somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে সকালে /// আব্বুর জন্যে ভীষণ মন খারাপ

১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানালার কাচ দিয়ে প্রভাতের রাগী সূর্যের আলো এসে পড়ছিল চোখে। ঘুম ভাঙছিল , ভাঙছিল কিন্তু চোখ মেলতে চাইছিল না মন পুরোপুরি। এসি বাসের ফাঁটা জানালার কাঁচ দিয়ে দেখে নিলাম রাস্তার দুপাশের ছোট টিলার সারিগুলো । কক্সবাজারের কাছাকাছি রামুর কোথাও আছি বুঝতে পারলাম। চোখ বন্ধ করলাম ঘুমের সাথে নিঃস্বার্থ আতাতে। পাশে সুমন ও একই রকম অবস্থায় আধো জাগা আধো ঘুম। সেজ মামা র ফোনটা তখনই এল।
কাল কেই তো আব্বুকে সুস্থ দেখে এলাম ( যদিও ভেতরে ভেতরে কঠিন রোগ চাপা সর্বদাই)...মিস্ত্রীরা কাজ করছে , বসে বসে তদারিক করছেন আব্বু। সারারাত রক্ত ভোমিটিং হয়েছে। সকালে নিয়ে যাচ্ছে হাসপাতালে। সোহরাওয়ার্দিতে। ...রক্ত দিতে হবে ডাঃ আমজাদ মামা বলে দিয়েছেন ফোনে। ...
মন ছুটে যেতে চায় ...হায়রে চাকুরী!...
আব্বুর রক্তের গ্রুপটা নাকি আবার বেশ রেয়ার। এবি পজেটিভ। ...কই পাই , কাকে বলি? সুমন কে বললাম ওর ডাক্তার বন্ধূ মহলে একটু জানাতে...জানাল।
ইতোমধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। ....আপুর দেবরের রক্তের গ্রুপ মিলেছে জানাগেলো। এক বন্ধুকে ফোন করে একজন ডোনার পেলাম। ...মন ভীষন অস্থির। সুমন চলে গেলো ওর জিপির অফিসে। অস্থিরতা কাটাতে ঢুকলাম ব্লগে। তাও অস্থিরতা কাটেনা। চিন্তা করছি অফিসে না বলেই বিমানে করে চলে যাব নাকি? ...( যদিও সম্ভব না, গেলে বলেই যেতে হবে)
........শেষ খবর পেলাম, রক্ত এক ব্যাগ পুষ করা হয়েছে। আমাকে জানানো হয়েছে ডেঞ্জার ইস অভার কামড . ....কিন্তু মন মানেনা। আজকেই কেনো আমাকে আসতে হলো, ..........

হয়তো রক্ত আরও লাগতে পারে। আব্বুর রক্তের উপাদানগুলো ভীষন কমে গেছে , অন্যান্য রোগের( লিভার , স্টোন , ডাযাবেটিস...) জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাতে আরও। এক ডাক্তার বান্ধবীকে বলে রেখেছি , বলেছে তারও রক্তের সেম গ্রপ। যাক একটু শান্তি। ...

//////[গাঢ়]সকাল থেকে এই মন খারাপে একটি জিনিস অনুধাবন করলাম,--আমাদের সবার ব্লগে র প্রোফাইলে নিজের রক্তের গ্রুপটা উল্লেখ করলে কেমন হয়। তাতে কেউ প্রয়োজনে আহ্বান করতে পারবে। অনুরোধ টা কি রাখার মতো ? আমি এখনই আমার গ্রুপ লিখে দিলাম আমার প্রোফাইলে।[/গাঢ়]//////

যারা দোআয় বিশ্বাসী তারা আব্বুর জন্যে দোআ করবেন আর যারা দোআয় বিশ্বাসী নয় তারা আব্বুর সুস্থতা কামনা করবেন আশা রাখি।।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×