বাংলাদেশে অনেক মানবাধিকার রক্ষার সংগঠন রয়েছে। মানব উন্নয়নে রয়েছে অনেক প্রতিষ্ঠান। দেশী বিদেশী অনেক সংস্থা দেশের জন্য দশের জন্য কাজ করছে বলে দাবি করছে। খুব দামি মডেলের গাড়িতে চড়ে এদেরকে ঘুরে বেড়াতেও দেখা যায়। এর উপর রয়েছে দেশের কথিত সুশীল সমাজ, সুনাগরিক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ। কবি সাহিত্যিক অপন্যাস রচনাকারীদের তো অভাব নেই। জাতির দর্পন বলে পরিচিত মিডিয়া সংবাদপত্রের ছড়াছড়ি। এদের সবার দাবি দেশে সৃষ্টিশীল মনুষ্য গঠনে তারা কাজ করে যাচ্ছে! এছাড়া সরকারি আইন প্রয়োগকারী সংস্থা, সেবা সংস্থা এগুলোরও অভাব নেই। এমতাবস্থায়ও তাহলে আজকে কেন রমরমা মাদকের ব্যবসা, ইয়াবার ব্যবসা, ফেনসিডিলের ব্যবসা হচ্ছে আর এগুলোর সবচে বড় ক্রেতা হিসেবে পাওয়া যাচ্ছে দেশের কিশোর যুব সমাজকে? আজকে শহর- বন্দরের রাস্তাঘাট অলিতে গলিতে চলাফেরা করতে গেলেই এমনসব কিশোর যুবকদের দেখতে পাওয়া যায় যাদের ছিরত ছূরতেই বুঝা যায় এরা সারা রাত মাদক সেবনসহ যাবতীয় অবৈধ কর্মকান্ডে লিপ্ত ছিলো। অদ্ভুতভাবে দাড়ি কাটিং, চুল রাখা, পোশাক পরা এবং আচার আচরণ এদের কোন সভ্য জাতির লোক বলে মনে হয় না। এদের উৎপাতের কারণে মেয়ে ও মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পায়। এছাড়া ইন্টারনেট মোবাইলের ছড়াছড়ি এবং ছবি ভিডিও’র ব্যাপকতার কারণে কিশোর যুবকরা প্রকাশ্যেই অশ্লীল ভিডিও বহন করছে, ডাউনলোড করছে এমনকি প্রকাশ্যে প্রদর্শনও করছে! নাউযুবিল্লাহ! এই যদি হয় একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা তাহলে দেশ জাতি এদের থেকে কী সুফল পেতে পারে? এরা দেশ জাতির কোন উপকারে তো আসবেই না বরং দেশ জাতির জন্য আগাছার মত বোঝা হয়ে থাকবে। এদের সংস্পর্শে পরবর্তী প্রজন্মও বিপথগামী হবে। এর জন্য এক নম্বরে দায়ী থাকবে তথাকথিত সুশীল সমাজ যারা বেপর্দা বেশরা, মাদকতা বস্ত্রহীনতাকে গণতান্ত্রিক স্বাধীনতা বলে এদেশে আমদানি করছে। নিজেরাও বুড়া বয়সে আরো পাপ থেকে পাপের দিকে ধাবিত হচ্ছে!
কিশোর-তরুনরা কোন দিকে ধাবিত হচ্ছে- কথিত সুশীল সমাজ সে খবর রাখেন কী?
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।