ভুল করে ভুল বুঝি বলেই কষ্ট চিনতে শিখি
আর না বুঝলে পরে তখন কষ্ট না বোঝার
বেদনাটাই ভীষন কষ্ট , ভীষন করে ভাবার
শুরু বলে নেই কিছূ , নেই তাই কোন শেষ
কবিতা হলো মধ্য কালের স্বপ্নের আবেশ ।
মন থেকে খসে পড়তে থাকে মনের দুখ সুখ
কবিতার মাঝে ছায়ায় যেন সুখদুখের মুখ।
তবুও ভেবে পাইনা কেনো কষ্ট প্রাণ সখি...
পায়ে ধূলো লাগবে বলে হাঁটবোনা, বল একি!
পথিক প্রাণে পথের মাঝে জীবন বিলাবো ভাই,
কষ্ট সত্য , ভুল নিত্য আর কবিতাও যে তাই ।
২৯/১০/০৮
=======================================
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩
ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


