somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমধ্যসাগরে যদি কয়েকজন বাংগালীর লাশ ভেসে যায়,তাহলে কীবা এমন আসে যায়

০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ জন অফুরন্ত প্রানের অধিকারী যুবক। যারা স্বপ্নের ডানায় ভর করেছিলো।যাত্রা শুরু হলো বাংলাদেশ থেকে কাতার অভিমুখে। গন্তব্য স্পেন,তারপর জীবনকে বদলে দেয়া।হায়রে স্বপ্ন,হায়রে জীবন।
জীবনের নিষ্ঠুর চড়াই উতরাইয়ের পর কাতার,লিবিয়া হয়ে অবশেষে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পৌঁছা।২০ দিন মালিতে থাকার পর,এবার দুর্গম মরুর বুক চিরে মালির বর্ডার দোহাঞ্জা।তারপর ৫ দিন পর মৌরিতানিয়ায় খোলা আকাশের নীচে বাড়ে শুধু হাহাকার। সাহারা মরুভুমির ধূ ধূ বালুকা প্রান্তর।যারা স্বপ্নের ফানুস উড়িয়েছিলো , তাদের কেউ আজ পাশে নেই।
মরুর দিন প্রচন্ড গরম,আর রাতে শীত চাবুকের মতো শরীরে বিঁধে যায়। নেই আহার, নেই কোনো পানি। দিন আসে, রাত যায়, তৃষনায় বুকের ছাতি ফেটে যায়। রবিউল,মোসাদ্দককে বলে-ভাই, তুমি প্রশাব করো, আমি পান করি।
আর মোসাদ্দেক বলে- প্রশাবই যখন পান করবা, তাইলে নিজের টা নিজেই করি।
হিরন ব্যাপারির ছেলে ফরহাদ মাস্টার বলে-মাগো,বাপের জমিন বেচা সাত লক্ষ টাকায় মরুভুমির এই বিছানা কিনেছি।
৩দিন পর আলজেরিয়ার পুলিশের হাতে ধরা।তারপর,আবারো দালাল। মনে শান্তি ,হয়তোবা স্বপ্নের সোনার হরিন আর বেশী দূরে নেই।
২০০৫ সালের জানুয়ারী মাসের ২৫ তারিখে হিমেলের বাবার সাথে টেলিফোন কথা হয় হিমেলের। কে জানতো এটাই তাদের শেষ কথা।
আলজেরিয়াতে সাতদিন থাকার পর এবার শুরু হলো ৯ মিটার রাবারের বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেন সীমান্তে পৌঁছা।দালালরা বলেছিলো -বড়জোর পাঁচ ঘন্টা চালানোর পর তারা স্পেনে পৌঁছে যাবে।
ষোল ঘন্টা চালানোর পর ও কোন কিনার নাই। একসময় বোট নষ্ট হয়ে যায়। চারিদিকে শুধু পানি আর পানি। সব খাবার,পানি শেষ।এবার শুরু হলো হাহাকার। কেউ সমুদ্রের পানি পান করে। তারপর শুরু হলো রক্ত বমি। প্রথম,২য়, ৩য় দিন পার হয়ে যায়। নিস্প্রান বোট পানির উপর দুলতে থাকে। মোসাদ্দেক রক্ত বমি করতে করতে মারা যায়। ভাইকে জড়িয়ে ধরে কাদঁতে থাকে হিমেল। একসময় কাঁদতে কাঁদতে হিমেলও মৃত্যুকে আলিঙ্ঘন করে।ক্ষুধার যন্ত্রনায় অনেকে নীজের কাপড়,জ্যাকেট,ফোম খাওয়া শুরু করে। কেউ,কেউ মানুসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়।তারপর নিজের শরীর নিজে কামড়াতে শুরু করে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। মোট দশজন মারা যায়। মারা গিয়ে তারা বেঁচে গেলো ।আর যারা জীবিত রইলো,তাদের মৃত্যুর সাথে বসবাস। আপন ভাইয়ের,স্বজনের লাশের গন্ধ, কারো মাংস খসে খসে পড়ছে। লাশের গলিত পানি জমতে থাকে। ক্ষুধার যন্ত্রনায় এবার অনেকে মানুসের রক্ত,তারপর কলিজা খাওয়ার প্লান করে। হায়রে স্বপ্নের জীবন। এভাবে সাতদিন পর হঠাত একদিন আকাশে হেলিকপ্টার দেখা যায়।
প্রতিদিন সূর্য্যাস্ত ,সূর্য্যোদয়ের মতো এটি একটি স্বাভাবিক ঘঠনা।তাই জানতে পারলামনা, এ মানুস পাচারের সাথে জড়িত চক্রের কোনো শাস্তি হলো কিনা। হাজারো খবরের ভীড়ে ইহা নিতান্তই স্বাভাবিক সয়ে যাওয়া একটি খবর।
শুধু জানলাম, ভূমধ্য সাগরে দশজন বাংগালীর লাস ভেসে গেছে। আর তারা কিছু মাছের আহার হয়েছে। ১৬ কোটি মানুশের মাঝে যদি কিছু মানুশ এভাবে স্বপ্ন স্পর্শ করতে গিয়ে মারা যায়,তাহলে কী এমন আসে যায়।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
৭৬টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×