পূর্ণিমা রাত , তবু আজ মোর ভীষন কষ্ট তিথি
আজ এ দিনে এসেছিল ধরায় এক নতুন অতিথি;
ধরনী অবণী আবীর কি নীল হেসেছিল সেদিন হয়তো,
আজ বহুকাল পেরোনো দিনে হাসির ঝর্ণা ধারা বয়তো?
জানি, সেতো আমিই জানি, আমিই যে ঢুকেছি মনে
হাসি সব তারা কবর দিয়েছে-কষ্টে সে, তারা জানে।
এমন কেনো হয়গো ভূবন জবাব তুমি কি দেবে
তোমার উপর ক্ষমতা যাঁহার তাঁহারে কে সুধাবে?
১৪/১১০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

