সরকারী বা বেসরকারী চাকুরীর ক্ষেত্রে ব্যাংক ড্রাফ্ট বা পে-অডার বন্ধ হোউক বা সর্বনিম্ন করা হোউক
বেকার ছাত্রগুলো চাকুরীর ব্যাংক ড্রাফ্ট বা পে অডার করতে করতে শেষ। অনেকে বহু কষ্ট করে লেখাপড়া শেষ করছে। এখন যে কোন ভাল কোন জায়গায় বা সরকারী যে কোন পোষ্টে আবেদন করতে হলেই দরকার ব্যাংক ড্রাফ্ট বা পে অডার। কেন ?
বিসিএস খেকে শুরু করে সর্বপর্যায়ে এই টাকা দিতে দিতে আমরা আজ ক্লান্ত, পরিশ্রান্ত, দিশেহারা। একটা সরকারী চাকুরীর ক্ষেত্রে যে পরিমান আবেদন পত্র জমা পরে আর যে পরিমান ব্যাংক ড্রাফ্ট বা পে অডার পাওয়া যায় তাতে যে কয় জন লোক নিয়োগ করা হবে তার চেয়ে অনেক বেশি লোকের বেতন দেওয়া সম্ভব! কি মজার ব্যাপার তাই না !
তারপর তদরিব , ঘুষ এ সবের কথা বা নাই বললাম। সমস্ত ভোগান্তি কিন্তু আমাদের জনগনের।
তাই সরকারের কাছে অনুরোধ থাকেব যত দ্রুত সম্ভব এই ব্যাংক ড্রাফ্ট বা পে অডার বাদ দেওয়া হোক বা সবনিম্ন টাকা নেওয়া হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


