somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: : : তুমি খুন হও বারবার , তবুও...

২৮ শে জুন, ২০০৮ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে নিদ্রাই বলি অথবা ঘুম,;
যতই তোমাকে জড়িয়ে রাখি চোখের পাতায়,
মনের গহনে, অচেতন কাজল স্বচ্ছ সরোবরে;
যতই তোমায় সাজাই স্বর্ণ স্বপ্ন সম্ভারে-
চেতন, অচেতন, অবচেতন কিংবা শুদ্ধ গভীর পরতে
---ভোলা যায়না, ভোলার মতা লব্ধ নয়;
“ তোমাকে হত্যা করা হয়েছে বারংবার”।
শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী;
সচেতন খুনী, অজ্ঞাত খুনী কিংবা খুনী-স্বেচ্ছাচারী;
কেউ একটুখানি পিছুপা হয়নি
ধারাল কালছুরি বসিয়ে দিতে বুকে তোমার;।
বিনিদ্র নামের পরকালে বিচরণ ঘটেছে তোমার
ক্ষণমৃত আত্মার প্রতিবার মৃত্যুর পর।

সেই যে সেদিন- ঘনটানা চোখ দেখে এক নারীর
আমি স্বেচ্ছাচারী হয়েছিলাম আর খুন হলে তুমি;
অথবা সানাইয়ের সুর শুনে বিশেষ একদিন
মন আমার তোমার বুকে ছুরি বসালো একটানা
মুহু মুহু ঘন্টার পর ঘন্টা;
তুমি মরে যাচ্ছিলে এবং মরছিলে মরা পর আবারও।

অথবা তুমি ভুলেই গেছ, ভুলেও গেছ আজও, বইয়ের
পাতায় কালো অক্ষর কোন এক অজানায় নিয়ে যেত,
তুমি হতে খুন কোন এক জ্ঞাত - অজ্ঞাত খুনীর হাতে;
দক্ষিণা বাতাসের মত সমস্যা এসে ভিড়ত মাথায়,
তুমি উঁকি দিতে দুয়ারে, খুনীর তো সেই সুযোগ...।

তুমি ভুলে যাও
বারবার খুন হও
আজও নতুন কোন বাধ্যবাধকতায়...
কারও অভাবে নিশিতে, ক্ষোভের বশবর্তী
প্ররোচনায় কোন নেশাতুর উন্মাদনায় পরাজিত ক্ষণে।

তবুও তুমি আসতেই থাক
এসেছ সেই শতকাল যেমন;
জানি তুমি চেন খুনীর স্বরূপ খুনের কারনের চেয়ে ঢেড়;
তারপরও তুমি চোখে যেন তোমরই ভাব আপন নীড়।
জড়াতে আস, আবেগে ধর, ঘন আলিঙ্গন তোমার।

হে নিদ্রা , হে ঘুম -
আমি যে তাই হঠাৎ হঠাৎ ভুলে যাই- তোমার
প্রতিটি মৃত্যুর পিছে আমার এই মনই যে নিরব প্রভূ

২০/০৫/০৮
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ সকাল ১০:১৬
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

বঙ্গঁবন্ধুর আত্মত্যাগ আর শেখ হাসিনার দৃঢ়তা । (নিজেকে শেখ হাসিনার স্থানে দাঁড় করিয়ে ভাবুন)

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:৪৪



বাকশাল করার জন্য বঙ্গবন্ধু তাঁর নিজ দল বাংলাদেশ আওয়ামীলীগকে পর্যন্ত বিলুপ্ত করেছেন। এরপরও যারা বাকশাল ( বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ) কে একদলীয় শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে বিচারপতি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৭

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মে, ২০২৬ দুপুর ১:২২



আগামীকাল ইদ।
কোরবানীর ইদ! শাহেদ জামালের জন্য আল্লাহর ত্রিশটা দিনই সমান। সারা বছর তার একই অবস্থা। ইদের দিনে শাহেদ জামালের কষ্ট বেশি। বিশেষ একটা দিনে একা একা পার করতে হয়।... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

×