somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাশ্বত কে বাঁচতে হবে। ( উৎসর্গঃ শাশ্বতর জন্য অর্থ সংগ্রহে সহায়তা করেছেন যারা )

১৩ ই জুন, ২০০৮ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিরিশ বছরের জীবনে সত্য বলতে মূলত দুটো বিষয়কেই আমি চরম স্বত:সিদ্ধ বলে মেনে নিতে বাধ্য হয়েছি। কারন ঐ দুটো বাদে আর সকল বিষয় নিয়ে তর্ক করা অবশ্যম্ভাবি ভাবে সম্ভব।
চরম সেই সত্য দ্বয়ের প্রথম টি হলো - মৃত্যু
আর দ্বিতীয়টি হলো - সেই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার প্রচেষ্টা ।
রিউমাটয়েড আর্থারাইটিস নামক মরণ ব্যাধিতে আক্রান্ত শাশ্বত নামের অসহায় ছাত্রটির সেই চরম সত্যকে পালন করার প্রচেষ্টা কখনও মিথ্যে হতে পারেনা। কোন তর্কই থাকতে পারেনা।
হয়তো তাই ছুটে গিয়েছিলাম বিকেলে বসুন্ধরা সিটি। কারন খোঁজার প্রয়াস খুঁজিনি। শাশ্বত কে চেনার প্রয়োজন কে প্রাধান্য দেয়নি। হয়তো সকালেই যেতাম , যদি কমিউনিকেশন গ্যাপ এর কারনে বসুন্ধরার গেইটে শাশ্বতর সহায়তায় দাঁড়ানোর বিষয়টি অজ্ঞাত না হতো গতকালও, যদি গত এক সপ্তাহ ঝড়ো ভ্রমনের ( ট্রেনিং সংশ্লিষ্ট) কারনে ঘর্মকান্ত দেহটা আজ ঠান্ডা জ্বরভাব আর প্রচন্ড মাথা ব্যাথাটাকে ইশারা না করত।
নাপা গিলে বিকেল পাঁচটায় বসুন্ধরায় পৌঁছেই আমি অভিভূত, এই তো চেনা অচেনা ব্লগার বৃন্দ, কি অকাতরে , দুপায়ে সটান দাঁড়ায়ে সহায়তার আহ্বান করছে একজন অজানা অচেনা, শাশ্বতর জন্য।
যখন আমি ও দাঁড়ায়ে পড়ি সত্যকে উদ্ধারের মিছিলে, এক বন্ধু ফোন করে কোথায় জানতে চায়, বলি , সে হেসে ওঠে। কেনো, প্রশ্নের উত্তরে তার আমি কারন বলিনা। আসলে কারন খুঁজতে যেয়ে কারনকেই কলুষিত করার প্রয়োজন আছে কি?
মন বললে অবশ্যই ছুটে আসবেন, না বললে আসার দরকার নেই। চরম সত্যদ্বয় কে অস্বীকার করলে আমাদের মনে সত্য বলে যে আরি কিছু থাকবেনা।

মাত্র আড়াই ঘন্টা ছিলাম, এই অল্প সময়েই অনেক ব্লগারকে দেখলাম শাশ্বতর জন্য মানুষের মনে সহায়তার ডাক শুনিয়ে যাচ্ছে। কৌশিকদার ব্লগে প্রায় সবরই নাম উল্লেখ আছে। নাম উল্লেখ করে কাউকে ছোট করার সুযোগ তাই নিলাম না। ব্লগারদের এই অভাবনীয় প্রচেষ্টায় আমি গর্বিত এবং স্বল্প সময় নিজের সেই প্রচষ্টোয় যুক্ত করতে পেরে আরও গর্বিত।

আশা করি সামনের কদিন আরও অনেক ব্লগার এবং অন্যান্য রা এগিয়ে আসবেন। আসতেই হবে। কারন দ্বিতীয় চরম সত্যখানা পূর্ণ না হলে প্রথম খানা কখনই পূর্ণ হয়না।

শাশ্বতর জন্য ব্যানার


দিনের শেষে সাহায্যর অর্থ গোণা হচ্ছে


সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৮ রাত ১২:২১
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×