আমার প্রিয় পোস্ট

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

বিহংগের বয়কট

১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

আমি আশায় আশায় থেকেছি,
বারিষার বরিষণে ,ঝড়ের তান্ডবে,প্রাকৃতিক বিপর্যয়ে,
আমার আদি বসতবাটি ফালাফালা হয়ে গেছে,
কুড়ে ঘরের ছাউনী ভেংগে বজ্রপাত হানা দিয়েছে
আমার প্রিয়তমা বউয়ের ভিটেয়।
ঘরের ভাংগা দেয়ালে এটেল আর গোবরের লেপন দিতে দিতে প্রেয়সীর হাতে মেহেদীর রং আর নেই।
কণা কণা রক্ত বিন্দুর সাথে খসে পড়েছে বধুয়ার ভালোবাসার পরশ।
আমার আশা ভাংগেনি তবু, আমি আশায় আশায় থেকেছি।

আমার সোনা রংগা ধান যখন লাঠিয়াল হরণ করে,
দুগ্ধগাভী জোতদারের খোয়াড়ে আটকা পড়ে
পানির অভাবে ধানী জমি আমার শুকিয়ে যায়,
আর নব্য বেনিয়াদের সুদের কিস্তি যোগান দিতে দিতে -
আমার নেংটি উম্মোচিত হয়,
আমার এতটুকু আশা ভাংগেনি।

আমার বুকের জমিনে গনতন্তের বীজ থেকে জেগে ওঠা সবুজ কচিপাতা-
আমাকে আশা দিয়েছে, ভালোবাসা, প্রেরনা,শক্তি,সাহস দিয়েছে।
তাইতো আমি , দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী,কবি, সাহিত্যিক ,গায়কের সাথে একাকার হয়ে প্রভাতফেরী করেছি একুশের ভোরে,
জাতীয় স্মৃতি সৌধের আংগিনায় অর্পণ করেছি লাল গোলাপ।
মাঠে মাঠে , রোদ্দুরে রাখাল, কৃষাণের সাথে গান করেছি সারাদিন ।
হাস্নাহেনা, করবী, শিমুল ফুলের সাথে মিশে একাকার হয়ে গেছে আমার মনের সমস্ত আকুতি।

আমি ছমুরুদ্দীন কি আমার নিজের সাথেই প্রতারণা করেছি?
আমার আশা ভেংগে গেছে আজ চৈত্র মাসের ফাটা জমিনের মতো।
মুজিবের মতো বাংগালী যেখানে মারা যায়,
জিয়ার মতো মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে প্রাণ হারায় ,
নুর হোসেন প্রাণ দেয় সৈরাচারের বুলেটে,
কিবরিয়া লাশ হয়ে যায় মেহনতী মানুষের ভীড়ে,
মাস্টার আহসান উল্লাহর জীবন বাতিকে পোকা মাকড়েরা নিভিয়ে দেয়,
আর আমার ভাইয়ের রক্তের ঋনের লাল পতাকা,
রাজাকারের গাড়ি শোভিত করে।
ঠিক তখন-
আমার ধর্ষিতা বোনের আরতি,
পংগু মুক্তিযোদ্ধা ভাইয়ের নির্বাক চাহনী,
সন্তান হারা পিতার শোকাতুর আরজি হাহাকার করে,
আমার শিরায়,শিরায়, ধ্মনীতে,ধ্মনীতে,
রক্তের প্রতি কোষে পৌরুষত্বের প্রান হয়ে পড়ে নির্জীব।
সেখানে আমার আজন্ম লালিত সমস্ত আশা
মুজিবের সাথে, জিয়ার সাথে,নুর হুেসন ,কিবরিয়া, আহসানের সাথে,
সাদা কাফন পড়ে শুয়ে পড়ে চির নিদ্রায়।

এবার আমি ও পণ করেছি-
আর কোনদিন কোন প্রভাতফেরী না,
স্বাধীনতার স্মৃতিসৌধে কোনো পুষ্পমাল্য না,
বাংলার সমস্ত নেতাদের কাছে করজোড়ে মিনতি,
আমার ভাংগা ঘরের দুয়ারে আর আসবেন না,
আমার প্রিয়তমা বধুয়ার কসম,
আমার পোলা কলিমের কসম,
এইবার শহীদের বেধিতে আমি আর ফুল দিতে যাবোনা।
(আমেরিকা থেকে সকল সাপ্তাহিকে প্রকাশিত আমার একমাত্র কবিতা)

 

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৪
এরশাদ বাদশা বলেছেন: স্যালুট!!
বিহংগ, আপনি তো আমাকে বাকরুদ্ধ করে দিলেন!!
আপনার সাথে একাত্ম হয়ে বলছি-''বেজন্মরা যতোদিন এ দেশের মাটিতে থাকবে ততোদিন শহীদ বেদিতে যাবোনা। এ অভিমান শহীদদের সাথে নয়, এ অঙ্গার তাদের জন্য যারা এখনো সেই সব বেজন্মাদের লালন করে!!''
২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
খোলাচিঠি বলেছেন: আরিফ,
আপনার প্রত্যেকটি লেখাই একটা করে চমক সৃষ্টি করে। কবিতাতো যেমন তেমন শব্দ দিয়েও সাজানো যায় কিন্তু এরকম মন ছুয়ে যাওয়া অর্থ সৃষ্টি করতে পারা কিছুটা দুরুহ। কবিতার প্রত্যেকটি লাইনেই একটি করে জিবনের প্রতিচ্ছবি আঁকছে।
৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০২
কালপুরুষ বলেছেন: দুর্দান্ত লিখেছেন। মুগ্ধতা নিয়ে পড়লাম। প্রিয় লিষ্টে রেখে দিলাম।
৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: দুর্দান্ত!!!
বিধাতার কাছে চাইবো,উনি যেন কোন না কোন এক সময় আমাকে এতো সুন্দর করে লেখার কণা পরিমাণ যোগ্যতা দেন-জানি না পাবো কিনা!
প্রিয় পোস্ট অ্যাড করলাম।
৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৫
রুধীণ বলেছেন: অন্তরের অন্তস্হলের অনুভূতি। আসাধারণ ।
৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
সপ্নীল বলেছেন: স্যালুট বিহংগ আপনার অগ্নিঝরা সুন্দরতম প্রকাশের জন্য।
১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১১
সুখী মানুষ বলেছেন: বলো মহত্মন বলো, কেমনে?
মনের অনল ছড়ায়ে দাও আর মনে!
এ কি শুধু শব্দ চয়ন গো কবি?
এযেন আমার চোখের চাহনিতে তোমার মনের ছবি!
১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৫
স্বপ্নডানা বলেছেন: ৫...কিছুই বলার নেই, লেখা অতন্ত সুন্দর এবং হৃদয় ছোয়া।
১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮
মিরাজ বলেছেন: অসাধারণ বিহংগ।

প্রিয় পোষ্টে রাখলাম।

১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
নাজিরুল হক বলেছেন: সুন্দর লিখেছেন।
৫ তো অবশ্যই।
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
নিবেদীতা বলেছেন: শুধু ৫ দিয়ে মন ভরছেনা
৫৫৫৫৫৫৫
১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
েজবীন বলেছেন: অনেক দারুন ..বিহংগ

১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২০
সুখী মানুষ বলেছেন: মনে হয় মহত্মনের সাথে আমারই সবচেয়ে বেশী খাতির। আজ থেকে বছর দশেক আগে রবীন্দ্রনাথ পড়ে যেমনটা মনে হতো...এ বুঝি আমার মত কোন পাঠক ভবিষতে আসবে এমনটা ভেবেই তিনি লিখে গেছেন।
২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৮
ব্লুজ বলেছেন: কিছুই করতে পারিনি এ দেশটির জন্য। কিন্তু এখনো স্বপ্ন দেখি। এখনো বলি...সব আধাঁর দুর হবে। একদিন ঠিকই দাঁড়াবো মাথা উঁচু করে।

বিহংগও ততদিন লিখতে থাকবে।৫
২১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫০
জুবুথুবু বলেছেন: প্রিয় কবিতা।

প্রিয় বিহংগ, আমি কিন্তু আশাহত হইনি এখনো।
সহস্র শকুনে যদি শতেক বত্সর হৃত্পীন্ড ঠুকরে খায় তার পরও না।
২২. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২০
সিঁদুরে মেঘ বলেছেন: প্রিয় বিহংগ
স্যালুট। ৫
২৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯
খোলাচিঠি বলেছেন: এই পোস্ট টার রেটিং ৪.৮ কেন?
আশ্চর্য!
২৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৮
সিঁদুরে মেঘ বলেছেন: দ্য বস।
এলোমেলো ঘরে বসে ছন্দের ঘেরাটোপে "দ্য বস"।
...............
২৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৩
রহমান মাসুদ বলেছেন: আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো।
২৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৬
বিহংগ বলেছেন: সুপ্রিয়
এরশাদ বাদশা,
খোলাচিঠি,
কালপুরুষ,
অমি রহমান পিয়াল,
সাতিয়া মুনতাহা নিশা,
রুধীন,
মুকুল,
মাথামোটা,
স্বপ্নীল,
মোহাম্মদ অরুন,
স্বপ্নডানা,
কোবরা,
মিরাজ ভাই
মোস্তফা মনির সৌরভ
নাজিরুল হক
নিবেদীতা
জ়েবীন
শতরুপা
ব্লুজ
জুবুথুবু
সিঁদুরে মেঘ
মোহাম্মদ অরুন
খোলাচিঠি
সিঁদুরে মেঘ
রহমান মাসুদ
চিটি
সবাইকে মন্তব্যের জন্য নিরন্তর ধন্যবাদ।
২৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্যালুট,কবি আপনাকে । অসাধারণ ।
২৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারন একটা লেখা..।প্রিয়তে থাকলো..।বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
৩০. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৬
নাদান বলেছেন: এক কথায় অসাধারন। আর কিছু বলতে পারছি না।
৩১. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩৮
প্রচেত্য বলেছেন: একজন সাধারণ পাঠক হিসেবে এ লেখার মন্তব্য যথাপুযুক্ত হবে না ভেবে "ভালও" বলতে পারছিনে কারণ এ লেখা তার চাইতেও অনেক বেশী কিছু সে বিশেষন আমার জানা নেই, সীমাবদ্ধতার মাঝেও "অসাধারণ" শব্দটি ব্যবহার করলাম ।
৩২. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৯
ফকির ইলিয়াস বলেছেন: সহজ সরল হৃদয়ের সরল প্রক্ষেপণ ।
এ পংক্তিমালা , গোটা বাঙালী জাতির।
৩৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
সারওয়ারচৌধুরী বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয় বিহংগ!
৩৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১০
ভাঙা চাঁদ বলেছেন: মামা আরেকটা বিহংগীয় লেখা.. বেশী জোস।
৩৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
নেহার পুরকায়স্থ বলেছেন: বস এমন লেখা লেখ তুমি কেমন করে? আমার মন যে আকুল করে!
৩৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪০
নাজিম উদদীন বলেছেন: পড়েছি, মন্তব্য করা হয়নি।
৫৫৫৫৫
৩৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪১
বিহংগ বলেছেন: আব্দুর রাজ্জাক শিপন
সুলতানা শিরীন সাজি
নাদান
প্রচেত্য
ফকির ইলিয়াস
সারওয়ার চৌধুরী
ভাংগা চাঁদ
নেহার পুরকায়স্থ
নাজিম উদ্দীন
আপনাদের নিরন্তর ধন্যবাদ।


৩৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
অজানা অচেনা বলেছেন: মন্তব্য করার সাহস নেই। শুধু (কলিমের বাপ কে) ৫।
৩৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৯
ফারহান দাউদ বলেছেন: এই গোবদা চেহারার ব্লগে তো ৫ দেয়ার উপায় নেই,শুধু ভালো লাগা কেমনে বুঝাই? বিশ্বাসঘাতকদের বয়কট করলাম,তবে আমি শহীদের কবরে যাব আগুন নিয়ে।
৪০. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার শিরায়,শিরায়, ধ্মনীতে,ধ্মনীতে,
রক্তের প্রতি কোষে পৌরুষত্বের প্রান হয়ে পড়ে নির্জীব

অসাধারণ বস , আপনাকে স্যালুট
৪১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬
নাদান বলেছেন: আপনাকও ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
৪৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
অজানা অচেনা বলেছেন: ভাগ্যিস আমি ৫ আগেই দিয়েছিলাম। আগেই বুঝে গিয়েছিলাম আর ৫ দেয়ার উপায় থাকবেনা। @ফারহান দাউদ।

বিহংগ ভাইয়া তো সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাকে কি এইখানেই জানাবো?নতুন পোস্ট না দিলে কি আর করি।অফ টপিক হলেও এখানেই জানাই-

ঈদ মোবারক। ঈদ শুভেচ্ছা ঃ)।
৪৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৯
ফারলিন বলেছেন: ঈদ শুভেচ্ছা!

আপনি অসাধারন লেখেন!!
৪৫. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:১৩
পুতুল বলেছেন: প্রিয় বিহংগ, ঈদ মোবারক।
৪৬. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩১
বিবর্তনবাদী বলেছেন: সুপ্রিয়, আপনাকে ঈদ শুভেচ্ছা।
৪৭. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
ফারহান দাউদ বলেছেন: @অজানা অচেনা,আগে জানলে কি আর মিস করি? লেখাটা দেখতে দেরি হয়ে গেল:(
বিহংগ,এই অধমকে মনে করে ঈদের মুবারকবাদ দিয়েছেন,অনেক ধন্যবাদ। আপনাকে ঈদের শুভেচ্ছা,অনেক অনেক অনেক।
৪৮. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৫৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিহংগ, দেশে সুবিধাবাদী নিরপেক্ষতার বাতাস বইছে । কবিতা অসাধারন, ঐ একটি বিষয় বাদে, তুমি জান আমি কি বলতে চাই । আমি নিরপেক্ষ না, আমি
সত্যের পক্ষে; আমি নিরপেক্ষ না,-সত্য উচ্চারনে আমার দৃষ্টি থাকে বিবেক বরাবর,পক্ষ-বিপক্ষ-নিরপেক্ষ বরাবর না ।
৪৯. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৫৪
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: অনেকদিন তোমাকে দেখিনা । আমি তো থিসিস নিয়ে ব্যস্ত, তুমি ?
ভাল থেক ।
৫০. ২০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
ব্লুজ বলেছেন: কবি আপনাকে ঈদ মোবারক।
৫১. ২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
চিন্তা শিল্পী বলেছেন: অসাধারণ!!!!!কেমন আছেন?
৫২. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
মানুষ বলেছেন: ঈদ মোবারক
৫৩. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
ফারজানা১৬ বলেছেন:
ঈদের শুভেচ্ছা।
৫৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২
তানজিলা হক বলেছেন: অসাধারন........অসাধরন লিখছেন।
ঈদ মোবারক
৫৫. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৩
ব্লুজ বলেছেন: বিহংগ আপনার অনেকগুলি লেখা পড়লাম ও নিরবে রেটিং করলাম মন্তব্য ছাড়াই। আমার খুব জানতে ইচ্ছে হয় এত সুন্দর সুন্দর সৃষ্টিশীল লেখাগুলো কিভাবে লিখেন আপনি। আপনার ও আমার মাঝে পৃথিবীর এপার ওপার দুরত্ব তা না হলে আপনার সাথে আরো নিবীড় ভাব বিনিময় করা যেত। আপনাকে আমার খুব ভাল একজন সৃষ্টিশীল কবি বন্ধু হিসেবে পাওয়া যেত।
৫৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২০
দেবদারু বলেছেন: বিহংগ, অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ............... আপনি বরাবরই দারুন লেখেন........ শুধু + দেয়া ছাড়া ক্ষুদ্র পাঠক হিসেবে আমার আর কি-ই বা করার আছে!
৫৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
নেই মানুষ বলেছেন: ঈদ মোবারক কইতে গিয়া বিশাল লাইনে পইরা গেলাম। যাউগ্গা, ঈদের শুভেচ্ছা রইল বস।
৫৮. ২১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
ভাঙা চাঁদ বলেছেন: মামা আমার শেষ লেখাটায় তোমার কমেন্টস টা ামার খুব ভালো লাগসে।
ঈদ মোবারাক...............।
৬০. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
বিহংগ বলেছেন: অজানা অচেনা
ফারহান দাউদ
মেহরাব শাহরিয়ার
নাদান
ছায়ার আলো
ফারলিন
পুতুল
বিবর্তনবাদী
সন্ধ্যা প্রদীপ
ব্লুজ
চিন্তাশিল্পী
মানুষ
ফারজানা ১৬
তানজিলা হক
দেবদারু
নেই মানুষ
ভাংগা চাঁদ
মৈথুনানন্দ
আপনাদের সবাইকে নিরন্তর ধন্যবাদ।
৬১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০০
হমপগ্র বলেছেন: মাইন্ড ব্লয়িং। ++++++++
৬২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার লেখাটা এই নিয়ে ৬/৭ বার পড়লাম ...
এর আগের বারেও কোন কমেন্ট করি নি
এবারো করবো না ...

কারন .. এখনো ঘোর কাটেনি ....
৬৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫০
বিহংগ বলেছেন:
প্রিয়
ইমরোজ ভাই,
বিষাক্ত মানুষ
আপনাদের ধন্যবাদ।
৬৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
ইমির বলেছেন: এত সুন্দর কবিতা এত দেড়িতে পড়লাম কেন?
৬৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
ইমির বলেছেন: প্রিয়তে এ্যাড করলাম
৬৬. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
পুষ্প বলেছেন: ভীষণ ভাল লেগেছে। ইচ্ছে করছে ভাষায় প্রকাশ করি কিন্তু ভাষা আসছেনা। তাই সংখ্যায় প্রকাশ করলাম -৫
৬৭. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
বিহংগ বলেছেন:
প্রিয়,
ইমির,
পুস্প
আপনাদের ধন্যবাদ।
৬৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪২
জামাতে পিছলামি বলেছেন: মন্তব্য করার সাহস পেলাম না শুধু (+ )রেখে গেলাম
৬৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬
বিহংগ বলেছেন: জামাতে পিছলামি আপনাকে ধন্যবাদ।
৭০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬
শফিউল আলম ইমন বলেছেন: এত মন্তব্য পড়ে আমার বলার কিছু নেই...in fact আমার মত সাধারন...অসাধারন হয়েছে এছাড়া আর কি'বা বলতে পারে....আপনার অনেক লেখা আমি পড়েছি....একবার পড়ে মনের খোরাক মিটেনা আপনার লেখাগুলো বারবার পড়তে ইচ্ছে করে....যতটুকু জানি আপনি আমেরিকা'তে থাকেন আমি লন্ডনে...মাঝখানের দুরত্বটুকু না থাকলে আমি আপনার সাথে দেখা করে গর্বিত হতাম....সবাইকে বলতে পারতাম আমি আপনার মত অসাধারন মানুষকে অনেক কাছ থেকে দেখেছি.....।
আপনিই আমার ব্লগে প্রথম মন্তব্য করেছেন...তখনও দেখিনি আপনার ধারালো কলমের অপূর্ব সৃষ্টি .....এখন নিজেকে গর্বিত মনে হচ্ছে।

দুরে আছি তবে, বন্ধু তো ভাবতে পারি....নাকি?
৭১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
ইরতেজা বলেছেন: দারুন লিখেছেন। অসাধারন। ভাষা হারিয়ে ফেলেছি
৭২. ২১ শে জুন, ২০০৮ রাত ১০:৪১
না বলা কথা বলেছেন: বিহংগ , এই রকম আগুন কবিতা অনেকদিন পড়া হয়নি।
ব্লগটাকেও কি বয়কট করলা নাকি?
কামটা ঠিক করো নাই।
৭৩. ২১ শে জুন, ২০০৮ রাত ১০:৫৫
আকাশচুরি বলেছেন: এতো দিন কেন পড়িনি!!


+++++++++
৭৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৮
অন্তিম বলেছেন: এই পোষ্টটা প্রিয়তে নেবার জন্যই শুধু লগইন করলাম।
অসাধারন লিখেছেন। গায়ের রোম দাড়িয়ে পড়েছে কবিতাটি পড়ে।

ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.০৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই