রাত যত বাড়ে, কষ্ট গুলো আমায় ঘেরে, ডেকে আনে তারে
সুখের কল্প কথায়, সময় ভুলে ভাসতে থাকি দুজন মেঘোপরে
ঐ আকাশে সুপ্ত তখন নক্ষত্র রাশি,
ঝিলিক দিয়ে ক্ষণে ক্ষণে বলে ‘ভালবাসি
তোমাদেরই ভালবাসার কাব্যিক এ স্বর্গ’
থেমেও যায় ঠিক তখনই আঁধার-আলোর তর্ক।
রাত যত বাড়ে, ঘুমের মৃত্যু ছুটে আসে, চোখ দেখে তারে
খুনসুটি আর প্রেমের মায়ায়, হারিয়ে দুজন ভূবন ছেড়ে যে দূরে
নিরবতার সপ্তসুরে মূর্ছনা আর ধ্যানে
প্রেমের মত আর কি আছে এই জগতের জ্ঞানে,
তাই সে প্রেমের কল্প সুখে রাত যে ভীষন স্বল্প
চাঁদখানি আজ আঁধা হলেও পূর্ণ প্রেমের কল্প।
রাত যত বাড়ে, মধুর পরশ হাতটি ছুঁয়ে, কাছে আনে তারে
গভীর রাতের হিমেল হাওয়ায়, বিরহ ভুলে তার সে বাহুডোরে
হাসির ঝিলিক অধর হতে অধররে নেয় কাড়ি
ওমন পরশে তারই, মরিতেও সুখ ভূবনটাকে ছাড়ি।
তারপর...মেঘের ঘরে দুজন মোদের ভীষন ভালবাসা,
কাব্যিক এক কল্প স্বর্গে হারিয়ে পরে ঘুমের বৃথা আশা।
২৫/১১/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

