আমার প্রিয় পোস্ট

What goes around comes around

একটি জীবনের, আরেকটি কল্পনার গল্প। উপলক্ষ্য আমাদের প্রাপ্তিসোনা।{বিহংগ}

০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯

শেয়ার করুন:                   Facebook

জীবনেরঃ জীর্ন দেহে গান্ধীজি ক্লান্তিহীন ছুটে চলেছেন ভারতের প্রান্ত থেকে প্রান্তরে।
হাজির হয়েছেন ঊড়িষ্যায়।হাজারো মানুষের ভীড়ে ভেংগে পড়া এক বৃদ্ধা। শীর্নকায় দেহে সব বাঁধা ডিংগিয়ে এগোচ্ছেন সামনে।কেউ থামাতে পারছে না ।গান্ধিজীও মঞ্চ থেকে নীচে নামলেন।বৃদ্ধা মাতার কাপড়ের ভাঁজে ভাঁজে দারিদ্র।শাড়ীর শেষ প্রান্তের গিট্টু খুললেন।তারপর,কাঁপা কাঁপা হাতে বাপুজীর হাতে একটি মুদ্রা তুলে দিলেন। চারখ সংঘের কোষাধ্যক্ষ বালাজ বৃদ্ধার এ আচরনে দারুন মর্মাহত।বাপুজি ধীরলয়ে বললেন-বৃদ্ধার এ টুকুই সঞ্চিত।আর কিছু নেই। সবটুকুই আমাকে দিয়ে দিয়েছে। যারা কোটি রুপি থেকে শতেক রুপি দেয় তাদের চেয়ে এই একটি মাত্র মুদ্রায়ই অনেক শক্তিমান। এ মুদ্রায়ই জড়িয়ে আছে তার সারা জীবনের ভালোবাসা।

কল্পনারঃ ছিলেন কিশোর,এক আস্তাবলেই হলেন বৃদ্ধ। রাজার আস্তাবলে ৬০ বছরের অবিশ্রান্ত কর্মের সমাপনে পেলেন এক দুর্লভ স্বর্নমুদ্রা। দন্ডায়মান হলেন এক বৃক্ষের নীচে। সামনে আসীন হলো ক্ষুধাতুর পথিক। শুধাল তাকে, প্রভু! "দীনে দয়া করো।আমি যে বড়ই বুভুক্ষু।"
বৃদ্ধ থলের ভিতর হাত রাখলেন।তারপর স্বর্নমুদ্রাটি অনাহারী পথিক কে দিয়ে দিলেন।
পথিক রওয়ানা হলো বাড়ি অভিমূখে। এ স্বর্নমুদ্রায় কয়েক শ বছর অনায়াসে পার হয়ে যাবে।আহা!কী নিদারুন সুখ। কিন্তু, তারপর..................
তিনদিন পরে পথিক,বৃদ্ধের আশ্রয় খুঁজে বের করলো।স্বর্নমুদ্রাটি বৃদ্ধের হাতে দিলো। তারপর বললো-এ আমি চাইনা।আমাকে তাই শুধু দিন,যা আপনাকে এ মহামূল্যবান মানিক্য নিশ্চিন্তে এক পথের ফকিরকে দিয়ে দিতে প্রনোদিত করলো। আপনার ভিতরের সেই জিনিসটি আমায় দিন।

এবার "প্রাপ্তিঃ কৌশিক ভাই, মোস্তফা ভাই,সারিয়া তাসনিম ওদের লিখা পড়ে আমার বুকের ভিতরে কেমন যেন হলো।
সারিয়া আপু আমাকে বলেছিলেন-এখানে অনেকেই আমেরিকা থেকে ব্লগিং করেন। নিশ্চয়ই,শিশুর প্রতি ভালোবাসা অগ্রাহ্য করার শক্তি কম মানুষেরই আছে। আমরা গান্ধিজির সেই বৃদ্ধা হয়ে শেষ সম্বল দিতে পারবোনা,আস্তাবলের সেই বৃদ্ধ হয়ে পূরো স্বর্নমুদ্রা দিয়ে দিতেও পারবোনা,কিন্তু আমরা ১ ডলারে ৬৫টাকার যোগান দিতে পারি। আর এক দিনের লাঞ্চ ৫ ডলার।এক দিন না হয় লাঞ্চ না ই বা করলাম।
একদিকে এক সুন্দর শিশুর জীবন,আর অন্যদিকে মাত্র ৬ লক্ষ টাকা। আমরা কি হেরে যাবো? কক্ষনো না।
আমি আগামী সপ্তাহে একটা চেক পাঠাবো। সুপ্রিয় আমেরিকার ব্লগাররা, সারিয়া আপুর অনুরোধ,আপনাদের দীপ্তিমান ভালোবাসায় প্রিয় প্রাপ্তির জীবনের সলতে যেন নিভে না যায়।

 

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৪৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
comment by: বিহংগ বলেছেন: আমার সাথে যোগাযোগ-

২. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: বিহংগ বলেছেন: SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH
৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
comment by: বিহংগ বলেছেন: সরাসরি উপরের ঠিকানায় ও হেল্প করতে পারেন।
৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন: I am speechless !
৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৯
comment by: প্রচেত্য বলেছেন: প্রত্যেকেই তার কমর্ময় জীবনকে পছন্দ করেন এবং ভালবাসেনও কারণ জীবিকা অর্জনের পথটুকুকে সবাই শ্রদ্ধা করে, তাই সেই পরিশ্রমী, কর্মব্যস্তময় অসংখ্য দিনের মাত্র একটি দিনের কর্মের প্রাপ্ত অর্থও জমা করতে পারি, নিশ্চয় পরিধিটুকু কম হবেনা আশা করি
৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
comment by: সুখী মানুষ বলেছেন: কে লইবে আমার ভার, কহে অস্তগামী রবি
শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিলো কহিলো সে স্বামী
আমার যেটুকু সাধ্য করিবো তা আমি। - রবীন্দ্রনাথ

আমি আমার সাধ্যমত করার চেষ্টা করবো, প্লিজ আপনারাও এগিয়ে আসুন। আমাদের ব্লগের মহাত্মা গান্ধী স্বরূপ বিহংগ ভাইকে ধন্যবাদ। (মহান + আত্মা = মহাত্মা, এই নামটা গান্ধিজি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমি ক্ষুদ্র জ্ঞানে বিহংগ ভাইকে টাইটেল দিলাম, মহত+মন = মহত্মন; আজ থেকে বিহংগ ভাইকে আমি মহত্মন বলে ডাকবো)
৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
comment by: কেএসআমীন বলেছেন: কে লইবে আমার ভার, কহে অস্তগামী রবি
শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিলো কহিলো হে স্বামী
আমার যেটুকু সাধ্য করিবো তা আমি। - রবীন্দ্রনাথ

বাহ, সুখীমানুষ, বাহ, চমত্তকার। আপনার সাথে আমিও আছি... চির অন্তরের সুখ...
৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
comment by: বিহংগ বলেছেন: সারিয়া তাসনিম, ধন্যবাদ।
প্রচেত্য ভাই, চমতকার বলেছেন;
অরুন ভাই, এভাবে বলা ঠিক হয়নি,আমি মরমে মরে গেলাম।সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
কে এস আমীন ভাই, আপনাকেও ধন্যবাদ।


৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১০
comment by: মিরাজ বলেছেন: আমি একটি উদ্যোগ নেবার ব্যাপারে চেষ্টা করছি। আপনাদেরকে অগ্রগতি হলে জানাবো।

প্রাপ্তির জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে।
১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৭
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: প্রাপ্তির জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে।
১১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: হ্যাটস অফ টু ইউ।
১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৭
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: মহতি চিন্তা ভাবনা।
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৯
comment by: পুতুল বলেছেন: শুভ চিন্তা। ৫
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:১৮
comment by: বিহংগ বলেছেন: মিরাজ ভাই,
সারওয়ার ভাই,
মোস্তফা ভাই,
আহমেদ ভাই
পুতুল আপনাদের ধন্যবাদ
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩৫
comment by: মিরাজ বলেছেন: @ বিহংগ
প্রাপ্তির জন্য উদ্যোগ সম্ভবত: ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে নেওয়া হতে পারে। খুব কি বেশী দেরী হয়ে যাবে?
১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৪
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: না মিরাজ ভাই, মনে হয় না খুব বেশি দেরি হবে।
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১০
comment by: বিহংগ বলেছেন: মিরাজ ভাই, ধন্যবাদ।
মোস্তফা ভাইয়ের কথাই ঠিক।
তাছাড়া আপনি সারিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারেন।
১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০০
comment by: েজবীন বলেছেন: ভাল উদ্যোগ।
এতজনের ভালোবাসায় সিক্ত প্রাপ্তির খারাপ কিছুই হবেনা ইনশাল্লাহ।
১৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩২
comment by: মুকুল বলেছেন: বিহংগ ভাই, শুভকামনা। এগিয়ে যান,,,
২০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
comment by: চতুরভূজ বলেছেন: কিছু করাটা অবশ্যই উচিত
২১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৭
comment by: চতুরভূজ বলেছেন: মহত্প্রাণ বিহংগ
২২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৬
comment by: স্বপ্নডানা বলেছেন: অবশ্যই করবো। ইনশাল্লাহ প্রাপ্তি ভাল হয়ে যাবে। আমি টাকার ব্যবস্থা করছি।
২৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
comment by: নূরে আলম বলেছেন: ৫
২৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫০
comment by: নাঈম বলেছেন: প্রাপ্তির জন্য দোয়া রইল।
দারুন এই লেখার জন্য ৫।
২৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ইনশাল্লাহ প্রাপ্তি ভাল হয়ে যাবে।
২৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১১
comment by: নাদান বলেছেন: ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
২৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১১
comment by: নাদান বলেছেন: আপনাকে ইয়াহুতে এ্যাড করেছি।
২৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
comment by: বইপাগল বলেছেন: কে লইবে আমার ভার, কহে অস্তগামী রবি
শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিলো কহিলো হে স্বামী
আমার যেটুকু সাধ্য করিবো তা আমি।
- রবীন্দ্রনাথ

নির্বাক !!!
২৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
comment by: সুখী মানুষ বলেছেন: বইপাগল, আপনাকে ধন্যবাদ।
৩০. ১০ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৩
comment by: মুনিয়া বলেছেন: খুব ভাল উদ্যোগ।
৩১. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৭
comment by: এরশাদ বাদশা বলেছেন: সিংহ হৃদয়ের অধিকারী আপনি। আমি মেইল করবো আপনাকে। আর যতটুকু পারি, অবশ্যই এগিয়ে আসবো। প্রাপ্তি ভালো হয়ে যাবে, অবশ্যই। ধন্যবাদ আপনাকে।
৩২. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: প্রাপ্তির জন্য শুভকামনা। ধন্যবাদ বিহংগ! এমন একটি মহতী উদ্যোগের জন্য। ৫
৩৩. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
comment by: এরশাদ বাদশা বলেছেন: প্রিয় বিহংগ, আমার নেট কানেকশন ডিসকানেক্ট থাকায় আমি আপনাকে মেইল করতে পারিনি। এতোদিন ব্লগে অনুপস্থিত থাকার কারনও সেটা। এখনো নেট ঠিক হয়নি। আজ ক্যাফে তে গিয়ে আপনাকে মেইল করলাম। কিন্তু মেইলটা সেন্ড হলোনা। আপনার মেইল এড্রেসটা মনে হয় ভুল ছিলো আমার। আপনি এই পোস্ট থেকে মেইল এড্রেস মুছেও ফেলেছেন। যাইহোক, প্রাপ্তি কেমন আছে? ওর অসুখ কি ভালো হবে?
৩৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
comment by: প্রচেত্য বলেছেন:
প্রাপ্তি মণিকে ঈদের শুভেচ্ছা ও আদর
ঈদের শুভেচ্ছা বিহংগ ভাইকেও
ঈদ মোবারক
৩৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
comment by: তালপাতার সেপাই বলেছেন: এত শুভেচ্ছা, এতো ভালোবাসা, এতো সহানুভুতি, আমার চেকন শরীর নিয়েই ঢুকবার পারছি না, আল্লাহ পাক সকলকে আরো বেশী ভালবাসার চাষাবাদ করার তৌফিক দিন, চুম্মা আমিন।

 



 


কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৫০৬৩