খুব সাধারণত কপি পেষ্ট করে এসএমএস পাঠানোর অভ্যাস টা আমার রপ্ত হয়না। তাই এসএমএস কালচার এ আমি সফল কোন কেউ নই। কখনও প্রয়োজনে কিছু লিখলেও নিজ প্রণোদনে , স্ব জ্ঞানে কিছু একটা লেখারই চেষ্টা করি।
এক বন্ধুর( ইংরেজী friend শব্দটার একটাই বাংলা প্রতিশব্দ আমার পছন্দ, দুটো নয়) মন খুব খারাপ...কিছু একটা এসএমএস করার ইচ্ছে হচ্ছিল হঠাৎ...হঠাৎ একটা ধাঁধা লিখে ফেললাম....
কিন্তু সেই বন্ধুটি উত্তর দিতে পারেনি.....
দেখুন তো আপনারা কে পারেন.........
আকাশ হতে ঝরেনা
না জন্মায় ভুমি হতে
কাছে কেই চায়না রাখতে তবুও
থাকেই সবার সাথে সাথে,
একলা পেলেই ধরে চেপে
মারেনা সে মরেও না যে--
গুতোগুতি করলে পরে একটু বেশী ক্ষ্যপে
শান্ত হয়ে চুপটি করে কেবল বসে তখন
পাশে তোমার সত্যি কোন বন্ধু থাকে যখন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



