি নিজেই ঈশ্বর হয়ে যাই
..... ঠিক, মানুষের ঈশ্বর মানুষ এভাবে নিজেই হোক তাতে ঈশ্বর ক্ষুদ্ধ হয়না , অজ্ঞ ধর্মান্ধ ছাড়া ।

জটিল মন্তব্য । মন্তব্যেও ৫
৫৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: প্রতিবাদের প্রকাশভঙ্গি শৈল্পিক এবং অসাধারণ। আপনাকে অভিবাদন.....
৬০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: সত্যদা বলেছেন: লাল দরজা বলেছেন: "এখন আমি একজন দুর্বল,অক্ষম,নগ্ন ঈশ্বর।"

মারেন যত পারেন দূর্বল ইশ্বররে মারেন
পাগলা নজরুল ও ইশ্বরের বুকে পারা দিসিল
এই ব্লগে আর একজনরে দেখছি 'গড' এর লগে ডিনার খাইছে
সবতে ইষ্টাইল কইরা ইশ্বর/ভগবান/গড কয় আল্লাহ্ কইতে পারে না। কইয়া দ্যহেন, ভাল কবিতা লেহা বাইর হইয়া যাবে। ফাসির মঞ্চে গলায় ফাস দিয়া হাম্বা নাচতে হবে।
এই দ্যাশ সংখ্যা গরিষ্ট মুসলমানের দ্যাশ, উপমা দিবেন এই দ্যাশের মানুষের মতো কইরা। বিধর্মী উপমায় কোবতে চলবে না।
পারলে নিজের ভেতর, কবিতার ভেতর আল্লাহ কে ধারন করেন।
ওরে বিহংগ, এখানেই অন্ধ বন্ধ করোনা লেখা।
'আইনাল হক'
৬১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
comment by: বিহংগ বলেছেন: সুপ্রিয়,
নাজিরুল হক,
কালপুরুষ,
সামী,
দ্বিধা,
ফিরোজ খান,
নাজিম উদ্দীন,
জয়িতা,
ললিতা,
সিঁদুরে মেঘ,
যিশু,
ব্লুজ,
রাশেদ,
সারওয়ার চৌধুরী,
মুকুল,
প্রচেত্য,
বেহাগ,
সন্ধ্যা,
বিবর্তনবাদী,
আহমেদ শারফু,
জুবুথুবু,
বিকেলবেলার স্বপ্ন,
মানুষ,
চিটি,
জ্যামিতি,
রোদ্দুর মিছিল,
সোনার বাংলা,
ফকির ইলিয়াস,
বইপাগল,
নূরে আলম,
অন্য আনন,
তুষার মানব,
বিষাক্ত মানুষ,
সন্নাসী,
মুনিয়া,
লাল দরজা,
মিরাজ,
প্রশ্নোত্তর,
তানজিলা হক,
নিজের আয়না,
শাক্যমুনি
চতুরভূজ,
আবুসামীহা,
পরাগ জাফর,
শওকত হোসেন মাসুম
কালো,
অজানা অচেনা,
দেবদারু,
খোলাচিঠি,
রাহা,
মুনীর উদ্দীন শামীম,
সত্যদা
আপনাদের সবাইকে বিনীত ধন্যবাদ।
৬২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিতাটা আগেই পড়েছি .......এত ভালো লেখা কি বলবো ?
শুভেচ্ছা রেখে যাই।
৬৩. ০৩ রা এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৪
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন: প্রিয়তে থাকল

 



 


কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৫০৪১