আজন্ম যন্ত্রনাপ্রদায়ক কীটটিকে নিধনের আধুনিক আয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পট পট পট...এরকম শব্দ টুকু পরে তার আগে হালকা ঝিলিক- আলোর, কারন আলোর গতি শব্দের গতির থেকে বেশী। কিন্তু এ তুচ্ছ শব্দ আর আলোর ঝিলিকে ওত তফাৎ বোঝা যায়না। মুহুর্তে নিস্তেজ এবং মুহূর্তেই ভস্ম হয়ে যায় ঝলছে পুড়ে নিদারুন কোন অমানবীয় যন্ত্রনায় মশাগুলো।
কি নিষ্ঠুর কাজটি কত আনন্দে করছি , একটাকে মারছি , উল্লাস বাড়ছে আবার আরেকটার দিকে ধেয়ে নিয়ে যাচ্ছি মরণ সে ব্যাট।
ওটাকে মশকুইটো ভ্যানেসিং ব্যাট বলাটাই সমিচীন হবে। চার্জ দিলে ব্যাটের নেটে কিছু ভোল্টেজ লুকিয়ে থাকে, সেই ভোল্টেজ সঞ্চিত নেট এর গায়ে মশা স্পর্শিত হতেই শুরু হয় তার ঝলছে ওঠার খেলা...
মশাগুলোর অসভ্য...মায়া কি অসভ্য মশার জন্য চরম ভূল নয়? যেখানে শান্তি তো দূর , কিবোর্ডের কি গুলোও চাপা যায়না মনোযোগে মশার চুমু, রক্ত চোষণ আর কানের চারপাশে হেলিকোপ্টারের মত ঘুরতে ঘুরতে ভন ভন শব্দ যন্ত্রনায়।
মশকুইটো ভ্যানেসিং ব্যাট এর আঘাতে মশাগুলো যেমন পট পট করে ভস্ম হয়ে যায় , তেমনি তাই ভস্ম হয় বিরক্তির আধিক্য।
তারপরও নিষ্ঠুর কে নিষ্ঠুর বলব। কারন আমারা মানুষ আসলেই নিষ্ঠুর আর আমরা স্বার্থপর ও বটে। কারন আমরা মশাকে বাঁচতে দিতে চাইনা। তবুও মশা টিকেই থাকে আজন্ম।
মশারতো ছোট শূর, অল্প রক্তই চোষে সে , তবুও তাকে মারতে আমাদের কত আয়োজন , কত আনন্দ। আর যারা গোপনে রক্ত চোষে বোতল বোতল তাদের নিধনের কি ব্যবস্থা নেবো আমরা?
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।